
মণিরামপুরে ঈদের কেনাকাটা নিয়ে অভিমানে যুবকের আত্মহত্যা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
ঈদের কেনাকাটা নিয়ে পরিবারের ওপর অভিমান করে শাহীন আলম (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার ভোরে পৌরসভার তাহেরপুরে একটি ভাড়াবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনেরা। শাহীন আলম তাহেরপুর গ্রামের নজরুল ইসলাম মনুর পুত্র।
মণিরামপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও নিহতের চাচা মফিজুর রহমান জানান, দেশের বাইরে যাওয়ার জন্য শাহীন প্রয়োজনীয় প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করেছিল। ঈদের পরেই সৌদিতে যাওয়ার কথা চলছিল। গেল দু’দিন ধরে ঈদের কেনাকাটা নিয়ে পিতা-মাতার রাগারাগি চলছিল। সোমবার রাতে কোন একসময় গলায় গামছা পেঁচিয়ে ভাড়াবাড়িতে নিজ কক্ষে সে আত্মহত্যা করেছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর-ই-আলম সিদ্দীকি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মণিরামপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার আছর বাদ প্রেসক্লাবের নিজস্ব হলরুমে ইফতার পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব নিছার উদ্দিন খান আযমের পরিচালনায় সম্মানিত অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার এ্যাড. মকবুল ইসলাম, এ্যাড. বশির আহম্মেদ খান ও তাদের সহযোগী প্রভাষক মামুন অর রশিদ জুয়েল। সার্বিক ব্যবস্থাপনা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু। আলোচনা শেষে দেশ ও নিজেদের কল্যাণে দোয়া করা হয়।
শেখ সোহেলের উদ্যোগে দাকোপ উপজেলায় ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
‘‘রোজাদার এর জন্য ইফতার’’ শ্লোগান নিয়ে পুরো রমজান মাস জুড়ে খুলনা মহানগরী ও জেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেলের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসুচী চলমান রয়েছে। যার অংশ হিসেবে সোম বার জেলার দাকোপ উপজেলায় পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলার চেয়ারম্যান শেখ আবুল হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ,সাধারণ সম্পাদক এস এম আজিজুর রহমান রাসেল,বিনয় বাবু, সনৎ বিশ্বাষ, এস এম হাফিজুর রহমান, মোঃ আনিসুর রহমান, শেখ আব্দুল কাদের,মেহেদী হাসান বুলবুল, জি এম রেজা, মোঃ ফেরদাউসুর রহমান, উত্তম রায়, কে এ কবির হোসেন, মাহামুদুন্নবী মিল্টন, শিপন ভুইয়া, মাহামুদ ইসলাম সুজন, মৃণাল কান্তি বাছার, সিরাজুল ইসলাম, মোঃ আতিকুর রহমান, শেখ মোঃ রাসেল, রাহুল শাহরিয়ার, প্রমুখ। ইফতার বিতরণ এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়া নাসেরসহ ১৫আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ৫শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
উন্নত বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- সালাম মূর্শেদী এমপি
দিঘলিয়া প্রতিনিধিঃ
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ বিনির্মানে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে তবেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে। গতকাল দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলে বলেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী,জেলা আওয়ামীলীগের সদস্য মোসাম্মাৎ সামসুন নাহার ও ফারহানা নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাষ্টার ইউনুস আলী, যুগ্ম সাধারন সম্পাদক আলী রেজা বাচা, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মোল্লা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ রায়হান উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খান আনিসুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সাহেব আলী হুজুর, সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসনে, সদস্য কে এম আসাদুজ্জামান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসনে, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম রিতা, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম, উপজেলা যুবলীগের সহসভাপতি শেখ রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সহ সম্পাদক সাইদুর রহমান, রাকিব মোড়ল, সামিম, রাজিব, সদস্য হাবিবুর রহমান তারেক, শেখ আল আমিন, সাধারণ সম্পাদক খান আবু সাইদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ,জেলা ছাত্রলীগের সাবেক সিনয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, ইউনিয়ন মহিলালীগের সভাপতি পাখি বেগম, উপজেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি ফোরকান আহম্মেদ রনি ,জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাসির উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক নাহিদ জুম্মান জেড, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সহসভাপতি সোহেল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক নিলয়, রুমি, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরশেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, রবিউল, সোহেল, শেখ রবিউল, সাইফুল, বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী বাকের প্রিন্স, ইউনিয়ন ছাত্রলীগের সুমন, শিবলু, ফাহিম, বুলবুল,জুয়েল, জিম, অবুঝ সহ প্রমুখ।
বাংলাদেশ খুলনা রেলওয়ে শ্রমিক লীগের ইফতার ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ, খুলনা শাখার উদ্যেগে স্বাস্থ্য-বিধি মেনে সংগঠনের কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন হাওলাদার। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা, স্বেচ্ছাসেবক লীগ খুলনা এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি মল্লিক নওশের আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ লুতফর রহমান, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, মোঃ ইউনুস মুন্সি, মোঃ তাজুল ইসলাম, মঈনুল ইসলাম মোহন, মো: আজিম উদ্দিন, সঞ্জয় কর্মকার, মো: নুর ইসলাম, কে.এম হামিদুল্লাহ, মো: ফারুখ খা, বিপ্লব কুমার রায়, সংগঠনের মো: আকাশ হাওলাদার আল-আমিন, অশোক বাহাদুর, মো: শফিউর রহমান, মো: মহিউদ্দিন, মোঃ আল আমিন, শাহিন শরীফ বাবু, মিন্টু, মো: লোকমান, রনি খান, ফারুখ সহ প্রমূখ নেতৃবৃন্দ ।
