বাগেরহাট প্রতিনিধি।।
ষোড়শ শতাব্দীতে খানজাহান আমলে নির্মিত ইসলামি স্থাপত্য রীতির মসজিদগুলোর গুরুত্বের জন্য ১৯৮৫ সালে বাগেরহাটকে ঐতিহাসিক মসজিদের শহর ঘোষণা করা হয়। পাশাপাশি জেলার ১৭টি স্থাপনাকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে ইউনেস্কো। তবে ষাটগম্বুজ মসজিদ ছাড়া পর্যটন শিল্পের দর্শনীয় স্থাপনাগুলোর অধিকাংশই দীর্ঘদিন ধরে অরক্ষিত।
ষোড়শ শতাব্দীতে খানজাহান আমলে নির্মিত ইসলামি স্থাপত্য রীতির মসজিদগুলোর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ১৯৮৫ সালে বাগেরহাটকে ঐতিহাসিক মসজিদের শহর ঘোষণা করা হয়। পাশাপাশি ৩২১তম বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে ইউনেস্কো। এরমধ্যে বাগেরহাটের ১৭টি স্থাপনাকেও বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়। তবে, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ছাড়া অধিকাংশ স্থাপনাগুলোই অরক্ষিত।
স্থাপনাগুলোকে সঠিকভাবে সংরক্ষণ ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হলে বাগেরহাটের পর্যটন শিল্পের আরও উন্নয়ন হবে বলে মনে করেন স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীরা। তারা বলেন, খান জাহানের আমলের অনেক মসজিদ অরক্ষিত অবস্থায় পড়ে আছে। এগুলো সংস্কার করা একান্ত প্রয়োজন। যেভাবে সংরক্ষণ করার কথা আমরা এখানে এসে হতাশ হয়েছি।
আগামী প্রজন্মকে প্রাচীন স্থাপনাগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে ঐতিহ্যগুলো সংরক্ষণ করতে সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদফতরের কাছে দাবি জানান জনপ্রতিনিধি।
ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, সরকারের সংস্কৃতি এবং প্রত্মতত্ত্ব মন্ত্রণালয় এই ঐতিহাসিক স্থাপনা যথেষ্ট যত্ন নেবে বলে আমরা বিশ্বাস করি।
প্রতিবছরই ধীরে ধীরে সংরক্ষণের কাজ চলছে। জনবল সংকট সমাধান হলে রক্ষণাবেক্ষণের কাজ এগিয়ে যাবে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদফতরের কর্মকর্তা মো. যায়েদ। তিনি বলেন, ধীরে ধীরে আমরা প্রত্যেকটি স্থাপনা রক্ষণাবেক্ষণের কাজ শুরু করছি।
জেলা প্রশাসনের তথ্যমতে, ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটে বছরজুড়ে এক লাখের বেশি দর্শনার্থী প্রাচীন নিদর্শনগুলো ঘুরে দেখেন।











































