Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

197
বিভাগীয় যাদুঘর খুলনা

এক’শ অসহায় পরিবার পেলো বিশুদ্ধ পানির নিশ্চয়তা
বিশেষ প্রতিনিধি ॥
সূপেয় নিরাপদ পানি নিশ্চিত করা লক্ষ্যে ঝিনাইদহ কালীগঞ্জের এক’শ হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সরকারি নলডাঙ্গা ভূষন হাইস্কুলে পাশে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এ নলকূপ বিতরণ করা হয়। এ উপলক্ষে অধ্যক্ষ মাওলানা অলিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নলকূপ বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। আরও উপস্থিত ছিলেন আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের এজি এম রবিউল ইসলাম, জামাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, মালিয়াট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকরামুল হক সংগ্রাম, কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আয়ূব হোসেন মোল্লা, যুবলীগ নেতা লিয়াকত আলী খান লিটন, সাইফুল ইসলাম প্রমূখ। এর আগে এ উপজেলার প্রত্যন্তঞ্চালের একশটি অসহায় পরিবারের তালিকা সম্পন্ন করা হয়। আদ-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে সমাজ ও জনকল্যানে কাজ করে যাচ্ছে।

খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ’র ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ বলেছেন, রমজানের পূর্বেই আওয়ামী সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় অসাধু সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য-দ্রব্য এবং গ্যাসের দফায় দফায় মূল্য বৃদ্ধি করে জনগনের পকেট কাটছে। বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের হাত থেকে দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে এবং বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে নিতে হলে সরকার পতনের বিকল্প নেই। আর সে জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলে ত্যাগী, পরিশ্রমী ও সাংগঠনিক যোগ্যতা সম্পন্ন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিষ্ট লুটেরা সরকার পতনের এক দফার আন্দোলনের প্রস্তুত থাকতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পেলেই আওয়ামী সরকার পতন আন্দোলনে সর্বস্ব দিয়ে দেশ-মা, মাটি-মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, হতাশার কিছু নেই, সংগ্রামেই মুক্তি নিহিত। বিশ^াস ঘাতক-বেঈমান আর ফ্যাসিষ্ট আওয়ামী সরকার পতন আন্দোলন এক সাথেই চলবে ইনশাআল্লাহ্।
খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের আয়োজনে বুধবার (১৩ এপ্রিল) নগরীর হোটেল টাইগার গার্ডেনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ইফতার সামনে নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কনিষ্ঠপুত্র ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বর্ষিয়ান রাজনীতিক ভাষাসৈনিক এম নূরুল ইসলাম দাদুভাই ও সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিমসহ গণতান্ত্রিক আন্দোলনে দলের প্রয়াত সকল নেতাকর্মীর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সাথে বিএনপি চেয়ারপার্সন ‘মাদার অব ডেমোক্রেসি’ সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, কারামুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণ সুস্থতা ও স্বদেশ প্রত্যাবর্তনে মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের নিকট সাহায্য প্রার্থনা করে নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।
ইফতার পূর্ব কোরআন থেকে তেলওয়াত করেন মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল গফ্ফার এবং দোয়া পরিচালনা দোয়া করেন মহানগর ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. শফিকুল ইসলাম।
ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহবায়ক বিএনপি নেতা মীর কায়ছেদ আলির সভাপতিত্বে এবং ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির সদস্য সচিব মো. মাহবুব কায়সারের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিজেপি সভাপতি এড. লতিফুর রহমান লাবু, মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারী মাওলানা মাহফুজুর রহমান, মহানগর মুসলিম লীগ সাধারণ সম্পাদক এড. আক্তার জাহান রুকু, মহানগর জাতীয় পার্টি (জাফর) সভাপতি মোস্তফা কামাল, বিজেপি মহানগর সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সেন্টু, মহানগর জামায়াতে ইসলামের এসিস্ট্যান্ট সেক্রেটারী এড. শাহ্ আলম, খুলনা জেলা আইনজীবী সমিতর সাবেক সভপতি এড. বজলুর রহমান, এড. আব্দুল মালেক, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, জেলা আদালতের সাবেক পিপি এড. আকরাম হোসেন, মহানগর খেলাফত মজলিস নেতা হাফেজ শফিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোতাহার রহমান বাবু, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্যা, ফুলতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক গাউসুল আজম হাদী, চিকিৎসক ডা. হামে জামান, মুসলিম লীগের সহসভাপতি শফিক আহমেদ মানিক, মহানগর বিজেপি নেতা মিয়া বদরুল, মহানগর খেলাফত মজলিস নেতা ওহেদুজ্জামান, জাতীয়তাবাদী হিন্দু আইনজীবী ফোরম সভাপতি এড. সত্য গোপাল ঘোষ, কাউন্সিলর মাজেদা খাতুন, মুসলিম লীগ নেতা এড. মনিরুজ্জামান, ২০ দলীয় জোট নেতা মো. হারুন অর রশিদ, গোলাম নবী, আমিনুল ইসলাম, শেখ শওকত আলী, বিএনপি নেতা শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, শাহজালাল বাবলু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, এড. গোলাম মওলা, নিজামুর রহমান লালু, মো. শাহজাহান, সাদিকুর রহমান সবুজ, ইশতিয়াক উদ্দিন লাভলু, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, এড. মশিউর রহমান নান্নু, এড. এস এম মজিবর রহমান, বদরুল আলম আকু, শামসুজ্জামান চঞ্চল, কাজী শফিকুল ইসলাম শফি, এড. জামিরুল ইসলাম, এড.আসাদুল আলম, আবু সাঈদ শেখ।
এছাড়া ইফতার মাহফিলে খুলনার বিশিষ্ট রাজনীতিক, জনপ্রতিনিধি, সমাজসেবক, খুলনা চেম্বারের সাবেক ও বর্তমান পরিচালকবৃন্দ, ব্যবসায়ী নেতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড অঙ্গ ও সহযোগী সংগঠণের তৃণমূল নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাইকগাছায় ইটভাটায় লাইসেন্স না থাকায় দুটি ইটভাটকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে
পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় ইটভাটায় লাইসেন্স না থাকায় দুটি ইটভাটকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ শাহরিয়ার হক এ জরিমানা আদায় করেন। জানাগেছে, উপজেলা গদাইপুর ইউনিয়ানের পুরাইকাটি গ্রামের ফয়সাল ব্রিকসে কোন লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা ও হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের যমুনা ব্রিকসে লইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, পেশকার প্রতুল জোদ্দার, আনসার সদস্য সচিন, পুলিশ সহ সঙ্গীয় ফোর্স। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক জানান, লাইসেন্স না থাকায় এদু’টি ইটভায় ৫০হাজার টাকা করে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সকল ইউভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