গিলাতলা ইউপি চেয়ারম্যান এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলামের উদ্যোগে ২৫ এপ্রিল সোমবার বিকালে খানজাহান আলী আদশ মহাবিদ্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী,ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জিয়া হাসান তুহিন, জামিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সরদার, অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঃ রউফ খান খোকন, অধক্ষ্য এম, এ, দাউদ মোল্লা কওছার আলী, মহাসেন বিশ^াস, মাওঃ আতাউর রহমান , শেখ এবাদাত হোসেন, শেখ আক্তার হোসেন হোসেন , খন্দকার আঃ শহিদ , শেখ রুহুল আমিন, মোল্লা সোহরাব হোসেন, ব্যাংকার জাহিদ ইকবাল, খান আঃ হালিম, গিলাতলা দক্ষিন পাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল বাশার , আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য রাজিয়া বেগম, শাহানাজ বেগম, পায়রা বেগম, দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি আঃ জব্বার আজমী। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক , সামাজিক নেতৃবৃন্দ সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন ।
শরণখোলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ভবন মিলনায়তনে ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোহেল রানার সভাপতিত্বে ও মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন আকন শান্ত।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী। এসময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এম. সাইফুল ইসলাম খোকন, ইসলামী ব্যাকের শাখা ব্যাবস্থাপক মো. ওহিদুজ্জামান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলআমিন, বীর মুক্তিযোদ্ধা মো. হেমায়েত উদ্দিন বাদশা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আ. মালেক রেজা, শরণখোলা সরকারী কলেজের বাংলঅ বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম, রায়েন্দা রাজার আলিম মাদ্রাস্রার অধ্যক্ষ মাও. আ. জলিল আনোয়ারী, খাদা গগন মাদ্রাসার অধ্যক্ষ মাও. ওবায়দুল হক, রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা মো. মনিরুজ্জামান, রায়েন্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বাবুল তালুকদার।
অপরদিকে, শরনখোলা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি গাজী মো. বদরুজ্জামান আবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বাবুল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজমল হোসেন মুক্তা। এসময় আরো উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা এফএম তসলিম রেজা।
বাংলাদেশ প্রিমিয়ার লীগে আবাহনি মুক্তিযোদ্ধাকে ৪-৩ গোলে পরাজিত করেছে
গোপালগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে রাকিব হোসেনের জোড়া গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-৩ গোলে পরাজিত করেছে ঢাকা আবাহনী লিমিটেড। সোমবার বিকাল সাড়ে ৩টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনীর মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা। খেলার প্রথমার্ধে ৩৪ মিনিটে পেনাল্টিতে জাপানী খেলোয়াড় টেটসুয়াকী মিসাওয়ার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। কিন্তু আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা। খেলার দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হলে খেলতে থাকে আবাহনী। কিন্তু খেলার ৫০ মিনিটে সোমা ওটানীর গোলে ২-০ গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। এরপর আক্রমণাত্মক খেলা শুরু করে আবাহনী। ৬৫ মিনিটে ড্যানিয়েল কলিনড্রেসের গোলে ব্যবধান কমায় আবাহনী। এক মিনিট পর রাকিব হোসেনের গোলে সমতায় আসে আবাহনী। ৭৫ মিনিটে রাফায়েল আগাস্টোর গোলে ৩-২ গোলে এগিয়ে যায় আবাহনী। ৮০ মিনেটে রাকিব হোসেনের জোড়া গোলে ৪-২ গোলে এগিয়ে যায় আবাহনী। তবে খেলার শেষ মূহূর্তের অতিরিক্ত সময়ে পেনাল্টিতে জাপানী খেলোয়াড় টেটসুয়াকী মিসাওয়ার জোড়া গোলে ব্যবধান কমালেও ৪-৩ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা। ১২ মাচে ৭ জয়, ৪ ড্র ও ১ পারাজয়ে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠে এসেছে ঢাকা আবাহনী আর ১২ খেলায় ২ জয়ের বিপরীতে ১ ড্র ও ৯ পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে রয়েছে মুক্তিযোদ্ধা।
বটিয়াঘাটায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা
বটিয়াঘাটা প্রতিনিধি:
জেলার বটিয়াঘাটা উপজেলা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে গতকাল সোমবার বেলা ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিনা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির, খাদ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, ইউপি চেয়ারম্যান যথাক্রমে বিধান রায়, পল্লব বিশ্বাস রিটু, জাকির হোসেন লিটু, আসলাম হালদার, শেখ আসাবুর রহমান আসাব, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক পরাগ রায়, ইউপি সদস্য মোঃ ওবায়দুল্লাহ শেখ প্রমূখ।
বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগরের ইফতার সামগ্রী বিতরন
খবর বিজ্ঞপ্তি
২৫ এপ্রিল সকাল ১১টায় বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর সভাপতি মোঃ মহিদুল ইসলাম নান্নু ও সাধারন সম্পাদক রোটাঃ এম আসাদুজ্জামান মুন্না এবং মহানগর নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী এর যৌথ উদ্যেগে খুলনা নগরীর সোনাডাঙ্গা বাইপাস সড়ক, মজিদ স্বরণী, আমতলা মোড়, ব্যাংক কলোনী এলাকায় পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন। বিতরন কালে উপস্থিত ছিলেন আবুল হোসেন, শিপ্রা দাস, অনিমেষ রায়, বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন সরদার, আব্দুর রহমান, হুমায়ন কবির, মোঃ রাজু, মোঃ ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, আল মামুন, শামসুল হক, লিভানা পারভীন, মোঃ রেজাউল করিম, ইঞ্জি শান্তুনু বৈরাগী, বিশ্বজিত মন্ডল, শেখ মোঃ শাহিন, আঃ সালাম, মোঃ রফিকুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন,মোঃ টিপু, মোঃ আবু জাফর, মোঃ ইব্রাহীম, লাবনী আক্তার, মোঃ করিম, জয়নাল হোসেন, শারমীন সুলতানা, জাহিদুর ইসলাম, মোঃ ইসতেহাক হোসেন, মোঃ নার্ছিম, মোছাঃ রোজিনা, শ্যামলি বিশ্বাস, প্রবীর বালা, আরমান হোসেন, মোঃ বাবু, পলাশ, আল মাসুদ শেখ, আজিজুল ইসলাম, মোঃ ফিরোজ, মোঃ সোহেল, মোঃ কাজল, মোঃ সিয়াম, মোঃ ইলিয়াস হোসেন, মিসেস লাবনী আক্তার সহ সংগঠনের নেতৃবৃন্দ।
