Home আঞ্চলিক মোংলায় বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা 

মোংলায় বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা 

17
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

মোংলায় নানা আয়োজনে ১লা বৈশাখ ও বাংলা বর্ষবরণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ শোভাযাত্রায় স্থানীয় প্রশাসন, রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
উপজেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পৃথক আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন করেছেন। এদিন ভোর থেকেই নানান সাজে বর্ষবরণ উৎসবে মেতেছেন শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