Home আঞ্চলিক খুলনা বিএনপি নেতৃবৃন্দের সাথে আইনজীবীদের মতবিনিময়

খুলনা বিএনপি নেতৃবৃন্দের সাথে আইনজীবীদের মতবিনিময়

46

খবর বিজ্ঞপ্তি।।
আসন্ন বার কাউন্সিল নির্বাচন-২০২২ উপলক্ষে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
রবিবার (২২ মে) বিকাল ৪টায় খুলনা জেলা আইনজীবী মিলনায়তনে এ্যাড. গাজী আব্দুল বারী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, প্রধান বক্তা ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, বিশেষ অতিথি ছিলেন মহানগর খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক আমির এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। এড. এস আর ফারুক -এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এড. আ ফ ম মহসীন, এড. আনছার উদ্দিন, এড. নুরুল হাসান রুবা, এড. তছলিমা খাতুন ছন্দা, এড. কানিজ ফতেমা আমিন, এড. সত্য গোপাল ঘোষ, এড. শরিফুল জোয়াদ্দার খোকন, এড. মোল্লা মাসুম রশীদ, এড. লস্কর শাহ আলম, এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, এড. মশিউর রহমান নান্নু, এড. মনিরুজ্জামান মুরাদ, এড. মাহফুজুর রহমান মফিজ, এড. মুজিবর রহমান, এড. এ কে এম শহিদুল আলম, এড. খালিদ হাসান জনি প্রমুখ। সভার শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরন করে নেন আইনজীবী নেতৃবৃন্দ। উল্লেখ্য আগামী ২৫ মে সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সোনাডাঙ্গা থানার বিএনপির সাংগঠনিক টিমের মতবিনিময়

খুলনা মহানগর বিএনপির অর্ন্তগত সোনাডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক টিমের সভা রবিবার (২২ মে) কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও থানার সাংগঠনিক টিম প্রধান কাজী মাহমুদ আলীর সভাপতিত্বে এবং বদরুল আনাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, একরামুল হক হেলাল, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, সাজ্জাদ আহসান পরাগ, একরামুল কবির মিল্টন, শেখ জামাল উদ্দিন, তারিকুল ইসলাম তারেক, শেখ ফারুক হোসেন, মঈদুল হক টুকু, নুরুল ইসলাম নুরু প্রমূখ।

খালিশপুর থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খালিশপুর থানা বিএনপির প্রস্তুতি সভা রবিবার (২২ মে) বিকাল ৪টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও থানার সাংগঠনিক টিম প্রধান কাজী মো. রাশেদ এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক চৌধুরি শফিকুল ইসলাম হোসেনে সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, আরিফ ইমতিয়াজ খান তুহিন, হাসান উল্লাহ বুলবুল, জহর মীর, এড. মোহামাদ আলী বাবু, হাবিবুর রহমান বিশ্বাস, আব্দুল লতিফ, আনিস উদ্দিন মাষ্টার, খোদা বক্স কোরাইশি কালু, লিটন খান, মশিউর রহমান খোকন, জাহিদুর রহমান রিপন, সাইফুল ইসলাম সান্টু, রফিকুল ইসলাম, সরোয়ার, মাহমুদ হাসান শান্ত, শামসুজ্জোহা ডিয়ার, সালাম হাওলাদার, আনজিরা খাতুন, সাহানা সরোয়ার, নিঘাত সীমা, রবিউল ইসলাম রুবেল, ইউসুফ মোল্লা, ডা. শ্যামল, গোলাম মোস্তফা ভুট্টো, মাহবুব হোনে বাবুল, গাজী সালা উদ্দিন, মাহমুদ হাসান, আরিফুর রহমান শিমুল, মজিবর রহমান, সাইফুর রহমান, জাহিদুর রহমান বাচ্চু, ফারুক, সালমান মেহেদী প্রমূখ। সভার আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কর্মসুচি গ্রহন করা হয়েছে।