ফকিরহাটে মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে এক মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও ৫শত জরিমানা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে লখপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে রমজান মোড়ল (৩২) নামের এক মাদকসেবীকে আটক করে। এসময় তার নিকট থেকে ২৫গ্রাম গাজা ও মাদকসেবনের উপকরণ উদ্ধার করে। আটক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাচঁশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার। আটককৃত রমজান মোড়ল লখপুর এলাকার মনি মোড়লের ছেলে। অভিযানকালে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মো. মোছাদ্দেক হোসেন সহ সঙ্গীয় ফোর্সরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মাশরুবা ফেরদৌস এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুঃস্থ ও অসহায়দের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ঈদকে সামনে রেখে করোনাভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় জেলার ৪ হাজার ৭শ অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, হিসাব রক্ষক আবু হোরায়রাসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জেলা পরিষদের অন্তর্ভুক্ত ৭৮ টি ইউনিয়ন ও পৌর এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে স্ব-স্ব এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, ভোজ্য তেল, সেমাই, দুধ ,শাড়ি ও লুঙ্গি। পবিত্র ঈদুল ফিতরের আগে এসব ত্রাণ সামগ্রী ঈদ উপহার হিসাবে পেয়ে গরিব দুঃখী অসহায় মানুষেরা অনেক খুশি।
ঈদ উপলক্ষে টুরিস্ট পুলিশের ছুটি বাতিল, সতর্ক থাকার নির্দেশ
বাগেরহাট প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্যুরিস্ট পুলিশ খুলনা অঞ্চলের সকল সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। সেই সাথে ঈদ উপলক্ষে দর্শনীয় স্থান গুলোতে কর্তব্যরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া দর্শনার্থীদের নিরাপত্তার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে খানজাহান আলী মাজার পরিদর্শণ শেষে ট্যুরিস্ট পুলিশ খুলনা অঞ্চলের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ এসব তথ্য জানান।
এর আগে খানজাহান আলী মাজার চত্বরে থাকা ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে খেজুর ও ফল বিতরণ করেন পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। এসময়, ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন, পুলিশ পরিদর্শক মনির হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন প্রায় শতাধিক মানুষের মাঝে খেজুর ও ফল বিতরণ করা হয়।
ট্যুরিস্ট পুলিশ খুলনা অঞ্চলের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, সাধারণত ঈদের ছুটিতে ট্যুরিস্ট স্পট গুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় হয়ে থাকে। সেই বিষয়টাকে মাথায় রেখে টুরিস্ট পুলিশ খুলনা অঞ্চলের সকল সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। ঈদের সময় টুরিস্ট স্পট গুলোতে যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাইকে এ্যালার্ট থাকতে বলা হয়েছে। এছাড়া ট্যুরিস্ট পুলিশ খুলনা অঞ্চলের ফেসবুক পেইজ ও হট লাইন নাম্বারে দর্শনার্থীরা পর্যটন স্পটে হয়রানি বা কোন সমস্যায় পড়লে অভিযোগ দিতে পারেন। অভিযোগ পেলে আমাদের কর্মকর্তারা তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা গ্রহন করে থাকে।
পুলিশ সুপার আরও বলেন, ঈদ উপলক্ষে বাগেরহাটের পর্যটন স্পটগুলো বিশেষ করে ইউনেস্কো ঐতিহ্য বাহী ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবন ঘীরে আমাদের বিশেষ নজরদারি থাকবে। নিরাপদ ও নির্ভিঘ্নে ভ্রমনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন তিনি।
মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য প্রয়োজনীয় রড দিলেন বিএনপি নেতা বকুল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ৯নং ওয়ার্ডের মুজগুন্নী কাজী পাড়ায় অবস্থিত নির্মীয়মাণ বায়তুল ইনসান জামে মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য প্রয়োজনীয় রড প্রদান করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
সোমবার ২৫এপ্রিল বাদ জোহর বায়তুন ইনসান জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে কাজী আব্দুস সালাম, আজিজার রহমান, কাজী মনিরুল ইসলাম, শের আলম, কাজী ইসলাম ও রানা মোল্লার নিকট মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য তরুণ উদীয়মান বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রেরিত প্রয়োজনীয় সব রড প্রদান করেন খুলনা মহানগর এবং খালিশপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় মসজিদ পরিচালনা কর্তৃপক্ষ বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহপাক রাব্বুল আলামিনের নিকট এক বিশেষ দোয়া করেন। রড হস্তান্তর প্রক্রিয়াকালে এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়কঃ স ম আব্দুর রহমান, শেখ সাদী, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্যঃ শেখ জাহিদুল ইসলাম, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী শাহনেওয়াজ নিরু, শেখ শামীম আহমেদ, গোলাম মোস্তফা ভুট্টো, মোঃ হানিফ, খালিশপুর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার, সেলিম, মোঃ সুলতান, বোরহানউদ্দীন সেতু প্রমুখ।
রামপালে ৩ টি ব্রীজের নির্মাণ কাজে ধীরগতি অব্যবস্থাপনার অভিযোগ
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট)
বাগেরহাটের রামপালে এলজিইডি’র অর্থায়নে প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে তিনটি ব্রীজের কাজ কিন্তু দীর্ঘ দিনেও শেষ হয়নি। ঠিকমতো নজরদারীর অভাব ও অব্যাবস্থাপনার কারণে যথা সময়ে সম্ভব হয়নি বলে মনে করেন সচেতন মহল। এর মধ্যে বগুড়া নদীর উপরে নির্মিত ব্রীজের পাশে মই দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে মানুষ। বিকল্প সড়ক গুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ দিনেও ব্রীজগুলো যথা সময়ে নির্মাণ সম্পন্ন না হওয়ায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
