শহিদুল ইসলাম দইচ।।
যশোরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত বাপ্পি (২২)চিকিৎসাধীন অবস্থায় আজ ৪মে বুধবার ভোর পোনে ৬ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। নিহতের বাপ্পি যশোর সদরের ফতেপুর ইউনিয়নের তারাগঞ্জ বাজারের হাসান আলীর ছেলে।
বাবা হাসান আলী অভিযোগ করে বলেন, গত ২৭ এপ্রিল বুধবার সন্ধার সময় বাপ্পি তারাগঞ্জ বাজারে দাড়িয়ে ছিল।এসময় পূর্ব শত্রুতায় একই এলাকার মাকুল, স্বাধীন, দবির ও সাইদ তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। আমারা পরিবার খবর পেয়ে বাপ্পি কে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই।ডাক্তাররা তাকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা নিতে খুলনায় রেফার করেন।রাতেই বাপ্পিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন,চাঁদ পাড়া পুলিশ ক্যাম্পের আইসিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।











































