স্টাফ রিপোর্টার||
আবারো সন্ত্রাসী হামলা আর লুটপাঠ চালিয়ে ৫০ বছরের পুরোনো একটি ক্লাব ভেঙে গুড়িয়ে দিয়ে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুটে নিয়েছে রূপসা উপজেলা সদরের ইউপি চেয়ারম্যান। উপজেলা সদরে প্রশাসনের নাগের ডগায় ৪/৫দিন ধরে এ ধ্বংসযজ্ঞ ও লুটপাট চললেও রহস্যজনক কারণে প্রশাসন নীরব ভূমিকা পালন করেন।
১৯৭২সালে প্রতিষ্ঠিত ক্লাব শহীদ মনসুর স্মৃতি সংসদ। ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধীদের হাতে নিহত বিশিষ্ট সমাজসেবক, বহু শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে গড়ার কারিগর ছিলেন শহীদ মনসুর। তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও জানমান রক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। আর প্রকাশ্য এ কাজের নেতৃত্ব দাতা বিতর্কীত চেয়ারম্যান জাহাঙ্গির নিজেই বলে জানিয়েছেন একাধিক এলাকাবাসী।
গত ১২ এপ্রিল দুপুরে উপজেলা সদরের কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৫০ বছরের পুরোনো একটি ক্লাব বোলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে একই সাথে ওই ক্লাবের সাথে থাকা একটি কিন্ডার গার্ডেন স্কুলও ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে এবং সেখান থেকে লুট করা হয়েছে শত শত বিজয়ের কাপ আলমারিসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল। যদিও এ বিষয়ে পূর্বথেকে কোন কিছু জানানো হয়নি ক্লাব কর্তৃপক্ষকে। প্রতিষ্ঠান দুটি’র ইট, রড, দরজা, জানালা, শোকেস, আলমারি, চেয়ার, টেবিল, বেঞ্চসহ আসবাবপত্র লুটপাট করে কয়েক ট্রাক মালামাল বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কেউ যাতে এ লুটপাট ও ভাংচুরের ছবি তুলতে না পারে, সেজন্য দিনরাত পালাক্রমে সন্ত্রাসীদের পাহারা বসানো হয় এবং সাংবাদিকসহ সাধারণ এলাকাবাসীকে হুমকি ধামকি দেয়া হয়। এই ভাংচুর ও লুটপাটের ঘটনায় পরের দিন ক্লাবের সভাপতি কাজদিয়া গ্রামের বসিন্দা খান শাহজাহান কবীর প্যারিস বাদি হয়ে রূপসা থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ৬০৩, তারিখ-১৩/০৪/২০২২ইং। এবং একই সাথে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগও করেছেন।
বোলডোজার দিয়ে সম্পুর্ন ভাংচুর এবং লুটপাটের একজন জনপ্রতিনিধি নেতৃত্ব দিয়েছেন বলে এলাকাবাসী জানালেও ওই জনপ্রতিনিধি রাজধানীতে অবস্থান করছিলেন। ভুক্তভোগী এবং নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানান, অনেকেই চেয়ারম্যানের ভয়ে প্রতিবাদ করতে সাহস না পেলেও তার এমন সন্ত্রাসী কর্মকান্ডে ভেতরে ভেতরে বিষয়টি নিয়ে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
জানা গেছে, ওই চেয়ারম্যান নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে গড়ে তুলেছেন নিজস্ব পেটোয়া বাহিনী। তাদের সহায়তায় এলাকায় একের পর এক বিতর্কিত কর্মকান্ডে জন্ম দিয়ে যাচ্ছেন।
বর্তমানে তিনি রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান পদ বাগাতে মড়িয়া। এজন্য তার কিছু নিজস্ব চাটুকার দের দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ায় বলে জানা গেছে। তার এমন অব্যাহত সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ না করা গেলে স্থানীয় সাধারণ মানুষ হয়রানির শিকার হবেন ।











