ব্রীজ ৩ টির ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবী করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বছরের জানুয়ারীর মধ্যে মানুষ চলাচলের জন্য ব্রীজগুলো উম্মুক্ত করে দেয়া সম্ভবনার কথা জানানো হলেও সেটি সম্ভব হয়নি। উপজেলা এলজিইডি অফিস তাগিদ দেওয়ার পরও কেন নির্মান কাজ সম্পন্ন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানাগেছে উপজেলার ফায়লাহাট-চাকশ্রী সড়কের ফয়লা ব্রীজের নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আইটি এন্ড জেই। তারা ২০১৮ সালের ১৬ অক্টোবরে ব্রীজের কাজ শুরু করেন। ব্রীজটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১০ লক্ষ ৪০ হাজার ১১০ টাকা। এটি ৩০ মিটার দৈর্ঘ্য। ওই ব্রীজের ডিজাইন সমস্যা, করোনার প্রকোপ ও অর্থ ছাড়ের জটিলতায় যথা সময়ে নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। তবে ইতিমধ্যে ওই ব্রীজের ৯৮ ভাগ কাজ শেষ হয়েছে বলে রামপাল উপজেলা এলজিইডি অফিস জানায়। এটা আগামী জুনের মধ্যে জনসাধারণের জন্য উম্মুক্ত করে দেয়া সম্ভব হবে। বগুড়া খেয়াঘাট ব্রীজটির কাজ শুরু করে একই ঠিকাদারি প্রতিষ্ঠান আইটি এন্ড জেই। ৬০ মিটার দৈর্ঘ্যের ওই ব্রীজ টির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯২ লক্ষ ৫১ হাজার ১৩৩ টাকা। এটাও করোনা, সীমানা সমস্যা ও অর্থ ছাড়ের জটিলতায় পিছিয়ে পড়ছে। ইতিমধ্যে ব্রীজটির ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। এটি ডিসেম্বরের মধ্যে চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়ার কথা বলা হলেও সেটি সম্ভব হয়নি। এখও প্রায় জুন মাস পর্যন্ত লেগে যেতে পরে বলে জানানো হয়েছে। গৌরম্ভা ইউনিয়নের কন্যাডুবি খেয়াঘাটের ব্রীজটি ৪৮ মিটারের। এটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৪৩ লক্ষ ৯৯ হাজার ৯৯৩ টাকা। ২০১৮ সালের ৯ ডিসেম্বরে এম,এস মহিউদ্দিন আহমেদ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এটির কাজ শুরু করেন। ব্রীজটির ৯৫ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন সংযোগ সড়কের কাজ চলছে। ২০২২ সালের জানুয়ারিতেই চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়ার কথা বলা হলেও তা সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. গোলজার হোসেন জানান, তিনটি ব্রীজের একটিতে ডিজাইন সমস্যা হয়েছে। বগুড়া ব্রীজের সীমানা জটিলতায় মামলা হয়েছিল। এরপর আবার পল্লী বিদ্যুতের লাইন সংক্রান্ত সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত যাতে নির্মান কাজ শেষ করতে পারি। করোনার প্রকোপ ও অর্থ ছাড়ের জটিলতায়ও কিছুটা পিছিয়ে পড়লেও খুব দ্রুততার সাথে কাজ এগিয়ে চলছে। এখন সংযোগ সড়কের কাজ চলছে। আশা করছি আগামী ২/১ মাসের মধ্যে সবগুলো ব্রীজ জনসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া সম্ভব হবে বলে আশা করেন।
বাগেরহাটে ৬৬২ গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছেন ঘর
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬৬২ গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছেন ঘর । আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন তিনি। সোমবার দুপুরে এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসময় তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ৬৬২ টি ঘর প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আজ মঙ্গলবার হস্তান্তর করা হবে। সারা দেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি। এ পর্যায়ে বাগেরহাটের ৯টি উপজেলায় ৬৬২টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে। জেলার ৯টি উপজেলার মধ্যে মোড়েলগঞ্জে ১৮১, মোংলায় ১৪৫, ফকিরহাটে ৮০, বাগেরহাট সদরে ৭০. মোল্লাহাটে ৭০, রামপালে ৬০, চিতলমারীতে ২৮, কচুয়ায় ২৩ ও শরণখোলা উপজেলায় ৫ জন গৃহ ও ভূমিহীন পরিবার এ বাড়ি পাবেন। প্রতিটি গৃহ নির্মাণে ৩য় পর্যায়ে ২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় হয়েছে। জেলা প্রশাসক আরও বলেন, বাগেরহাট জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ১ম ও ২য় পর্যায়ে ১০৭৮টি পরিবারকে ঘর দেওয়া হয়। আর ৩য় পর্যায়ে ১০৯২টি ঘরের নির্মাণের বরাদ্দ পাওয়া গেলেও নির্মাণ কাজ শেষ হওয়ায় ৬৬২ টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মঙ্গলবার হস্তান্তর করা হবে। বাকী ৪২৯টি ঘরের নির্মাণ কাজ শেষ হলে হস্তান্তর করা হবে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাবেরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মহেশপুর সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নারী আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী ৩ নারী আটক করেছে পরে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়।
মাটিলা বিওপি সূত্রে প্রকাশ,সোমবার ভোরে মাটিলা ক্যাম্পের বিপরীতে ৬৮ রনঘাট বিএসএফের হাতে ৫১/১৩ আর পিলারের নিকট ৩ জন বাংলাদেশী নারী আটক হয়। বিএসএফের আহবানে সকাল ১০ টায় ৫৩ নম্বর পিলার মকধ্বরধসপুর মাঠে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বাংলাদেশের পক্ষে মাটিলা ক্যাম্পের জেসিও নায়েক সুবেদার হাবিবুর রহমান এবং রনঘাট বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার জিডি পান্ডে স্ব স্ব দেশের নেতৃত্বে দেয়। আটককৃত ৩জনের মধ্যে একজনের ঠিকানা সঠিক থাকায় তাকে বিজিবি গ্রহন করে। বাকী ২জনকে বিএসএফ ফেরত নিয়ে যায়। হস্তান্তরকৃত ব্যক্তি হলেন, সাতক্ষীরা জেলার আশাসুনী থানার শীরুলা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী রেশমা খাতুন(৩৭)। এ বিষয়ে মাটিলা বিওপি ক্যাম্পে যোগাযোগ করলে তারা জানায় তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হবে।
মহেশপুরে ইসলামী ফাউন্ডেশনের চেক প্রদান
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জাজামান লিটন,ইসলামী ফাউন্ডেশনের মহেশপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ আশাদুল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় ১৬টি অসহায় দরিদ্র পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
শ্যামনগরে গরু জবাই করে মাংস নিয়ে উধাও
শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি।।
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট অন্তাখালী গ্রামে রাতের আঁধারে গোয়াল ঘর থেকে গরু চুরি করে রাতেই জবাই করে মাংস ভাগাভাগির ঘটনা ঘটেছে।
২৪ শে এপ্রিল রবিবার দিবাগত রাত আনুমানিক ২ টার সময় ধূমঘাট অন্তাখালী গ্রামের ১নং ওয়ার্ডের হিমনাথ মন্ডলের পুত্র কিনা রাম মন্ডলের গোয়াল থেকে তার পালিত গরু যার আনুমানিক ওজন ৩ মন চুরি করে বিলে মধ্যে নিয়ে জবাই করে রাতেই মাংস ভাগাভাগি করে নিয়ে গেছে চোরেরা।
২৫ এপ্রিল সোমবার কিনা রাম মন্ডল প্রতিদিনের ন্যায় গোয়াল থেকে গরু বের করতে গিয়ে দেখে গোয়ালে গরু নেই। তখন সে সব জায়গায় খোজ করতে থাকে,অনেক খোঁজা খুজির পর বিলের মধ্যে তার গরুর মাথা, চার টি পা ও নাড়ি ভুড়ি খুজে পায়।
হতদরিদ্র কিনারাম গরুটি হারিয়ে দিশে হারা হয়ে পড়েছে। গরু চুরির ঘটনাটি কিনা রাম চেয়ারম্যান এ্যাড়ঃ শোকর আলীকে জানান।তখন চেয়ারম্যান তাকে বলে আমি তো সাতক্ষীরাতে আছি, আমি ফিয়ে এসে দেখছি। এবং মেম্বর আবুল কালাম আজাদ ও চৌকিদার এসে বিষয় টি দেখে যান।এবিষয়ে হতদরিদ্র কিনা রাম প্রশাসন ও জনপ্রতিনিধি সাহায্য কামনা করেন। তিনি চান তার গরু চোররা যেন দ্রুত আটক হয়।