পাইকগাছায় চোরাই বিদুৎ লাইনে প্রান গেলো মিহির নামের এক যুবকের
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় চোরাই বিদুৎ লাইনে লীজ ঘেরে মটর পানি দেয়ার সময় বিদুৎ স্পৃষ্ট হয়ে মিহির কান্তি মন্ডল (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি বুধবার দুপুরে উপজেলার খড়িয়ার ঠাকুরণ বাড়ি চকে।
জানাগেছে, উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ঠাকুরুণ বাড়ি চকের মৃত্যু বিজয় কৃষ্ণ মন্ডলের ছেলে মিহির কান্তি মন্ডল বুধবার দুপুরে বাড়ির পাশে ঘরে পানি দিতে যায়। এলাকবাসি জানিয়েছে তারা বাড়ির বিদুৎ লইন থেকে চোরাই ভাবে ঘেরর বাসায় নিয়ে যায়। এ সময় মিহির পানিতে দাড়িয়ে মটরের প্লাগ লাগাতে গেলে বিদুৎ স্পৃষ্ট হয়ে পড়ে যায়।পাশের ঘর মালিক ফারুক হোসেন দেখতে পেলে তার ডাক চিৎকারে বাড়ি থেকে লইন বন্ধ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করে। এ বিষয় পাইকগাছা পল্লি বিদ্যুৎ ডি জি এম বিলায়েত হোসেন বলেন, ইতিমধ্য আমরা বিভিন্ন এলাকায অবৈধ বিদুৎত লাইন কেটে দিয়েছি এবং আনেকের জরিমানা করেছি।পরে তারা রাতের আঁধারে আবরো সংযোগ নিয়ে নিচ্ছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা করে পরিবারের নিকট হস্থন্তর করেছি।

ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় সরকার ও দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের অঙ্গীকার তারেক রহমানের
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিশিরাতের সরকার দেশকে এক ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। এ অবস্থা থেকে বের হয়ে আসার জন্য মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে।
দাবি আদায়ে দলীয় নেতাকর্মী সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে আমরা আগামী নির্বাচন করবো। নির্বাচনের পরে বিএনপি একা সরকার গঠন করবেনা। এই সরকারের পতনের আন্দোলনে যারা সাথে থাকবেন সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।
দ্বি-কক্ষ বিশিষ্ট সরকার ব্যবস্থা প্রবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, অনেকে সরকারে যোগ দেবেন না, কিন্ত তাদের পরামর্শ আমাদের দরকার। এ জন্য সংসদে উচ্চ কক্ষ সৃষ্টি করা হবে। উচ্চ কক্ষে এসে তারা তাদের মতামত রাখবেন।
বুধবার খুলনা মহানগর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মহিফলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। খুলনা ক্লাব মিলনায়তনে নগরীর বিশিষ্ট নাগরিকবৃন্দ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মানার্থে অতীতের ধারাবাহিকতায় এই ইফতার মাহফিলে আয়োজন করা হয়।
তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হলে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা করতালি দিয়ে ও শ্লোগান তুলে তাকে স্বাগত জানান। বক্তৃতায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত ১৫ বছরে এই সরকারের প্রতিহিংসার শিকার হয়ে আমরা অসংখ্য সহকর্মীকে হারিয়েছি। দুই চারটা রাস্তা আর ব্রিজ করা মানেই উন্নয়ন নয়। টিসিবির ট্রাকের পেছনে মানুষের দীর্ঘ লাইন হচ্ছে আজকের বাংলাদেশের প্রকৃত চিত্র। অভাবের তাড়নায় ছাত্র আত্মহত্যা করছে, কৃষক আত্মহত্যা করছে। এই পরিস্থিতি দেখার জন্য শহীদ জিয়া জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেননি। তিনি বলেন, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছিলেন জিয়াউর রহমান। সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আমার সেই মানুষকে হতাশ করতে পারিনা।
সরকার মানুষের দু:খ কষ্ট নিয়ে উপহাস করছে অভিযোগ করে তারেক রহমান বলেন, বেগুনের দাম বাড়ায় মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানিয়ে খাওয়ার পরামর্শ দেন। এর আগে পেঁয়াজের দাম বাড়লে না খাওয়ার কথা বলেছিলেন। তেলের দাম বাড়লে খাওয়া কমিয়ে দিতে বলেছিলেন। দ্রব্যমূল্য বেড়েছে, এই সত্য উচ্চারণের জন্য অনেক মানুষকে অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়েছে। সারা দেশে বিএনপির ৩৫/৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। সমগ্র দেশ আজ বৃহত কারাগারে পরিণত হয়েছে। গণতন্ত্র উদ্ধারের জন্য অতীতেও বিএনপির নেতাকর্মীরা বুকের রক্ত দিয়েছেন স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আমাদেরকে আবারও সেই কঠিন পথ পাড়ি দিতে হবে।
মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি, সাহারুজ্জামান মোর্ত্তজা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম জহির, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। স্বাগত বক্তব্য রাখেন মহানগর বিএনপির সম্মানিত সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দল নেতা মাওলানা ফারুক হোসাইন।
বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী এবং আলেম ওলামা ও এতিমখানার ছাত্ররা অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা মহানগরের ইফতার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা মহানগর নেতৃবৃন্দ এর উদ্দোগে খুলনা মহানগর সভাপতি ও কার্য নির্বাহী সভাপতি মানবিক বাংলাদেশ সোসাইটি খুলনা জেলা মোঃ মহিদুল ইসলাম নান্নু, সাধারন সম্পাদক ও মানবিক বাংলাদেশ সোসাইটি খুলনা জেলা সাধারন সম্পাদক রোটাঃ এম আসাদুজ্জামান মুন্না, খালিশপুর থানার সভাপতি হুমায়ুন কবির নিয়াজী এবং দৌলতপুর থানার সাধারন সম্পাদক মোঃ সালাম মোড়ল এর পক্ষ থেকে খুলনা নগরীর ষ্টেশন রোডে কর্মরত শ্রমিক, ৪ ও ৫ নং ঘাটে অবস্থানরত কার্গ ষ্টাফদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, সহ-সভাপতি ও দৌলতপুর থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত আলী, সার্জেন্ট (অবঃ) মশিউর রহমান, কমান্ডার কাজী আলি আজম, মোঃ নূরউদ্দিন, মোঃ আবুল বাসার, মোঃ রেজাউল করিম, শেখ জাহাঙ্গীর আলম, ইঞ্জিঃ শান্তুনু বৈরাগী, মোঃ নওশাদ হোসেন, মোঃ রুবায়েত হোসেন রানা, মোঃ ইমরান, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন সরদার, শেখ লুৎফর রহমান, অধ্যাপক আল-আমিন, বীর মুক্তিযোদ্ধা ইবারত আলি, শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ আলি আহম্মেদ, মনিরুল ইসলাম মনি, মোঃ সাব্বির, মোঃ আয়নাল হোসেন, মোঃ লিটন সানা, আনোয়ার হোসেন মুন্না, মোঃ নূর ইসলাম, অশোক দে, উজ্জ্বল চন্দ্র বিশ্বাস, মাহাবুব শেখ চাঁন,বীর মুক্তিযোদ্ধা আসাদুল হক, বিশ্বজিত মন্ডল, মোঃ মফিজুর রহমান মুন্না, মোঃ শামিমুজ্জামান, মোঃ শহিদুল ইসলাম খান, মোঃ মনিরুজ্জামান খান, মোঃ আব্দুর জব্বার, মোঃ দিপু, মোঃ আব্দুস সালাম, মোঃ জুয়েল, আফরিন সুলতানা, শ্যামলী বিশ্বাস, মোঃ জলিল, মোঃ হারুনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা , দোয়া ও ইফতার মাহফিল বুধবার গিলাতলা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যাণেল চেয়ারম্যান ও ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ খান হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমডি বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ আনিসুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আঃ হকের পরিচালনায় বক্তৃতা করেন কাজী জাকারিয়া রিপন, খ.ম লিয়াকত আলী, সরদার আলী আহম্মেদ প্রমুখ ।

