ঢাকা অফিস।।
কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রবিবার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ১ থেকে ৪ নভেম্বর এন্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকার প্রধানদের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দলকে নেতৃত্ব দিবেন। আজ (২৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ হতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সম্মেলনে একজন পূর্ণ কেবিনেট মন্ত্রীর সম্মান ও প্রটোকল পাবেন হুমায়ুন কবির।











































