Home আঞ্চলিক মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মিঠুর অস্ত্রোপচার আজ, দোয়া কামনা পরিবারের

মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মিঠুর অস্ত্রোপচার আজ, দোয়া কামনা পরিবারের

9


স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিঠুর আজ একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতির লক্ষ্যে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং নির্ধারিত সময় অনুযায়ী অস্ত্রোপচার সম্পন্ন হবে। পরিবারের সদস্যরা সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।