দাকোপ থানায় অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
১৩ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০ টায় দাকোপ থানার আয়োজনে থানার কনফারেন্স রুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দাকোপ থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সি-সার্কেল,মোঃ রাশেদ হাসান। পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল আলম, চালনা পৌরসভার কাউন্সিলর আয়ুব আলী কাজী, কাউন্সিলর আব্দুল বারিকসহ স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহসহ আইনশৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা তৈরি ও জবাবদিহি নিশ্চিত করতে পুলিশের ভূমিকা তুলে ধরা হয়।
শরণখোলায় কবর থেকে কঙ্কাল চুরি
শরণখোলা (বাগেরহাট) থেকে
বাগেরহাটের শরণখোলায় কবর খুড়ে মাথাসহ কঙ্কাল চুরির খবর পাওয়া গেছে। ১২ এপ্রিল (মঙ্গলবার) গভীর রাতে উপজেলার উত্তর তাফলবাড়ী গ্রামের আব্দুল লতিফ মোল্লার করব থেকে শাথা এবং পাশর্^বর্তী দুটি বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার উত্তর তাফলবাড়ী গ্রামের মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থান থেকে মৃত আঃ লতিফ মোল্লার কবরের পাশ দিয়ে স্থানীয় মুসুল্লিরা তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার সময় কবরটি খোড়া অবস্থায় দেখতে পেয়ে তার ছেলেকে খবর দেয়। পরে লতিফ মোল্লার ছেলে মানিক মোল্লাসহ কয়েক জন কবরে তল্লাশি চালিয়ে মাথা ও হাড় খুঁেজ পায়নি। বিষয়টি এলাকায় জানাজানি হলে ভীতির সৃষ্টি হয়। পরে স্থানীয়রা একই গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত. আবুল কাশেম খলিফা ও আ. রব হাওলাদারের কবর এই অবস্থায় দেখতে পায়। ওই দুটি কবর থেতে কঙ্কাল চুরি হয়েছে বলে এলাকাবাসী জানায়।
সংশ্লিষ্ট স্থানীয় ইউপি সদস্য মো. ছগির ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর স্থানীয়দের নিয়ে গ্রামের সকল কবরস্থানে রাতভর পাহারার ব্যবস্থা করা হয়েছে। শরণখোলা অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, ঘটনাস্থলে গ্রাম পুলিশকে পাঠানো হয়েছে। তবে, কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

জেলে কার্ডের চালের স্লিপ চাওয়ায় ইউপি সদস্যের হামলায় নারী আহত
শরণখোলা (বাগেরহাট) থেকে
বাগেরহাটের শরণখোলায় হতদরিদ্র জেলে সহায়তা কার্ডের সরকারী চাল বিতরনের স্লিপ চাইতে গেলে ইউপি সদস্যের হামলায় সোনাতলা গ্রামের হতদরিদ্র জেলে মো. নাছির হাওলাদারের স্ত্রী হাসিনা বেগম (৪৫) গুরুতর আহত আহত হয়েছে। ১৩ এপ্রিল (বুধবার) দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এসময় মারামারি ছাড়াতে গিয়ে ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধা গুরুতর আহত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের হতদরিদ্র জেলে মো. নাছির হাওলাদারের স্ত্রী হাসিনা বেগম (৪৫) তার স্বামীর নামে বরাদ্ধকৃত সরকারী জেলে কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হাওলাদারের কাছে চালের স্লিপ চাইতে গেলে ইউপি সদস্য জানান এ বছর আপনি চাল পাবেন না। এনিয়ে তর্কাতর্কির এক পর্যায় উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
আহত হাসিনা বেগম বলেন, আমার স্বামী একজন প্রকৃত জেলে। ২০১৪ সাল থেকে তার নামে বরাদ্ধকৃত জেলে কার্ডের চাল ভোগ করে আসছি। আমার স্বামী অসুস্থ হওয়ায় তার পক্ষে আমি জেলে সহায়তা কার্ডের জন্য চালের স্লিপ চাইতে গেলে জাহাঙ্গীর মেম্বার বলেন তোমার স্বামী চাল পাবে না। কারন জানতে চাইলে উত্তেজিত হয়ে আমার মাথার চুলের মুঠি ধরে এলাপাথারি কিল ঘুষি মারে। এ সময়ে অন্য ওয়ার্ডের ইউপি সদস্য আহত ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধা মারামারি ছাড়াতে গিয়ে হাত ভেঙ্গে যায়।
ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হাওলদার বলেন, আগের তুলনায় চালের বরাদ্দ কম তাই অল্প সংখ্যক জেলেদের মাঝে চাল বিতরন করা হয়েছে। তাই এবারে তাকে দেয়া সম্ভব হয়নি। আমি নাছিরের স্ত্রী হাসিনা বেগমকে কোন ধরনের মারপিট করিনি বরং তিনি আমাকে গালমন্দ সহ মারার জন্য তেড়ে এসেছেন। তবে, আহত ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধা বলেন, মারামারি ছাড়াতে গিয়ে আমার হাত ভেঙ্গে গিয়েছে।
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি নিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে মিমাংসা করা হবে।

খুবির ৫টি আবাসিক হলে একইদিনে ইফতার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৩ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হলে একইদিনে ইফতার অনুষ্ঠিত হয়। প্রত্যেক হলে পৃথকভাবে ইফতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ইফতারিতে শরীক হন। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ছাত্রবিষয়ক পরিচালক, সহকারী ছাত্রবিষয়ক পরিচালক, সংশ্লিষ্ট হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দের সাথে ইফতার করেন। উক্ত হলসমূহের প্রথা অনুযায়ী প্রত্যেক হলের প্রাক্তন প্রভোস্টবৃন্দও এসময় উপস্থিত ছিলেন। ইফতারপূর্বে দোয়া করা হয়।

খুবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
১৩ এপ্রিল (বুধবার) বিকেল ৪টায় চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ঘুড়ি উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. রুবেল আনছারসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পরপরই বিভিন্ন আকার, আকৃতি ও রঙ-বেরঙের বহুসংখ্যক ঘুড়িতে আকাশ ছেঁয়ে যায়। সৃষ্টি হয় মনোরম দৃশ্যের। এই উৎসবে চিল, বাটারফ্লাই, সাপ, ঈগল, মাছ প্রভৃতি ধরণের ঘুড়ি ছিলো। এসময় দর্শণার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মাঠ মুখরিত হয়ে উঠে।
বাংলা নববর্ষে কর্মসূচি: আজ পহেলা বৈশাখ ১৪২৯ (১৪ এপ্রিল) বৃহস্পতিবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- পহেলা বৈশাখ সকাল ৭.৪৫ মিনিটে বর্ষ আবাহন, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা এবং সকাল ৯.৪৫ মিনিট থেকে লাঠিখেলা, ম্যাজিক শো, বানরখেলা ইত্যাদি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খুবি উপাচার্যের সাথে নেদারল্যান্ডসের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
নেদারল্যান্ডসের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের দ্য ইনস্টিটিউট ফর হাউজিং এন্ড আরবান ডেভেলপমেন্ট স্টাডিজের (আইএইচএস) তিন সদস্যের একটি প্রতিনিধি দল ১৩ এপ্রিল (বুধবার) দুপুর সাড়ে ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন আইএইচএস এন্ড আরবান হাউজিং ইক্যুয়ালিটি এন্ড সোশ্যাল জাস্টিস স্পেশালাইজেশনের সিনিয়র শিক্ষক ড. মার্টজে ভ্যান ইর্ড (উৎ. গধধৎঃলব ঠধহ ঊবৎফ), সিনিয়র শিক্ষক ড. অ্যালোনসো আয়ালা (উৎ. অষড়হংড় অুধষধ), রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ডেভিড (উধারফ)।
উপাচার্য তাঁদেরকে স্বাগত জানিয়ে বলেন, সুন্দরবন সন্নিহিত এলাকাসহ খুলনা উপকূলীয় অঞ্চলের মানুষ নানা দুর্যোগ-দুর্বিপাকে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে তাদের বসতি, পানীয় ও কর্মসংস্থানের পর্যাপ্ত সুবিধার অভাব রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে তাদের এ জীবনধারা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ এলাকায় বাঁধ, বসতি ও বিশেষ করে সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশগত অবস্থা ও ব্যবস্থাপনা নিয়ে গবেষণা ও কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এসব বিষয়ে সংশ্লিষ্ট একাধিক সাবজেক্ট রয়েছে। তিনি এ লক্ষ্যে আইএইচএস এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণায় এমওইউ স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন। যাতে করে শিক্ষক-গবেষক এবং মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন গবেষণা প্রকল্প নিতে পারে। এছাড়া এক্সেঞ্জ প্রোগ্রামের আওতায় তারা নেদারল্যান্ডসের এ ইনস্টিটিউটে কাজ করতে পারে। উপাচার্য এসময় প্রতিনিধি দলের সদস্যদের সুন্দরবনের ওপর রচিত তাঁর একটি গ্রন্থ উপহার হিসেবে প্রদান করেন।
এসময় প্রতিনিধি দলের সদস্যরা বিষয়টিতে গুরুত্বারোপ করে যথাসম্ভব শীঘ্র একটি এমওইউ স্বাক্ষরের আশাবাদ ব্যক্ত করেন। এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, সহকারী অধ্যাপক ইমরান হোসেন ফয়সাল, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
এদিকে ‘জলবায়ু পরিবর্তনজনিত স্থানচ্যুতি নারী অভিবাসীদের এশীয় শহরগুলিতে জীবিকা অন্বেষা প্রভাবিত করে: শহুরে আপগ্রেডিং এবং পুনর্বাসনে খাদ্য ও জল নিরাপত্তার উন্নতি’ শীর্ষক এক প্রশিক্ষণ খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে উক্ত ইনস্টিটিউটের আগত ৩ জন প্রতিনিধি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছেন। বাংলাদেশের (খুলনা বিশ্ববিদ্যালয়) ৫ জনসহ ভারত, নেপাল, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার ১৭ জন অ্যালামনাই এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।

খুবিতে আউটকাম বেইজড এডুকেশন ভিত্তিক কারিকুলা টেমপ্লেট তৈরির ওপর ৪ দিনব্যাপী ওরিয়েন্টেশন সমাপ্ত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের সামাজিক বিজ্ঞান স্কুলের কনফারেন্স কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে আউটকাম বেইজড এডুকেশন (ঙইঊ) ভিত্তিক কারিকুলা টেমপ্লেট তৈরির বিষয় নিয়ে ৪ দিনব্যাপী ওরিয়েন্টেশন ১৩ এপ্রিল (বুধবার) সমাপ্ত হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (ইঘছঋ) ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (ইঅঈ) শর্তপূরণের অভিলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলা তৈরির ক্ষেত্রে বৈশ্বিকমানের সাথে সঙ্গতি রেখে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জনসহ শিক্ষাকে আরও প্রয়োজনমুখী, যুগোপযোগী করা ও শিক্ষার্থীদের জ্ঞানার্জনের অভিলক্ষ্যে সৃজনশীলতা, উদ্ভাবন ও মানবিক দিকগুলো অন্তর্ভুক্তিতে গুরুত্ব দেওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের কারিকুলা যাতে ওবিই ভিত্তিক হয় সে বিষয়ে অন্তর্ভুক্তির জন্য এ সভার আয়োজন করা হয়।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার সংশ্লিষ্ট বিষয় নিয়ে পাওয়ার পয়েন্টে বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষ দিনে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন, আইন, শিক্ষা ও চারুকলা স্কুলের অধীন ৭টি ডিসিপ্লিনের শিক্ষকগণ এ সভায় অংশ নেন।
এ সময় ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক যথাক্রমে প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার এবং সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ওরিয়েন্টেশনের চারদিনে ২৯টি ডিসিপ্লিনের মোট ৮৭ জন শিক্ষক অংশ নেন।

