স্টাফ রিপোর্টার।।
খুলনায় সচল পিস্তল, গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মে) সকাল সোয়া ১০টার দিকে মহানগর ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক (নিঃ)সমীর কুমার সরকারের নেতৃত্বে টুটপাড়া ওয়েস্ট সার্কুলার রোডস্থ শফি উদ্দিন ফাতেমা জামে মসজিদের পূর্ব পাশে অভিযান চালিয়ে আসামীর বসত ঘরের সামনের পুরাতন টিনের ভাজের মধ্য থেকে ১ (এক) টি সচল পিস্তল, ১ টি ম্যাগজিন এবং ০৩ (তিন) রাউন্ড গুলিসহ ফয়সাল খান (২৫) নামক ব্যাক্তিকে গ্রেফতার করে।
ফয়সাল খান স্থানীয় আমিনুজ্জামান খান ওরফে আমিন খান এর পুত্র।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় অস্ত্র ব্যবসা এবং অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত ফয়সাল খান এর বিরুদ্ধে ০২ (দুই) টি হত্যা মামলা, ১টি অস্ত্র মামলা, ২ টি ডাকাতির প্রস্ততি মামলা, ২ টি মাদকের মামলা এবং ৭টি মারামারি মামলা সহ ১৪ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।











































