|| খবর বিজ্ঞপ্তি ||
খুলনা প্রেসক্লাবে যাওয়া এবং প্রেসক্লাবের পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়েরের ঘটনায় শ্রমিকদলের সংশ্লিষ্ট চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মহানগর শ্রমিকদল| একই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখতে মহানগর বিএনপি তিন সদস্যের শক্তিশালী একটি তদন্ত কমিটি গঠন করেছে|
মঙ্গলবার (২৮ এপ্রিল) মহানগর বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়| বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজকে নিয়ে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে| বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন তদন্ত কমিটি গঠনের বিষয়ে পত্রে ¯^াক্ষর করেছেন| অন্যদিকে, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মজিবর রহমান এবং সদস্য সচিব শফিকুল ইসলাম শফি অভিযুক্ত চারজনকে কারণ দর্শানোর নোটিশে ¯^াক্ষর করেছেন|
আগামী ৩দিনের মধ্যে কারণদর্শানো নোটিশের জবাব দিতে বলেছেন| এদিকে তদন্ত কমিটি গঠনের পরপরই সদর থানা শ্রমিকদলকে আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়|










































