Home আঞ্চলিক প্রতারনা করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ড্রাইভারের বদলি

প্রতারনা করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ড্রাইভারের বদলি

135

 

আসাদ, দিঘলিয়াঃ
হঠাৎ করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সচল এ্যাম্বুলেন্স কে অচল দেখিয়ে ড্রইভার মোঃ মফিজুল মিনা কে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। দিঘলিয়া উপজেলাবাসীর জরুরী স্বাস্থ্য সেবার জন্য খুলনা-০৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এ এ্যাম্বুলেন্সটি মাত্র দু’বছর আগে প্রদান করেন। প্রায় নতুন একটি এ্যাম্বুলেন্স কে অচল দেখিয়ে ড্রইভার বদলি এলাকাবাসী একটি গভীর ষড়যন্ত্র বলে মনে করে।

খুলনা জেলার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ সাক্ষরিত এক অফিস আদেশে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ড্রাইভার মোঃ মফিজুল মিনা কে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে এবং দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে আগামী ১৪ই মে’র মধ্যে রিলিজ দেওয়ার নির্দেশ প্রদান করে। আদেশে আরও বলা হয়, দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একমাত্র এ্যাম্বুলেন্সটি নষ্ট ও আর কোন সরকারি গাড়ি না থাকায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাময়িক ভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

এবিষয়ে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সাথে কথা বললে তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ ভাবে সচল আছে, অফিস আদেশে এ্যাম্বুলেন্সটি নষ্ট বলে যে উল্লেখ করা হয়েছে সেটা সঠিক নয়, এবিষয়ে আমি জেলা সিভিল সার্জন এর সাথে কথা বলেছি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ড্রাইভারের প্রয়োজনিয়তা উল্লেখ করেছি।

এবিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ এর সাথে কথা বললে তিনি জানান, দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ড্রাইভার এর বিরুদ্ধে অভিযোগ থাকায় তার বিরুদ্ধে ব্যাবস্হা নেওয়া হয়েছে। পরবর্তীতে আমি জানতে পেরেছি যে, উপজেলা কমপ্লেক্স এর এ্যাম্বুলেন্সটি সচল অবস্থায় আছে, এক্ষেত্রে নতুন ড্রাইভার যোগদান না করা পর্যন্ত বর্তমান ড্রাইভার কর্মরত থাকবে।