রূপসায় বেপরোয়া ট্রলির ধাক্কায় কলেজছাত্রী নিহত
রূপসা প্রতিনিধিঃ
খুলনার রূপসায় ইট বহনকারী ট্রলির ধাক্কায় সরকারি বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির ছাত্রী যুথী পাল (১৭) নিহত হয়েছে। গত ২৫ এপ্রিল সোমবার সকালে রূপসা উপজেলার আলাইপুর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুথী পাল পিঠাভোগ গ্রামের বিশ্বজিৎ পালের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৯টার দিকে যুথী পাল পিঠাভোগ গ্রামের বাড়ি থেকে হেঁটে কলেজে যাচ্ছিলেন। পথে আলাইপুর সেতুর কাছে ইট বহনকারী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রলিসহ চালক ইয়াছিনকে (১৮) ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দেবহাটায় এক সংখ্যালঘু বিধবা মহিলার বিভিন্ন গাছ কেটে বিনষ্ট, থানায় অভিযোগ
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলা সদরে এক সংখ্যালঘু বিধবা বয়স্ক মহিলার বসত ভিটার পাশর্^বর্তী বাগানে লাগানো বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে বিনষ্ট করা হয়েছে। সোমবার ভোররাতের দিকে বা মধ্য রাতে কে বা কারা অজ্ঞাত ব্যক্তি এই গাছগুলো কেটে বিনষ্ট করে। এ বিষয়ে উপজেলা সদরের মৃত জগন্নাথ মন্ডলের স্ত্রী শোভা মন্ডল বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ মতে জানা গেছে, ইং ২৫/০৪/২২ তারিখ সকাল অনুমান ৭টার দিকে বাদীনি শোভা মন্ডল তার বাগানে যেয়ে দেখতে পান ৬টি মেহগনী গাছ, ২টি আম গাছ, ১টি নারিকেল গাছ ও ৬টি সুপারী গাছের চারা কাটা অবস্থায় আছে। বাদীনি তাৎক্ষনিক বিষয়টি স্থানীয় অনেক গন্যমান্য ব্যক্তি ও ইউপি মেম্বরকে ডোকে দেখান। অভিযোগে তিনি আরো উল্লেখ করেছেন, ইতিপূর্বে কয়েকদিন আগে একই বাগানের ৬টি মেহগনি গাছ, ১টি নারিকেল গাছ, ২টি আম গাছ ও ৬টি সুপারী গাছ কে বা কারা কর্তন করেছিল। কোন অজ্ঞাতনামা ব্যক্তিরা আর্থিক ক্ষতি করা ও উদ্দ্যেশ্যমূলকভাবে এমন কাজ করছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। পুলিশ অভিযোগ পরবর্তী বিষয়টি তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
নগরীর বিভিন্ন ওয়ার্ডে অস্বচ্ছল পরিবারের মাঝে চাউল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সোমবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে অস্বচ্ছল পরিবারের মাঝে চাউল বিতরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণকালে সিটি মেয়র করোনা মহামারীর সংকটকালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্তৃক অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের বিষয় উল্লেখ করে বলেন, দারিদ্র ও কর্মহীন পরিবারের জন্য তিনি অত্যন্ত আন্তরিক। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে তিনি ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী ক্রয়ের সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন ভাতার প্রচলনসহ আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গৃহহীনদের ঘর উপহার দিচ্ছেন বলে সিটি মেয়র উল্লেখ করেন।
সিটি মেয়র সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর ২২, ৩০, ০৬ ও ২৯নং ওয়ার্ডের প্রতিটিতে ২’শ পরিবার করে সর্বমোট ৮’শ পরিবার এবং ১৭নং ওয়ার্ড এলাকার ৩’শ টি পরিবারের প্রত্যেকের মাঝে ৫ কেজি করে চাউল বিতরণ করেন।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, কেসিসি’র কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, এস এম মোজাফ্ফর রশিদী রেজা, ফকির মোঃ সাইফুল ইসলাম, শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহাসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
দেবহাটায় প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তর উদ্বোধনের বিষয়ে ইউএনওর প্রেস ব্রিফিং
কে এম রেজাউল করিম দেবহাটা
মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীনদেরকে গৃহ নির্মান কর্মসূচীর আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন প্রকল্প-৩ এর উদ্বোধনী করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ এপ্রিল, ২২ ইং তারিথ মঙ্গলবার। সকাল ১০ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত থাকবেন। সে লক্ষ্যে দেবহাটা উপজেলাতেও একই সাথে গৃহ হস্তান্তর উদ্বোধন করা হবে। সেই অনুষ্ঠানের বিষয়ে সোমবার ২৫ এপ্রিল, ২২ ইং সকাল ১১ টায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন সিদ্দিকী উপজেলা পরিষদ মিরনায়তনে এক প্রেস ব্রিফিং করেন। ইউএনও খালিদ হোসেন জানান, দেবহাটা উপজেলাতে মাননীয় প্রধানমন্ত্রী ৫টি গৃহ হস্বান্তর করবেন। গৃহ হস্তান্তরের সার্বিক কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। উপজেলার মধ্যে দীনহীন, গৃহহীন ও ভূমিহীন বাছাই করে প্রকৃত গৃহ পাওয়ার যোগ্য ব্যক্তিকে গৃহ প্রদান করা হচ্ছে। ইউএনও জানান, এছাড়া কালাবাড়িয়ায় আরো ১০টি গৃহ নির্মান কাজ চলমান রয়েছে এবং কুলিয়া এলাকাতে আরো খাসজমি সনাক্ত করে রাখা হয়েছে। সরকারী বরাদ্দ পেলে যথাযথ প্রক্রিয়া মেনে প্রকৃত গৃহহীনদেরকে গৃহ নির্মান করে দেয়া হয়েছে। ইউএনও খালিদ হোসেন সিদ্দীকি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে সরকারের সকল নির্দেশনা মেনে এই কাজটি সম্পন্ন করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। আর একাজে সকলে সহযোগীতা করছেন। এসময় দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ উপস্থিত ছিলেন।
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার ২৫ এপ্রিল, ২০২২ ইং সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, এনজিও প্রধান ও সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ। কর্মশালায় জাতীয় পুষ্টি বিষয়ে মনিটরের মাধ্যমে উপস্থাপন করেন জাতীয় পুষ্টি সপ্তাহর প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, মেডিকেল অফিসার ডাঃ কামাল হোসেন, আইডিয়ালের পরিচালক ডাঃ নজরুল ইসলাম,সাংবাদিক কে এম রেজাউল করিম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সফল প্রকল্প উত্তরনের প্রজেক্ট অফিসার মিজানুর রহমান, দেবহাটা ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার দেবহাটায় মোবাইল গেমসের প্রতি আসক্তিতে কিশোর যুবকদের অবক্ষয়
কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা)
