স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীর বয়রা মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন খুলনা সিটি করপোরেশনের স্টেট অফিসার গাজী সালাউদ্দিন। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বয়রা মোড় এলাকায় সালাউদ্দিন দুর্ঘটনার কবলে পড়েন। এতে তাঁর দুই হাঁটু ছিলে যায় এবং বাম হাতের হাড়ে গুরুতর আঘাত পান।
তিনি অর্থোপেডিক চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।











































