মিলি রহমান।।
কর্মব্যস্ত জীবনে নিজেদের সুবিধামতো জীবনের রুটিনে অনেক পরিবর্তনই আমরা করে থাকি। কিন্তু সব সময় নিজের এই খেয়ালখুশি মতো চলাতে হঠাৎ বিপদ ডেকে আনতে পারেন।
আয়ুর্বেদ শাস্ত্রের পাশাপাশি চিকিৎসা শাস্ত্র বলছে, নিজের খেয়াল খুশিমতো চলার মধ্যে একটি অন্যতম বদঅভ্যাস হলো খাওয়ার পর গোসল করা। বড়দের পাশাপাশি ছোটদের মাঝেও এই অভ্যাস দেখতে পাওয়া যায়। অনেক মায়েরাই তাদের সদ্যজাত শিশুটিকে খাওয়ানোর পর গোসল করিয়ে থাকেন। যা শিশুর মধ্যে ধীরগতিতে নেতিবাচক প্রভাব ফেলে।
বিশেষজ্ঞরা বলছেন, আমাদের শরীরের একটি নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে। এই নির্দিষ্ট তাপমাত্রাতেই আমাদের হজম প্রক্রিয়া ক্রিয়াশীল থাকে। খাওয়ার পর এই তাপমাত্রা আরও বাড়ে। এ সময় রক্ত সঞ্চালনের মাত্রাও বৃদ্ধি পেতে শুরু করে। কিন্তু খাওয়ার পর গোসলে গেলে পুরোপুরি বিপরীত অবস্থার সৃষ্টি হয়।
অন্যদিকে গোসল আমাদের শরীরকে ঠান্ডা করে। তাই খাওয়ার পর গোসল করলে শরীর ঠিক কোন পদক্ষেপে এগোবে তা নিয়ে সংশয়ে পড়ে যায়। খাবার হজম করার কাজে বেশি সক্রিয় হবে, না কি হাইপারথারমিক অ্যাকশনে জোর দেবে— শরীর তা ঠিক বুঝে উঠতে পারে না।
তাই এর পরিণাম হিসেবে আমাদের শরীরে নানা অসংগতি দেখা দিতে শুরু করে। যেমন এ কারণে প্রায়ই আপনার বদহজম, বুকজ্বালা ও ঢেকুরের সমস্যা দেখা দিতে পারে।
গবেষণা বলছে, দীর্ঘদিনের এই অভ্যাসে আপনার হজম শক্তি হ্রাস পাবে। আপনার আয়ু স্বাভাবিকের তুলনায় কমে যাবে দশ বছরের মতো। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো খাওয়ার পর গোসলে শরীর ও রক্তে স্বাভাবিক তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে আপনার হতে পারে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো জটিল রোগ। তাই আগে গোসল পরে খাবার গ্রহণ করুন। যদি তা সম্ভব না হয় তবে খাবার গ্রহণের অন্তত ২ ঘন্টা পর গোসল করতে পারেন।
সূত্র: জিনিউজ








