ডুমুরিয়ার খর্ণিয়া পশু হাটে দোয়া ও ইফতার মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় খর্ণিয়া পশু হাট নতুন ইজারাপ্রাপ্ত মালিকদের পক্ষ থেকে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে হাট চত্বরে আয়োজিত ইফতার মাহফিলে উপ¯ি’ত ছিলেন ¯’ানীয় ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, শেখ রবিউল আলম, ইজারা মালিক ফিরোজ আহমেদ, নারায়ণ চন্দ্র মল্লিক, মোল্লা সাখাওয়াত হোসেন সাকি, সোহাগ হোসেন, আশরাফ হোসেন, মহসিন শেখ প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ ইব্রাহিম সিদ্দিক।

ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন এর কমিটি নিয়ে জটিলতা
* খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিদায় আহবায়কের * শ্রম অধিদপ্তরের পরিচালক বলছেন, আইনের আদেশ বিপক্ষে যাওয়ায় মিথ্যাচার করছেন বিদায়ী আহবায়ক * একই দাবী সদ্য দায়িত্বপ্রাপ্ত আহবায়কেরও
স্টাফ রিপোর্টার
ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। গত আট মাসের ব্যবধানে সিঅ্যান্ডএফ’র আহবায়ক কমিটি তিনবার পরিবর্তন করা হয়েছে। এসোসিয়েশনের সদ্য বিদায়ী আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের অভিযোগ খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক অর্থের বিনিময়ে কমিটিতে পরিবর্তন এনেছেন এবং উচ্চ আদালত ও শ্রম আদালতের নির্দেশ বাস্তবায়ন দীর্ঘায়িত করছেন। আর সদ্য মনোনিত আহবায়ক মিজানুর রহমান বলছেন অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে স্বপনের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। আর শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান বলেন, স্বপন সাহেবের বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়ায় তিনি মিথ্যা অভিযোগ করছেন। তার পাঁচ সদস্যের আহবায়ক কমিটির চার সদস্যই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব দিয়েছেন।
ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন ১৯৯৮ সালে গঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হবে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টস এসোসিয়েশন এর। ১৯৯৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সমঝোতার মাধ্যমে নির্বাচনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিনাপ্রতিদ্বন্দিতায় কমিটি গঠন হয়। সর্বশেষ ২০২১ সালের ০৪ সেপ্টেম্বর সাধারন সভায় সদস্যদের মতামতের বাইরে গিয়ে নওশাদ দিলওয়ার রাজুকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান নাছিমকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এই কমিটিকে অবৈধ দাবী করে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন সদ্য বিদায়ী আহবায়ক শেখ এজাজ আহম্মেদ স্বপন। উচ্চ আদালত নওশাদ দিলওয়ার রাজু ও মোস্তাফিজুর রহমান নাছিমের কমিটি অবৈধ ঘোষনা করে এবং ৪৫ দিনের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেন শ্রম অধিদপ্তরকে। শ্রম অধিদপ্তর উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ এজাজ আহমেদ স্বপনকে আহবায়ক ও আশরাফুজ্জামান আশু, মিজানুর রহমান, এএসএম মাকসুদ খান ও রামকৃষ্ণ চক্রবর্তীকে সদস্য করে ০৫ সদস্যের কমিটি গঠন করে ২০২১ সালের ৩০ নভেম্বর তারীখে। এরপর ২০২০ সালের জানুয়ারীর ০৫ তারীখে ভোটার তালিকা নিয়ে এস এম মাকসুদ খান নামে একজন সদস্য শ্রম অধিদপ্তরে অভিযোগ করেন। ২৩ মার্চ শ্রম আদালত অভিযোগের শুনানী শেষে শেখ এজাজ আহমেদ স্বপনের ০৫ সদস্যের আহবায়ক কমিটি বহাল রেখে ৬০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্নের নির্দেশ দেন। ২৭ মার্চ শ্রম অধিদপ্তর শেখ এজাজ আহমেদ স্বপনের আহবায়ক কমিটিকে আদালতের নির্দেশনা অনুযায়ী ৬০ দিনের নির্বাচন সম্পন্নের নির্দেশ দিয়ে চিঠি ইস্যু করে। সর্বশেষ ০৫ এপ্রিল’২২ শেখ এজাজ আহমেদ স্বপনের আহবায়ক কমিটির চার সদস্য তার বিরুদ্ধে অর্ধকোটি টাকা তছরুপ ও স্বেচ্ছাচারীতার অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব এনে শ্রম অধিদপ্তরে অভিযোগ দেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে ০৭ এপ্রিল’২২ খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর শেখ এজাজ আহমেদ স্বপনকে ১০ এপ্রিল’২২ খুলনা বিভাগীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মিমাংসার উদ্দেশ্যে অভিযোগের জবাব দিতে বলেন। শ্রম অধিদপ্তরের নির্দেশে শেখ এজাজ আহমেদ স্বপন ১০ এপ্রিল’২২ তারীখ খুলনায় বিভাগীয় কার্যালয়ে পরিচালকের সাথে দেখা করেন। তিনি মৌখিকভাবে অভিযোগের জবাব দিতে বলেন তাকে। কিন্তু শেখ এজাজ আহমেদ স্বপন আহবায়ক কমিটির চার সদস্যের অনাস্থা প্রস্তাব গঠনতান্ত্রিক ভাবে অবৈধ ও মিথ্যা দাবি করে নিরপেক্ষ তদন্ত কমিটি করে তদন্ত করার আবেদন জানান লিখিত ভাবে।
এরপর শ্রম অধিদপ্তরর বিভাগীয় পরিচালক দুই পক্ষের লিখিত অভিযোগ বিবেচনা করে শেখ এজাজ আহমেদ স্বপনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে অপসারন করে মিজানুর রহমানকে আহবায়ক করে আশরাফুজ্জামান আশু, এএসএম মাকসুদ খান ও রামকৃষ্ণ চক্রবর্তীকে সদস্য করে নতুন আহবায়ক কমিটি গঠন করে আদালতের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছেন।
যদিও শ্রম পরিচালকের এই সিদ্ধান্তকে অবৈধ দাবী করছেন বিদায়ী শেখ এজাজ আহমেদ স্বপন। তিনি অভিযোগ করেছেন শ্রম অধিদপ্তরের পরিচালক অর্থের বিনিময়ে এই সিদ্ধান্ত দিয়েছেন। তিনি দাবী করেন তিনি আহবায়ক থাকা সময়ে শ্রম অধিদপ্তরের পরিচালককে বিভিন্ন সময়ে যাতায়াত খরচ, জাতীয় দিবস পালনসহ নানা কারনে আট লক্ষ ৯০ হাজার টাকা নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে ঘুষ দিয়েছেন। তার দাবী ২০ লক্ষ টাকার বিনিময়ে শ্রম পরিচালক এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সদ্য গঠিত আহবায়ক কমিটির লোকজন আর তাদের অনুসারীরা ভোমরা এলাকায় বলে বেড়াচ্ছেন। তিনি আরো দাবী করেন, মিজানুর রহমান খুবই চতুর তিনি কাগজপত্র ও আইনের প্যাচ দিয়ে বিগত সময়েও দায়িত্ব রত কমিটির নিকট থেকে অর্থ নিয়েছেন। তিনি বলেন, আমি উচ্চ আদালতে রিটের পূর্বে যখন তাকে নোটিশ করি তখন তিনি আমাদেরকে বা আদালতকেও জানানি ঐ সময়ের গঠিত কমিটি তিনি অনুমোদন করেননি। উচ্চ আদালত রায় দেওয়ার পর তিনি কাগজ দেখান যে তিনি ঐ কমিটি অনুমোদন করেননি। তিনি বলেন, অবৈধভাবে অর্থ আয়ের কারনেই তিনি কমিটির সদস্যদের মিথ্যা তথ্য দিয়ে আইনের অপপ্রয়োগ করছেন নির্বাচনের সময় ক্ষেপন করছেন। যা উচ্চ আদালত ও শ্রম আদালতের নির্দেশকে অমান্য করে।
শেখ এজাজ আহমেদ স্বপন এর অভিযোগের বিষয়ে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের সাথে কথা বলা হলে তিনি জানান, শেখ এজাজ আহমেদ স্বপনের বিরুদ্ধে আদেশ হওয়ায় তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। তার আহবায়ক কমিটির চার সদস্যের অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে তাকে জবাব দিতে বলা হয়েছে। তার জবাব ও অভিযোগ প্রদানকারী চার সদস্যের জবাব ও তথ্য প্রমানের ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় তিনি প্রতিবেদকের নিকট ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন সদ্য ঘোষিত কমিটির আহবায়ক মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত একটি প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও রাম কৃষ্ণ চক্রবর্তী স্বাক্ষরিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি দেন। প্রতিবাদ লিপিতে বলা হয়েছে সদ্য বিদায়ী শেখ এজাজ আহমেদ স্বপন অর্ধকোটি টাকা আত্মসাৎ করায় তাকে অপসারন করা হয়েছে। তিনি খুলনা বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছেন তা মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত।
এ বিষয়ে অবশ্য শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, গতকাল সাতক্ষীরার স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বৃহষ্পতিবার ১৩ এপ্রিল’২২ তারীখ নতুন কমিটির সদস্যদের ডেকে নিয়ে তার অফিসে বসে এই প্রতিবাদ তৈরী করেছেন খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান।

