Home আঞ্চলিক ভারপ্রাপ্ত মেয়র হিসেবে মুন্নার দায়িত্বভার গ্রহণ

ভারপ্রাপ্ত মেয়র হিসেবে মুন্নার দায়িত্বভার গ্রহণ

28

খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্যানেলের ১নং সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না রবিবার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

মেয়র প্যানেলর ২নং সদস্য মো: আলী আকবর টিপু, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ সময় তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

ভারপ্রাপ্ত মেয়র সিঙ্গাপুরে চিকিৎসাধীন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সুস্থতা কামনা করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেন। উল্লেখ্য, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক উন্নত চিকিৎসা গ্রহণের লক্ষ্যে গত ১৯ মে ২০২২ তারিখ সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।