Home আঞ্চলিক বকেয়া পরিশোধ ও পাটকল চালুসহ ৪দফা দাবিতে কর্মসুচি ঘোষনা

বকেয়া পরিশোধ ও পাটকল চালুসহ ৪দফা দাবিতে কর্মসুচি ঘোষনা

14

স্টাফ রিপোর্টার।।

আজ ১৪ই এপ্রিল ২০২২ বিকাল ৩টায় পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যে’র কার্যালয়ে চলমান পাটকল শ্রমিক আন্দোলনের পরিস্থিতি নিয়ে প্লাটফর্মের সমন্বয়ক রুহুল আমিনের সভাপতিত্বে এক জরুরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সার্বিক পরিস্থিতিতে করনীয় ব্যাপারে বক্তব্যে রাখেন- খালিশপুর জুটমিল কারখানা কমিটির সভাপতি- মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর কবির, সহ সভাপতি আবু বক্কর, সহ সাধারণ সম্পাদক মোঃ হাকিম, উপদেষ্টাগন- মোঃ শফিউদ্দিন, মোঃ রশিদ, ইয়ার আলি, মোঃ সাইদ, মোঃ শামীম খান, মোসাঃ নাজু খাতুন, মোসাঃ পারুল, রবিউল ইসলাম, কৃষ্ণপদ, দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সভাপতি নুর মোহাম্মদ, সাধারন সম্পাদক মোফাজ্জেল হোসেন, সহ-ভাপতি ডালিম কাজি, প্লাটিনাম জুটমিলের নেতা শহীদুল ইসলাম, সালমা বেগম, মোসাঃ রাশিদা, ক্রিসেন্ট জুটমিলের নেতা মোশাররফ হোসেন, মোসাঃ আলেয়া, মোসাঃ নাসিমা, স্টার জুটমিলের নেতা আলমগীর হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
খালিশপুর-দিঘলিয়া শ্রমিক অঞ্চলের প্রত্যেকটি মিল ও এলাকার অর্ধশতাধিক শ্রমিক সংগঠকদের মতামতের ভিত্তিতে প্লাটফর্মের সমন্বয়ক রুহুল আমিন আগামী ২১ তারিখ সকাল ১১ টায় খুলনা শিববাড়ি মোড়ে মানববন্ধন কর্মসুচি ঘোষনা করেন।
কর্মসুচির মধ্যে রয়েছে, ৫ টি জুটমিল সহ সকল বদলি শ্রমিকের এরিয়ার টাকা ঈদের পূর্বেই দিতে হবে, খুলনা- যশোর অঞ্চলের ৬ সপ্তার বকেয়া বিল সহ সকল মিলের সপ্তার টাকা ঈদের পূর্বে প্রদান করতে হবে, নাম ও মামলা জটিলতায় ভুক্তভোগী সকল শ্রমিকের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে, রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে চালু করতে হবে।