দেবহাটায় চিংড়ীতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযানে ইউএনওসহ নিরাপদ খাদ্য র্কর্তৃপক্ষ
কে এম রেজাউল করিম
দেবহাটার গাজীরহাট মৎস্য সেডে দীর্ঘদিন কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ীতে বিভিন্ন অপদ্রব্য পুশ করে আসছে। সে অভিযোগের ভিত্তিতে উক্ত স্থানে চিংড়ী ও অন্যান্য মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা হচ্ছে কিনা এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা এর অফিস সহায়ককে গোপনে পাঠানো হলে এই তথ্যের সত্যতা পাওয়া যায়। বিষয়টি সাথে সাথে সংশ্লিষ্ট এডিএম এবং দেবহাটা উপজেলা নিবার্হী অফিসারকে জানানো হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ১৩/০৪/২০২২ ইং তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা এবং দেবহাটা উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাজীরহাট বাজারের ৫ টি চিংড়ী মাছের আড়তে জেলি, ওলোট কম্বল ইত্যাদি অপদ্রব্য পুশ করার সময় চিংড়ীসহ এই কাজে জড়িত প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়। পরবর্তীতে দেবহাটা উপজেলা নিবার্হী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইটি প্রতিষ্ঠানের মালিক বাবলু গাজী ও সিরাজুল ইসলামকে প্রত্যেককে দুই মাস করে কারাদন্ড প্রদান করেন। বাকি তিনটি প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার আইনে মোট ১,০৫০০০ টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়। পরবর্তীতে অপদ্রব্য মিশ্রিত মাছগুলো জনসমক্ষে বিনষ্ট করা হয়। অভিযানে র্যাব সাতক্ষীরার একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। উল্লেখ্য, গত কয়েক মাস আগেও গাজীরহাট মৎস্য সেডে চিংড়ীতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযানে কয়েকজন অসাধু ব্যবসায়ীকে জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়।

রামপালে সন্ত্রাসীদের মারপিটে যুবদল নেতা রেজাউল আহত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে যুবদল নেতা রেজাউল কবির (৩০) কে কতিপয় সন্ত্রাসীরা বেধড়ক মারধর করে গুরুতরভাবে আহত করেছে। আহত যুবদল নেতা রেজাউল কবিরকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। উপজেলার জিয়লমারী গ্রামের তৈয়ব আলী শেখের পুত্র ভোজপাতিয়া ইউনিয়ন যুবদল নেতা রেজাউল কবিরের বৈধ মৎস্যঘেরের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় রেজাউল স্থানীয় বেতকাটা বাজারে গেলে সংঘবদ্ধ সন্ত্রাসীরা তাকে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ওই সময় তারা তার গলা চেপে হত্যার চেষ্টা চালায় বলে আহতের বড় ভাই মেঝ ভাই মিজানুর জানান। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির, গাজী শাহা জালাল, তারিকুল ইসলাম প্রমুখ।

কোটচাঁদপুরে ডাবের দাম আকাশচুম্বী, বিপাকে রোজাদার ব্যক্তিরা
মোঃ আশাদুল ইসলাম

চলছে চৈত্র মাসের প্রচন্ড তাপদাহ এরমধ্যেই সিয়াম সাধনার মাস মাহে রমজান। বাড়ছে পিপাসা। স্বাস্থ্য সচেতন মানুষের চাই ডাব ইফতারের সময় ডাবের পানিতে জুড়িয়ে যায় প্রাণ। কিন্তু গ্রাম বাংলার অতি সহজলভ্য এ ডাবের মূল্য এখন আকাশ ছোঁয়া। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এক একটি ডাব বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা দরে। ডাবের দাম বাড়ায় মানুষের মাঝে ক্ষোভ থাকলেও কিছু বলার নেই, ফলে স্বাদ থাকলেও অনেকেই পান করতে পারছেনা ডাবের পানি।জানা গেছে জেলাজুড়ে ডাবের আবাদ হয়। গ্রামে গ্রামে ঘুরে মাত্র ৩০-৩৫ টাকায় কেনা ডাব খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকায়৷ রমজান ও গ্রীষ্মের তীব্র গরমে চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। রমজানে প্রতিদিনের ইফতারে অনেকেই ডাবের পানি রাখায় বেড়েছে চাহিদা।তাই নির্বিঘ্নেনেই মানুষকে জিম্মি করে পকেটে ভারি করছে অসাধু ব্যবসায়ীরা। ডাব ব্যবসায়ী মইদুল বলেন, প্রচুর চাহিদা থাকায় এমনটা হচ্ছে। পৌর শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, প্রতি পিস ডাবের দাম ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।এরমধ্যে ছোট সাইজ ৭০ মাঝারি সাইজ ৮০ আর বড় ৯০-১০০ টাকা। গড়ে তুলছেন শক্তিশালী সিন্ডিকেট, এখনই এই সিন্ডিকেট ভেঙ্গে না দিলে আগামীর দিনের জন্য ভয়ংকর হবে।

