Home স্বাস্থ্য রাতে ঘুমানোর কতক্ষণ আগে পানি খাওয়া উচিত

রাতে ঘুমানোর কতক্ষণ আগে পানি খাওয়া উচিত

2

মিলি রহমান।।

অনেকেরই রাতে ঘুমানোর আগে পানি পানের অভ্যাস আছে। রাতে খাওয়ার পর এবং ঘুমানোর আগে ঠিক কতটা পানি পান করা উচিত, তা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। রাতে অতিরিক্ত পানি পান করলে যেমন ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, তেমনি কম পানি খেলেও শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। এজন্য পানি পানের সঠিক নিয়ম জানা জরুরি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, খাওয়ার পরপরই অনেকটা পানি পান করা হজমের জন্য ক্ষতিকর হতে পারে। এটি পাকস্থলীর এনজাইমগুলোকে পাতলা করে দেয়, এর ফলে হজম প্রক্রিয়া ধীর হয়। রাতের খাবারের অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট পর পানি পান করা সবচেয়ে ভালো। এতে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘুমাতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে খুব বেশি পানি পান করা উচিত নয়। এতে বারবার প্রস্রাবের চাপ পেতে পারে। এতে ঘুম ব্যাহত হয়। তাই ঘুমানোর আগে সর্বোচ্চ আধা গ্লাস থেকে এক গ্লাস অর্থাৎ পানি পান করা যেতে পারে। এটি শরীরের তাপমাত্রা বজায় রাখতে এবং রক্ত সঞ্চালনে সহায়তা করে।

বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুমানোর আগে হালকা কুসুম পানি পান করা সবচেয়ে উপকারী।এতে শরীর থেকে টক্সিন বের হতে সহায়তা করে। একই সঙ্গে পেশি শিথিল করে ভালো ঘুমে সাহায্য করে।

যেসব সতর্কতা জরুরি

কিছু গবেষণায় দেখা গেছে, ঘুমানোর আগে অল্প পরিমাণে পানি পান হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

যাদের কিডনিতে পাথর বা অন্য সমস্যা আছে তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কতটুকু পানি খাবেন এর পরিমাণ ঠিক করা উচিত।

দিনের মধ্যেই শরীরের চাহিদা অনুযায়ী পানি পান করা ভালো। তাহলে রাতে বারবার টয়লেটে যেতে হবে না।