Home খেলাধুলা ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে কেইন, পিছিয়ে ইয়ামাল

ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে কেইন, পিছিয়ে ইয়ামাল

0

স্পোর্টস ডেস্ক।।

ব্যালন ডি’অর ঘিরে শেষ মুহূর্তের আলোচনায় হ্যারি কেইন ও লামিনে ইয়ামাল। বুকমেকারদের সাম্প্রতিক বাজির দর অনুযায়ী, এবারের পুরস্কার জয়ের দৌড়ে বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার কেইন এগিয়ে। অন্যদিকে, বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা ইয়ামালের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২০২৫-২৬ মৌসুমে বায়ার্নের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেছেন কেইন। কোনো কোনো বুকমেকারের হিসাবে তাঁর পক্ষে বাজির দর নেমে এসেছে ১.৩৫-এ। অন্যদিকে, ইয়ামালের ক্ষেত্রে তা বেড়ে প্রায় ৬.০০ হয়েছে। তবে বাজির দর পুরস্কারের চূড়ান্ত ফল নয়, বিজয়ী নির্ধারিত হবে ভোটের ভিত্তিতে।

ইংল্যান্ডের কোনো ফুটবলার সর্বশেষ ২০০১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন। সেবার পুরস্কার পেয়েছিলেন মাইকেল ওয়েন। এবার কেইন জিতলে দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডে ফিরবে এই স্বীকৃতি।

ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচনে পুরুষদের বিভাগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক ভোট দেন। মনোনীত ৩০ জনের তালিকা থেকে সেরা ১০ জনকে বেছে নেওয়া হয়। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ের হাতেই ওঠে পুরস্কার।