সাতক্ষীরার শ্যামনগরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের, আটক-১
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগরে রাস্তা থেকে তুলে নিয়ে ১০ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাকেশ বাইনসহ দুই বখাটে যুবকের নামে থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে নির্যাতিতা স্কুল ছাত্রীর মা বাদী হয়ে শ্যামনগর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই স্থানীয়দের সহায়তায় শ্যামনগর উপজেলা পরিষদের সামনে থেকে পুলিশ এ মামলার প্রধান আসামী রাকেশ বাইনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত রাকেশ বাইন বুড়িগোয়ালিনী গ্রামে স্বপন বাইনের ছেলে। এ মামলার অপর পলাতক আসামী রাহুল চৌকিদার আড়পাংগাশিয়া গ্রামের নিমাই চৌকিদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সনাতন ধর্মালম্বীদের চৈত্র সংক্রান্ত চড়ক পূজার অনুষ্ঠান শেষে রোববার রাতে নিজ বাড়িতে ফেরার পথে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে রাকেশ ও রাহুল তাকে জোর পূর্বক নিকটবর্তী রবীন্দ্র মিস্ত্রির বাগানে নিয়ে যায়। এপর তারা ওই স্কুল ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এ সময় তারা তাদের মোবাইল ফোন দিয়ে ধর্ষণের ভিডিও ধারন করে এবং কাউকে কিছু জানালে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। নির্যাতিতা স্কুল ছাত্রী বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়। এ ঘটনায় নির্যাতিতা স্কুল ছাত্রীর মা কোন উপায় না পেয়ে ঘটনার একদিন পর মঙ্গলবার রাতে উক্ত দুই বখাটে যুবকের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী অফিসার (এসআই) প্রদীপ কুমার জানান, ধর্ষক রাকেশকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষনের কথা স্বীকার করেছে। এ মামলার অপর আসামী রাহুল চৌকিদার পলাতক থাকায় তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নির্যাতিতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামী রাহুল চৌকিদারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাতিঘর কর্তৃক খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলকে বিজ্ঞানাগার সরঞ্জামাদি প্রদান
খবর বিজ্ঞপ্তি
১৩ এপ্রিল, ২০২২ বুধবার সকাল ১১ঃ০০ ঘটিকায় বাতিঘর নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলকে বিজ্ঞানের ব্যবহারিক সরঞ্জামাদি প্রদান করা হয়। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান স্কুলের সম্মানিত প্রধান শিক্ষিকা জনাব আয়েশা সিদ্দিকা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবকল্যান মূলক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর এর সভাপতি খুলনা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতিঘরের সন্মানিত নির্বাহী সদস্য খুলনা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ এবং খুলনা মেডিকেল কলেজের রেজিস্ট্রার বি এম এ নেত্রী ডাক্তার সোহানা সেলিম সহ বিদ্যালয়ের জীব বিজ্ঞান শিক্ষক মোছাঃ খুরশিদা জাহান (সহঃ শিক্ষক), কাজী আযহারুল ইসলাম (সহঃ শিক্ষক), মোঃ তালেবুর রহমান রাকিব (সহঃ শিক্ষক), কাজী নজরুল ইসলাম (সহঃ শিক্ষক) প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বাতিঘরের সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “বাতিঘরের এই ধরনের ব্যতিক্রমী কাজ বিজ্ঞান শিক্ষায় বিশেষ ভুমিকা রাখবে।” তিনি বাতিঘরের সংক্ষিপ্ত ইতিহাস এবং এই সংগঠনের উদ্দেশ্য, খাদ্য, শিক্ষা এবং জাতীয় দুর্যোগ খাতে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। সংগঠনের দুই প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী, প্রবীন রসায়ন গবেষক জনাব ডঃ এস এস নেওয়াজ এবং বাংলাদেশ আমেরিকান সোসাইটি গ্রেটার হিউস্টন এর সহ সভাপতি এবং হিউস্টন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাসী জনাব মোস্তফা রাশিদুল হাসান এবং বাতিঘরের সন্মানিত সদস্যদের অর্থায়নে এই অনুদানগুলি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আয়েশা সিদ্দিকা বাতিঘরের এই অনুদানের জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বিজ্ঞানের এই সরঞ্জামগুলি শিক্ষার্থীদের বিশেষ উপকারে আসবে। বেশি বেশি বিজ্ঞানের ব্যবহারিক কাজ করলে দক্ষতা বৃদ্ধি পায় এবং বিজ্ঞান শিক্ষার প্রতি ঝোঁক বাড়ে।”

ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে ৫১ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি-
অতিরিক্ত দামে পন্য বিক্রিসহ নানা অপরাধে দ্ইু ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুধবার সকালে শহরের পায়রা চত্বর, কেপি বসু সড়কে এ অভিযান চালানো হয়।
জানা যায়, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সকালে শহরের কেপি বসু সড়কে অভিযান চালায়। সেসময় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি ও দোকানীর কেনার রশিদ না থাকায় ৫০ হাজার ও শহরের পায়রা চত্বরে এ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক জিয়াউল হক। সেসময় ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকুসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তার এ অভিয়ান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

