Home আঞ্চলিক খুলনা ফুলতলায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত, স্ত্রী আহত

খুলনা ফুলতলায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত, স্ত্রী আহত

30

স্টাফ রিপোর্টার।।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে মো. রকিবুল ইসলাম খন্দকার (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) রাতে খুলনার ফুলতলা ও যশোরের অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া সেতুর ওপর এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতের স্ত্রী পিয়ারী বেগম বর্ষা (২৭) আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পিয়ারী বেগম বর্ষা

নিহত রকিবুল ফুলতলা উপজেলার এম এম কলেজপাড়ার বাসিন্দা মাহবুব খন্দকারের ছেলে।

ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস তালুকদার ও যশোরের অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফুলতলা বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক মো. রকিবুল ইসলাম রাতে মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া সেতুর ওপর পৌঁছালে দুজন যুবক তাদের ডাক দেন। ওই যুবকদের কাছে যাওয়া মাত্রই তাকে লক্ষ্য করে দুটি গুলি করেন তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার স্ত্রী পিয়ারী বেগম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।