Home আঞ্চলিক পাইকগাছায় অনিমা ক্লিনিকে শিশু মৃত্যু : আদালতে হত্যা মামলা

পাইকগাছায় অনিমা ক্লিনিকে শিশু মৃত্যু : আদালতে হত্যা মামলা

41

 

পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় অনিমা ক্লিনিকের পরিচালক ডাক্তার সেজে গর্ভবতি মায়ের সন্তান প্রসব করাতে গিয়ে শিশু মৃত্যুর ঘটনার অভিযোগে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের নির্দেশ দিয়েছেন।
মামলা সুত্রে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের মোঃ ইয়াকুব আলীর স্ত্রী ফাতেয়া খাতুন(৩৪) সন্তান প্রসবের ব্যাথা দেখা দেয়। এ সময় স্থানীয় গ্রাম্য ডাক্তার আব্দুল সালাম এর কাছে গেলে তিনি প্রতারনা করে পৌর সদরেরর অনিমা ক্লিনিকে গত ১৯ এপ্রিল ভর্তি করে। মামলার বাদী ফতেমা খাতুনের স্বামী ইয়াকুব জানান, ক্লিনিকে ডাক্তার না থাকায় ক্লিনিক পরিচালনা কারী তাপস মিস্ত্রী, ও অনিমা তরফদার ডাক্তার পরিচয় দিয়ে অপারেশন ঘরে নিয়ে যায়। তখন তারা প্রাথমিক ভাবে প্রসাব করানোর চেষ্টা করে ব্যার্থ হয়। রুগীর অবস্থা খারাপ হওয়ায় এক পর্যায় হাসপাতালের ডাক্তার সুজন সরকার ও ডাক্তার নিতিষ অপারেশন করে অর্ধ মৃত অবস্থায় বাচ্চা প্রসাব করান। কিছুক্ষন পর বাচ্চাটি মারা যায় এবং আমার স্ত্রীর অবস্থা মৃতপ্রায় অবস্তা পৌছে যায়। ডাক্তার সুজন ফাতেমা খাতুনের অবস্তা খারাপ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পঠায়। পরে ফাতেমা খাতুন সামান্য সুস্থ হয়ে গত ৯ মে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাপস মিস্ত্রী ও অনিমা তরফদারের বিরুদ্ধে গর্ভবতী নারীকে ডাক্তার না হয়ে ডাক্তার পরিচয় দিয়ে ইচ্ছাকৃত ভাবে সন্তান প্রসব করার চেষ্টা, জীবন্ত শিশুকে পরিকল্পিত ভাবে হত্য করিয়াছে এমন অভিযোগ এনে মামলা করে। এ বিষয় অনিমা ক্লিনিকের পরিচাল তাপস মিস্ত্রী বলেন, অপারেশনের সময় হাসপাতালের ডাক্তার সুজন সরকার ও ডাক্তার নিতিষ গোলদার এ অপারেশন করে। রুগীর অনুমতি ছাড়া অপারেশন করা হয়নি। এ বিষয় ডাক্তার সুজন সরকার বলেন, এলাকার সালাম নামে একজন গ্রাম্য ডাক্তার রুগীর জরায়ুর মুখ খোলার জন্য ইনজেকশন দেয়। রুগীর অবস্তা যখন এলায় খারাপ হয় তখন ক্লীনিকে নিয়ে আসে। আমি এবং ডাক্তার নিতিষ দেখি খারাপ অবস্তা। তাৎক্ষনিক খুলনায় নেয়ার পরামর্শ দেয়। রুগীর লোকের অনুরোধে আমরা অপারেশন করেছি। কিছুক্ষন পর বাচ্চটি মারা গিয়েছিলো। রুগীনিকে বাচাতে আমি নিজেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। এ মামলার আইনজীবী প্রশান্ত কুমার মন্ডল বলেন, মামলাটিতে বিজ্ঞ বিচারক প্রাথমিক প্রাথমিক সত্যতা পাওয়ায় আমলে গ্রহন করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের নির্দেশ দিয়েছেন।