।।খবর বিজ্ঞপ্তি।।
সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৪বছরের দূর্নীতি আর লুটপাটের কারণে দেশের মানুষ আজ ভাল নেই। দেশের মানুষের দুঃখ দূর্দশা নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই। দেশের সম্পদকে বিদেশে পাচার করে তারা আবার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এই অবস্থায় দেশের মানুষের গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং ভোটাধিকার ফিরিয়ে আনতে দেশের বৃহত্তম রাজনৈতিকদল হিসেবে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। রবিবার (২২মে) বাদ মাগরিব দৌলতপুর মতিউর রহমান অডিটোরিয়ামে খুলনা মহানগরীর ৫নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বারবার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু বারবারই এরা দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা একটি মিথ্যা তুচ্ছ মামলায় কারারুদ্ধ করে রেখেছে। যিনি এদেশ থেকে স্বৈরশাসককে হঠিয়ে দেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী করেছিলেন। অথচ নিজেদের স্বার্থ হাসিলের জন্য সেই আপসহীন নেত্রীকেই এই নিশিরাতের অবৈধ সরকার বন্দী করে রেখেছে। এসব আর চলতে দেওয়া যায় না। অচিরেই দেশের ১৭ কোটি জনতাকে সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনে দেশকে আধুনিক আর অর্থনৈতিক ভাবে শক্তিশালী করে গড়ে তুলে বিশ্ব দরবারে বাংলাদেশি জাতিকে মাথা উচু করে দাড়াতে হবে। আর এরজন্য আগামী দিনে আন্দোলন সংগ্রামে তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।
খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এবং দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক টিম প্রধান স ম আব্দুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একরামুল হক হেলাল, শেখ সাদী। কর্মসূচি সঞ্চালনা করেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, সাজ্জাদ হোসেন তোতন, তারিকুল ইসলাম, শেখ ইমাম হোসেন, আনসার আলী, শরিফুল আনাম, আজিজা খানম এলিজা, বেলায়েত হোসেন, মতলুবুর রহমান মিতুল, সরদার আরব আলী, মোঃ খবিরউদ্দীন, মিজানুর রহমান, মোঃ মাজেদ, বেল্লাল, ইঞ্জিঃ নুর ইসলাম বাচ্চু, রিয়াজ শাহেদ, সৈয়দ মাইনুল ইসলাম, শেখ মোঃ নাজিম প্রমুখ। যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইবাদুল হক রুবায়েদ, কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, মোল্লা সোহেল, এম এম জসিম, মাহবুবুর রহমান, হায়দার আলী লাবু , সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আতাউর রনু, ইউসুফ মোল্লা, মহিদুল ইসলাম, আল আমিন সরদার রতন, এম এম শফি, রনি, ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইস্তিয়াক আহমেদ ইস্তি, তাজিম বিশ্বাস, আল আমিন লিটন, মিজানুর রহমান মৃদুল, ইয়াসিন গাজী, সাজ্জাদ হোসেন রিপ্পি, জুবায়ের হাসান রাফি, মেহেদী হাসান, নাফিউর রহমান সুমন, এহসানুল হক শিথীল, মহিলা দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কানিজ ফাতেমা, আনজিরা খাতুন, শাহানা সরোয়ার, নিঘাত সীমা, সালমা বেগম, পাপিয়া রহমান, রুমা আক্তার, মদিনা আক্তার, সাথী আমিন, লুবনা ইয়াসমিন প্রমুখ।











































