স্টাফ রিপোর্টার।।
পানি সংরক্ষণে বটিয়াঘাটার খাল দখলমুক্ত ও পরিস্কার করে কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বটিয়াঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। তিনি উপকূলীয় এই এলাকায় পানি সম্পর্কিত সকল সমস্যা উপজেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থাপন করবেন বলে আশ্বস্থ করেন।
।। লির্ডাসের পানি সংলাপ ।।
খুলনার উপকূলীয় অঞ্চল বটিয়াঘাটায় এলাকায় সুপেয় পানির সংকট নিরসন এবং পানি ব্যবস্থাপনা জোরদার করার সেমাবার (২৭ এপ্রিল) গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে জনসাধারণের পানি সংলাপ অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’র আয়োজনে ও’লাইফ’ দাতা সংস্থার সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠান সম্পন্ন হয়।
স্টার প্রকল্পের টিম লিডার শারমিন আরা লিনার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার সুপ্তি বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পানির টেকসই ব্যবস্থাপনার জন্য নারীদের ক্ষুদ্র সঞ্চয়ে উদ্যোগী হতে হবে। ব্যক্তিগত উদ্যোগ এবং সঞ্চয় দিয়ে প্রতিটি পরিবার একটি বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক কিনতে পারে। এছাড়া প্রকৃতি পরিবেশ রক্ষায় সকলকে সচেষ্ট হতে হবে।
সংলাপে বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুনা আক্তার সুমি, গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসলাম হালদার। সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খন্দকার রাইসুল ইসলাম, মেকানিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বটিয়াঘাটা, সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব এসএম ফরিদ রানা, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় জনগণ এবং স্টার প্রকল্পের কর্মীবৃন্দ।











