দেবহাটায় মোবাইল গেমসের প্রতি আসক্তে কিশোর যুবকদের অবক্ষয় হচ্ছে। দিন দিন এই মোবাইলের বিভিন্ন গেমসের প্রতি তাদের আগ্রহে একদিকে যেমন যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে তেমনি পড়াশুনা থেকে বিচ্ছিন্ন হয়ে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে ধাবিত হচ্ছে। তবে অভিভাবকদের অসচেতনতা ও সন্তানদেরকে ঠিকমতো খেয়াল না করার কারনে এই ধরনের অবক্ষয়ে আমরা ধাবিত হচ্ছি বলে সচেতন মহলের অভিমত। সংশ্লিষ্ট সূত্র মতে, গত ২০২০ সালের মার্চ মাসের ১৮ তারিখের পর থেকে দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষনার পর থেকে বেশি আসক্ত হয়ে পড়েছে স্কুল কলেজগামী কিশোর ও যুবকেরা। কারন পড়াশুনা নেই, স্কুল নেই তাই তারা বিভিন্ন স্থানে একত্রে বসে এই মোবাইল গেমিংয়ের প্রতি ঝুকে পড়ছে। বিশেষ করে বিভিন্ন পরিত্যক্ত ভবন, ফাকা মাঠ, কোন নির্জন জায়ড়ায় জড়ো হয়ে একত্রে বসে এই মোবাইল গেমিং করা হয়। এখন থেকে কিছু বছর আগে দেখা যেত যুবকেরা বিকাল হলে ব্যাট বল নিয়ে ফাঁকা জায়গা দেখে খেলা করতো আর এখন বিকাল হলে সবাই মিলে এক জায়গায় বসে ইন্টারনেট ভিডিও গেমম খেলে। তবে এই আসক্তিকে সম্প্রতি “মানসিক রোগের’ তালিকায়” অন্তর্ভূক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মনরোগ বিশেষজ্ঞরা বহুদিন ধরে বলছিলেন, ভিডিও গেমের অতিরিক্ত আসক্তিতে একদিকে যেমন শিশু-কিশোরদের সামাজিকীকরন বাধাগ্রস্থ হয়, তেমনি মেধা বিকাশেও নেতিবাচক প্রভাব পড়ে। বিষয়টিকে নজরে নিয়ে ব্রিটেনসহ কয়েকটি দেশ বিশেষ ক্লিনিক স্থাপনের পাশাপাশি পর্যাপ্ত মনিটরিং শুরু করলেও এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। প্লে স্টেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি করা একটা গেমের প্রায় পুরোটা জুড়েই দেখা যায় যুদ্ধ, সহিংসতা আর রক্তপাত। এই খেলাগুলো আসলে শিশুদের ওপর কেমন প্রভাব ফেলে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক রোগ শ্রেণীকরণ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়, গেমিংয়ে আসক্ত ব্যক্তি মূলত অন্য সব কিছুর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। এছাড়া কারো সঙ্গে মিশতে না পারা, ঘুম, খাওয়াদাওয়াই অনিয়নতো রয়েছেই। গেমিং ডিজঅর্ডারের লক্ষণ কী? ‘গেমিং ডিজঅর্ডার’ এর এমন বিভিন্ন লক্ষণের ব্যাপারে, “লক্ষ্য রাখতে হবে শিশু কতটুকু সময় ধরে গেম খেলছে। মা-বাবা খেলা বন্ধ করতে বললে সে কেমন প্রতিক্রিয়া দেখায়। কিছু কিছু বাচ্চা আছে যাদের গেম খেলতে নিষেধ করলে তারা ভীষণ রেগে যায়, ভীষণ চেঁচামেচি করে। সেক্ষেত্রে বুঝতে হবে সে হয়তো গেমে আসক্ত। “বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বে গেমারদের দুই থেকে তিন শতাংশ ‘গেমিং ডিজঅর্ডারে’ ভোগে। শতাংশের হিসেবে সংখ্যাটি কম মনে হলেও বিশ্বের অনেক দেশই গেমিংয়ের আসক্তি নিয়ে চিন্তিত। “সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি এই বাচ্চাদের কথা ভেবে কিছু উদ্যোগ নেন তাহলে হয়তো পরিস্থিতি বদলে যাবে। এই যে আশেপাশে কিছু মাঠ আছে সেগুলো যদি সংস্কারের সুযোগ করে দেয় তবে হয়তো যুবকেরা এই গেমিং থেকে বেরিয়ে আসতে পারে। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন। মোবাইল গেমসের বিভিন্ন খারাপ দিক উল্লেখ করে জানান, শিক্ষা প্রতিষ্ঠান করোনা পরিস্থিতির কারনে বন্ধ থাকায় কিশোর যুবকেরা এই মোবাইল গেমসের প্রতি আসক্তিতে ভুগছে। তবে এক্ষেত্রে অভিভাবকদের একটু সচেতনতার প্রয়োজন। দামী মোবাইল কিনে দেয়ার ক্ষেত্রেও সবাইকে সতর্ক হওয়া উচিত জানিয়ে ওসি বলেন, কিশোর অপরাধ দমনে পুলিশ বিভিন্ন অভিযান পরিচালনা করছে। কিশোররা যাতে কোন অপরাধ কর্মকান্ডে না জড়ায় সেজন্য অভিভাবকদের একটা গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে বলে তিনি জানান।
কয়রায় কাউন চাষে সফল প্রভাষক শাহাবাজ আলী
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রা উপজেলার মহারাজপুরে কাউন চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন এক কাউন চাষি। তার ক্ষেতে কাউন গাছে এখন দৃষ্টিনন্দন অসংখ্য ফল ঝুলছে। এই কাউন চাষি কয়রার খান সাহেব কোমরউদ্দীন ডিগ্রি (মডেল) কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ শাহাবাজ আলী। সম্প্রতি তিনি মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে তার নিজ ১ বিঘা জমিতে কাউন চাষ করে লাভের স্বপ্ন দেখছেন। ছোট বেলা থেকেই ব্যতিক্রম কিছু করার ইচ্ছা ছিল। ইন্টারনেটের বদেীলতে ইউটিউবে ভিডিও দেখে, কৃষিবিদদের বই পড়ে এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন তিনি। স্বপ্নকে বাস্তবে রুপ দিতে প্রায় ৫ থেকে ৬ বছর থেকে বিভিন্ন জাতের আম, আনারস সহ শিম, দেড়শ, পুইশাক, মিষ্টি কুমড়া, তরমুজ ও ধান চাষ করে চলেছেন। এমনকি কিছুদিন আগে কলেজ শিক্ষক হিসেবে শিম চাষে ব্যাপক ভাইরাল হয়েছেন। এবার সরেজমিন কৃষি গবেষণা বিভাগের পরামর্শে ব্যতিক্রমধর্মী ফসল কাউন চাষ করেছেন।
কাউন চাষি প্রভাষক শাহাবাজ আলী বলেন, আমাদের এই উপকূলীয় এলাকা লবণাক্ত জমিতে ফসল চাষ করে লাভবান হওয়া খুব কষ্টের। দিনরাত পরিশ্রম করে তারপর লাভের মুখ দেখা যায়। এ কারনে আমি এবার কাউনের চাষ করি। কম পরিশ্রমে খরচও খুবই কম কাউন চাষে লাভও বেশি। খরচের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, সরেজমিন কৃষি বিভাগ বীজ সার দিয়েছে আমার শুধু চাষ খরচে এক বিঘায় ১০০০ টাকার মত খরচ হয়েছে। এক বিঘা জমিতে কাউন উৎপাদন হবে ৬ থেকে ৭ মন। যার প্রতি কেজির মূল্য ৮০ থেকে ১০০ টাকা। এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসান বলেন, এবছর আমরা বারি কাউন ২ চাষের জন্য দিয়েছিলাম এটি অল্প খরচে পতিত জমিতে লাভজনক ফসল।
কাউন সম্পর্কে খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ বলেন, কাউনের চাল আমাদের অনেকের পরিচিত একটি শস্য। কিন্তু বিজ্ঞানীরা এই কাউনের চালকে একটি অন্যতম সুপারফুড হিসেবে আখ্যা দিয়েছেন। কারন ছোট দানাবিশিষ্ট কাউনের চালে আছে প্রোটিন, ফাইবার, আ্যান্টি-অক্সিডেন্টসহ অনেক কিছু উপকারী পুষ্টি উপাদান যা আমাদের রক্তে মিশে থাকা এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। কাউনের চালে থাকা পটাশিয়াম আমাদের শরীরে লবনের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রনে রাখে এবং কাউনের চালে পর্যাপ্ত পরিমাণ আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দুর করে। এতে ভিটামিন সি রয়েছে।
জমিসহ বাড়ি পাচ্ছেন যশোরের ৩১৮ ভূমিহীন
যশোর অফিস
যশোরের আট উপজেলায় আরও ৩১৮ ভূমিহীন পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই।
মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও ভূমিহীনদের মাঝে ‘ঈদ উপহার’ হিসেবে এসব ঘর হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করবেন।
তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে কমপক্ষে দুই শতক খাসজমির বন্দোবস্তসহ দুই কক্ষবিশিষ্ট ৩১৮টি পরিবারের ঘর নির্মাণকাজ শেষ হয়েছে।
