Home আঞ্চলিক নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কিট প্যারেড

নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কিট প্যারেড

24

 

মোঃ তাহের, নড়াইল প্রতিনিধি।।
নড়াইল জেলা পুলিশের আয়োজনে (২২ মে) রবিবার সকাল ৮টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সালাম গ্রহণ এবং কিট পরিদর্শন করেন জনাব প্রবীর কুমার রায়, (পিপিএম বার), পুলিশ সুপার, নড়াইল। পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন স্মার্ট ইউনিফর্ম পরিধান করা, প্রাপ্যতা অনুযায়ী যথাসময়ে সরকারি মালামাল গ্রহণ এবং ইস্যুকৃত মালামাল যত্নের সাথে ব্যবহার করা, মাদক থেকে দূরে থাকা, ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য না করা, বিট পুলিশিং মিটিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ), এবং সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।