সরকারিভাবে এসব ঘর নির্মাণে ব্যয় হয়েছে আট কোটি ২৫ লাখ ২১ হাজার টাকা।
এর আগে মুজিববর্ষ উপলক্ষে আট উপজেলায় আরও ১ হাজার ১৮১ জন ভূমিহীন পেয়েছে এসব ঘর।
সোমবার দুপুরে যশোর কালেক্টরেট সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
তিনি জানান, যশোরের আট উপজেলায় তৃতীয় পর্যায়ের আওতায় ভূমিহীনদের জন্য ৬১০টি ঘরের নির্মাণকাজ এগিয়ে চলেছে। ইতোমধ্যে ৩১৮টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়া বাকি ঘরগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি ঘরে নির্মাণ ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ টাকা। আর প্রতিটি পরিবারের জন্য পানি ও বিদ্যুৎসহ প্রতিটি গৃহে ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি কক্ষ, একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে। এ ঘরগুলো সরকারি প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, এর আগে মুজিববর্ষ উপলক্ষে যশোরে দুই দফায় গৃহহীনদের মাঝে জমিসহ ঘর দেওয়া হয়েছে। যার সংখ্যা ছিল ১ হাজার ১৮১টি। এবার তৃতীয় দফায় ৩১৮ জনের মাঝে দুই শতক জমির ওপর নির্মিত ঘরের দলিল হস্তান্তর করা হবে। এ প্রকল্পে আরও ২৯২টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে; যা এই অর্থবছরেই ভূমিহীনদের মাঝে বিতরণ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল প্রমুখ।
১ লাখ ৭৭ হাজার টাকা নিয়ে থানায় ভ্যানচালক
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ভুল করে ভ্যানে রেখে যাওয়া পথচারীর ১ লাখ ৭৭ হাজার টাকা ফেরত দিতে থানায় হাজির হলেন এক ভ্যানচালক। সোমবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহের শৈলকুপা থানায় ঘটনাটি ঘটে। ভ্যানে টাকা ফেলে যাওয়া ব্যক্তি হলেন শৈলকুপার ধাওড়া মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কলেজের প্রভাষক আশরাফ হোসেন।
প্রভাষক আশরাফ হোসেন জানান, তিনি সোমবার বেলা সাাড়ে ১২টার দিকে রুপালী ব্যাংক থেকে ১ লাখ ৮৫ হাজার টাকা উত্তোলন করেন। এরপর একটি দোকানে ১০ হাজার টাকা দেনা পরিশোধ করার পর কবিরপুর যাওয়ার উদ্দেশে অপরিচিত একটি ভ্যানে ভুল করে টাকার ব্যাগ রেখে আরেকটি দোকানে যাই। হঠাৎ পেছনে ফিরে দেখি টাকাও নাই ব্যাগও নাই। সঙ্গে সঙ্গে ঘটনাটি থানায় অবহিত করি।
ভ্যানে টাকা পাওয়া ভ্যানচালক পৌর এলাকার মালিপাড়া গ্রামের মৃত সদর শেখের ছেলে আনোয়ার হোসেন জানান, তিনি জোহরের নামাজ আদায় করার জন্য ভ্যান নিয়ে বাড়িতে যান। বাড়ি ফিরার পর দেখতে পান ভ্যানে একটি ছোট ব্যাগ। ব্যাগ খুলে দেখি অনেক টাকা। ঘটনাটি স্ত্রীকে জানালে তিনি টাকার মালিককে টাকাটা ফেরত দিতে বলেন। টাকাটা নিয়ে স্থানীয় মাদরাসা হুজুরের কাছে গেলে তিনি থানায় যাওয়ার পরামর্শ দেন। সঙ্গে সঙ্গে টাকাটা নিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট হাজির হই।
ওসি আমিনুল ইসলাম বলেন, প্রভাষক আশরাফ হোসেন ভুল করে ১ লাখ ৭৭ হাজার টাকা ভ্যানে রেখে চলে যান। ঘটনাটি তিনি সাথে সাথে থানায় অবহিত করেন। বেলা আড়াইটার দিকে মালিপাড়া গ্রামের ভ্যানচালক আনোয়ার হোসেন তার ভ্যানে রেখে যাওয়া টাকা নিয়ে হাজির হন মালিককে ফেরত দেওয়ার জন্য। পরে ঘটনাটি যাচাই-বাছাই করে ভ্যানে রেখে যাওয়া টাকার মালিক আশরাফ উদ্দিনকে হারিয়ে যাওয়া টাকা বুঝিয়ে দেওয়া হয়। ভ্যানচালকের সততার জন্য থানা থেকে তাকে পুরস্কৃত করা হয়।
খুলনা জেলা পরিষদে দুদকের অভিযান
স্টাফ রিপোর্টার
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা সমন্বিত কার্যালয়। সোমবার (২৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দুই ঘণ্টা অভিযান চালিয়ে কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।
দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, ‘অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়ার পর দুদকের টিম তদন্ত করছে। এর অংশ হিসেবে সোমবার বেলা ১১টার দিকে দুদকের টিম জেলা পরিষদে যায়। সেখানে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে পর্যালোচনার জন্য কিছু কাগজপত্র ও গুরুত্বপূর্ণ ফাইল জব্দ করা হয়েছে। এগুলো যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।’
তিনি আরও বলেন, ‘কোনও বিষয়ে অসঙ্গতি মনে হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অভিযানকালে কাউকে আটক করা হয়নি।’
এ বিষয়ে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়ে দুদকের একটি টিম দুপুরে অফিসে এসেছিল। তারা কিছু বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। পর্যালোচনার জন্য কিছু কাগজপত্র নিয়ে গেছেন।’
১ লাখ ৭৭ হাজার টাকা নিয়ে থানায় ভ্যানচালক
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ভুল করে ভ্যানে রেখে যাওয়া পথচারীর ১ লাখ ৭৭ হাজার টাকা ফেরত দিতে থানায় হাজির হলেন এক ভ্যানচালক। সোমবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহের শৈলকুপা থানায় ঘটনাটি ঘটে। ভ্যানে টাকা ফেলে যাওয়া ব্যক্তি হলেন শৈলকুপার ধাওড়া মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কলেজের প্রভাষক আশরাফ হোসেন।
প্রভাষক আশরাফ হোসেন জানান, তিনি সোমবার বেলা সাাড়ে ১২টার দিকে রুপালী ব্যাংক থেকে ১ লাখ ৮৫ হাজার টাকা উত্তোলন করেন। এরপর একটি দোকানে ১০ হাজার টাকা দেনা পরিশোধ করার পর কবিরপুর যাওয়ার উদ্দেশে অপরিচিত একটি ভ্যানে ভুল করে টাকার ব্যাগ রেখে আরেকটি দোকানে যাই। হঠাৎ পেছনে ফিরে দেখি টাকাও নাই ব্যাগও নাই। সঙ্গে সঙ্গে ঘটনাটি থানায় অবহিত করি।
ভ্যানে টাকা পাওয়া ভ্যানচালক পৌর এলাকার মালিপাড়া গ্রামের মৃত সদর শেখের ছেলে আনোয়ার হোসেন জানান, তিনি জোহরের নামাজ আদায় করার জন্য ভ্যান নিয়ে বাড়িতে যান। বাড়ি ফিরার পর দেখতে পান ভ্যানে একটি ছোট ব্যাগ। ব্যাগ খুলে দেখি অনেক টাকা। ঘটনাটি স্ত্রীকে জানালে তিনি টাকার মালিককে টাকাটা ফেরত দিতে বলেন। টাকাটা নিয়ে স্থানীয় মাদরাসা হুজুরের কাছে গেলে তিনি থানায় যাওয়ার পরামর্শ দেন। সঙ্গে সঙ্গে টাকাটা নিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট হাজির হই।
ওসি আমিনুল ইসলাম বলেন, প্রভাষক আশরাফ হোসেন ভুল করে ১ লাখ ৭৭ হাজার টাকা ভ্যানে রেখে চলে যান। ঘটনাটি তিনি সাথে সাথে থানায় অবহিত করেন। বেলা আড়াইটার দিকে মালিপাড়া গ্রামের ভ্যানচালক আনোয়ার হোসেন তার ভ্যানে রেখে যাওয়া টাকা নিয়ে হাজির হন মালিককে ফেরত দেওয়ার জন্য। পরে ঘটনাটি যাচাই-বাছাই করে ভ্যানে রেখে যাওয়া টাকার মালিক আশরাফ উদ্দিনকে হারিয়ে যাওয়া টাকা বুঝিয়ে দেওয়া হয়। ভ্যানচালকের সততার জন্য থানা থেকে তাকে পুরস্কৃত করা হয়।
দেড় শতাধিক পরিবারকে ঈদসামগ্রী দিল খুবি রোটার্যাক্ট ক্লাব
স্টাফ রিপোর্টার
সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামাজিক সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি।
সোমবার (২৫ এপ্রিল) বিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে এগুলো বিতরণ করা হয়।
প্রথম ধাপে খুবি শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে এমন সুবিধাবঞ্চিত ১৫৫ পরিবারের মাঝে সাতদিনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করা হয়। এসবের মধ্যে ছিল পোলাও চাল, খেজুর, ছোলা, মুড়ি, চিড়া, চিনি, আলু, সেমাই ও স্যালাইন।
সংগঠন সূত্রে জানা যায়, রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে অসহায় মানুষদের ইফতারসামগ্রী দিচ্ছে। দ্বিতীয় ধাপে খুলনার অসহায় পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করবেন তারা।
সংগঠনটির সভাপতি মাহামুদুল হাসান মিল্লাত বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নআয়ের মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। রমজানে তারা হয়তো ঠিকমতো ইফতারটুকুও করতে পারছেন না। এসব সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
অর্থাভাবে থেমেছিল মেডিকেলে ভর্তি, পাশে দাঁড়ালেন ইউএনও
যশোর অফিস
সুযোগ পেয়েও অর্থাভাবে মেডিকেলে ভর্তি থেমেছিল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা অদম্য মেধাবী লিমন রহমানের। অবশেষে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে এগিয়ে এলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকন।
রোববার (২৪ এপ্রিল) বিকেলে নিজ কার্যালয়ে লিমনের হাতে ৩০ হাজার টাকা সহায়তা তুলে দিয়েছেন তিনি। পাশাপাশি পরবর্তীতে পড়াশোনার জন্য সবধরণের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন ইউএনও।
সহযোগিতায় লিমনের চোখে-মুখে এখন আনন্দের বন্যা বইছে। কৃতজ্ঞতাস্বরূপ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানাতেও ভোলেননি লিমনের মা-বাবা।
লিমন রহমান যশোর সদর উপজেলার মহাদেবপুর গ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্প ‘মুজিব পল্লী’র বাসিন্দা। ভূমিহীন হওয়ায় যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি লিমনের পরিবারের বসবাসের জন্য দুই শতক জমিসহ একটি ঘর দেওয়া হয়েছে। সে ঘরেই মা-বাবাকে নিয়ে লিমনের বসবাস। তার বাবা সালাম রহমান কোনোরকমে নিজের নাম লিখতে পারেন। মা ফাতেমা বেগম পড়াশোনা জানেন না। এরপরও লিমনের মা-বাবার স্বপ্ন, ছেলেকে চিকিৎসক বানানোর।
পরীক্ষায় ১৩৫৩তম হয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান লিমন। নুন আনতে পান্তা ফুরানোর এমনই এক দরিদ্র সংসারে তার মেডিকেলে ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি নজরে ইউএনও এম মুনিম লিংকনের নজরে আসে।
লিমন রহমান বলেন, ‘আমার বাবা রাইস মিলের কর্মচারী। মা ফাতেমা বেগম মানুষের বাড়িতে কাজ করেন। দরিদ্রতার সঙ্গে লড়াই করে পড়াশোনা করেছি। আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও যশোর এম এম কলেজ থেকে এইচএসসি পাশ করি। উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেই। রাজশাহী মেডেকেলে ভর্তি হওয়ার সুযোগও পাই। কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারছিলাম না। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আমার স্বপ্ন পূরণ হওয়ার পথে। তাই আমার খুশি লাগছে।
এ বিষয়ে ইউএনও এস এম মুনিম লিংকন জাগো নিউজকে বলেন, মেধাবী লিমনের ভর্তির অনিশ্চয়তার খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ভর্তির সহযোগিতা করা হয়েছে। ছেলেটি আশ্রয়ণ প্রকল্প ‘মুজিব পল্লী’র সদস্য। এ জন্য তার পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে। ভবিষ্যতেও তার পড়াশোনার জন্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে
খবর বিজ্ঞপ্তি
“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখি-সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তিনি দেশকে এগিয়ে নিতে কাজ শুরু করেছিলেন। কিন্তু ঘাতকের বুলেট বঙ্গবন্ধুর সে স্বপ্ন পূরণ করতে দেয়নি। তবে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেদিকেই এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। সকল বাধাবিপত্তি ও দেশী-বিদেশী ষড়যন্ত্রের মোকাবেলা করে তিনি দেশকে সমৃদ্ধির দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সবাইকে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে।”
গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর সদর ও সোনাডাঙ্গা থানার ২১, ২৩, ২৪ ও ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং রেলওয়ে শ্রমিক লীগ ও খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনের ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন। অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আমিনুল হক, সাংবাদিক মনিরুল হুদা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর মিন্টু, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মো. শাহজাদা, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, মো. জাহাঙ্গার হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, মো. সিদ্দিকুর রহমান, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মুন্সি আইয়ুব আলী, মইনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, জামিরুল হুদা জহর, আতাউর রহমান শিকদার রাজু, সরদার আব্দুল হালিম, ফয়োজুল ইসলাম টিটো, মো. সেলিম মুন্সি, মো. লোকমান হোসেন, মো. শহীদুল হাসান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মহানগর আ‘লীগের উপদেষ্টা আব্দুল হান্নানের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বেগ আব্দুল হান্নান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ………… রাজেউন)। গতকাল সোমবার সকাল ৮টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে গিলাতলা নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ৩ মেয়ে আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বিকাল ৪টায় বেগ বাড়ী ঈদগাঁহ ময়দানে অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, বেগ আব্দুর রাজ্জাক, আলী আহমেদ, জাকারিয়া আহমেদ রিপন, চেয়ারম্যান মনিরুল ইসলাম, মাবুবুর রহমান, মোশাররফ মাষ্টার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বেগ আব্দুল হান্নান এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।










