বাংলা শুভ নববর্ষে খুলনা নগরবাসীর প্রতি সিটি মেয়রের শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বাংলা শুভ নববর্ষে নগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় সিটি মেয়র বলেন, পহেলা বৈশাখ আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অনন্য ধারায় সমৃদ্ধ। বর্ষবরণের চিরায়ত উৎসব আমাদের সংস্কৃতিকে উজ্জীবিত করে। নিজস্ব সংস্কৃতির ক্রমবিকাশে এই ধারা অব্যাহত রেখে সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ ও গতিশীল করতে হবে। তবেই এ দেশের সাংস্কৃকি ঐতিহ্য স্বমহিমায় সমুজ্জ্বল হয়ে থাকবে। সিটি মেয়র স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নববর্ষ পালনের আহবান জানান ও শুভ-নববর্ষে নগরবাসীর সার্বিক কল্যাণ, সুখ, সমৃদ্ধি এবং শান্তিময় জীবন কামনা করেন।
শ্যামনগরে মৎস্য ঘের বহালের দাবীতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে মৎস্য ঘের বহালের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মোর্তোজা আলী (৪১)। তিনি ডুমুরিয়া গ্রামের মৃত আশরাফ হোসেন গাজীর পুত্র। বুধবার ১৩ এপ্রিল বেলা ২টার দিকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে মোর্তোজা আলী তার লিখিত বক্তব্যে বলেন, আমি ও আমার ভাই শাফায়েত হোসেন বুলবুল উভয়ই ভূমিহীন। আমরা ২ ভাই ডুমুরিয়া মৌজায় ১ নং খাস খতিয়ানের বি এস ৪২১১ দাগের ১ একর খাল/জমি ডিসিআর মূলে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছি। যার ইজারা কেস নং ১৩৪ ও ১৭৫। ঐ সম্পত্তিতে আমরা মৎস্য চাষ করে অতি কষ্টে জীবন যাপন করে আসছি। অথচ ঐ সম্পত্তিতে অবৈধভাবে দখলের অপচেষ্টা করছে- একই এলাকার ছব্দুল মালী, বিল্লাল মালী, মোস্তাকিম মালী, মিলন মালী সহ অজ্ঞাত ৮/১০ জন। তারা জোর পূর্বক লাভ ও লোভের বশবর্তী হয়ে সীমানার অভিযোগ তুলে আমাদের ভোগ দখলীয় জমি থেকে নেট, পাটা ও আটল উঠানো/ভেঙ্গে দিয়েছে। আমাদের বসতবাড়ী, ঘরবাড়ী, পুকুর, দোকান, বিভিন্ন বৃক্ষাদী ও মৎস্য ঘেরে ক্ষয় ক্ষতি ও লুৎপাটের হুমকি দিচ্ছে। এ জমি নিয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাতক্ষীরা আদালতে পি ৫০৬/২২ (শ্যামঃ) ১৪৫ ধারায় মামলঅ চলমান রয়েছে। এ মামলা চলমান থাকায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমাদেরকে মিথ্যা মামলা, মারধর, খুন জখম, জমি দখল ইত্যাদি হুমকি অব্যহত রেখেছে। এ ব্যাপারে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মোর্তোজা আলী।

শ্যামনগরে এক প্রতিবন্ধীর বসত ভিটা রক্ষার দাবীতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগরে এক দৃষ্টি প্রতিবন্ধীর পক্ষে বসত ভিটা রক্ষার দাবীতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল বুধবার বেলা ১১ টায় দিকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত ওম্বত শেখের পুত্র গোলাম কাদেরের পক্ষে তার সন্তান হাসিবুল।
তিনি বলেন,হরিনগর মৌজার ২৬ শতক জমির মধ্যে ১৫ শতক গোলাম কাদেরের পৈত্রিক সম্পত্তি। এ সম্পত্তিতে তিনি বসত বাড়ি তৈরি করে শান্তিতে বসবাস করছেন। লাভ ও লোভের বশবর্তী হয়ে হরিনগর গ্রামের মৃত কওছার গাজীর পুত্র মোস্তফা কামাল, মোস্তফা কামালের ভাই আহম্মদ মোস্তফা ও মোস্তফা কামালের পুত্র মোশারফ জোর পূর্বক ৬ শতক জমি অন্যায়ভাবে দখল করছে। গোলাম কাদের প্রতিবন্ধী হওয়ায় তারা অন্যায়ভাবে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে যথাযথ হস্তক্ষেপ কামনা করেছেন দৃষ্টি প্রতিবন্ধী গোলাম কাদের।

মহেশপুরে সার ও বীজ বিতরণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে আউশ উফশি ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূলে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ সার ও বীজ বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল। বিশেষঅ তিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, কৃষি কর্মকর্তা হাসান আলী প্রমুখ।

মহেশপুর সীমান্তে শিশুসহ আটক-১১
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে শিশুসহ ১১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বুধবার ভোররাতে মাটিলা বিওপি সুন্দরপুর গ্রামের মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন আটককৃতরা হলেন, ঝিনাইদহ জেলার মাছুরা বেগম(৩৪), মাগুরা জেলার শিমলা বিশ্বাস (১৯), মেঘা বিশ্বাস (০৪), যশোরের আব্দুল আজিম (৪৭) প্রদিপ কুমার হালদার (২১), উজ্জল হোসেন (২৫), নড়াইল জেলার ইপি মোল্যা (৫০), পিন্টু কুমার বিশ্বাশ (৫৬), গোপালগঞ্জ জেলার জষোমন্ত ভদ্র (৩৪), খুলনা জেলার রমজান শেখ (১৯) হরিদাস বিশ্বাস (২৫) কে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।
৫৮বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা প্রেসক্লাবের সভাপতির ভায়রার দাফন সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের তথ্য’র সম্পাদক এস এম নজরুল ইসলামের ভায়রা মুন্সী মাসুদুর রহমান রানার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ জোহর খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। মুন্সী মাসুদুর রহমান ব্রেন স্ট্রোক করার পর গত সোমবার সকালে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইন্তোকাল করেন। জানাজায় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা শহিদুল হক মিন্টু, বিএনপি নেতা জাফর উল্লাহ্ খান সাচ্চু, কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, ব্যবসায়ী মফিদুল ইসলাম টুটুল, সুজন আহমেদ, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের মহাসচিব ওয়াহিদুজ্জামান খান পল্টু, ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, ক্লাবের সহকারী সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সদস্য মোঃ আনিসুজ্জামান, মোঃ হুমায়ূন কবির, এইচ এম আলাউদ্দিন, আলমগীর হান্নান, অস্থায়ী সদস্য আশরাফুল ইসলাম নূর প্রমুখ।

খুলনা জেলা শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন
তথ্য বিবরনী
খুলনাসহ কুষ্টিয়া, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুর জেলায় নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন অনুষ্ঠান বুধবার সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ভবনগুলোর উদ্বোধন ঘোষণা করেন। এসময় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ হতে অনুষ্ঠানে যুক্ত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান, বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জানানো হয়, উদ্বোধন হওয়া আটটি জেলা শিল্পকলা একাডেমিতে শব্দ, আলো, অ্যাকুয়েস্টিক, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের সুবিধাসহ ৫০০ ও ৬০০ আসন বিশিষ্ট অত্যাধুনিক মিলনায়তন রয়েছে। এই একাডেমিগুলোতে স্থাপন করা হয়েছে এলইডি স্ক্রিনসহ সব ধরনের অনুষ্ঠান মঞ্চায়ন উপযোগী প্রযুক্তি। কয়েকটি শিল্পকলা একাডেমিতে মুক্তমঞ্চ, ডরমেটরি, আর্টগ্যালারি ও শিল্পীদের জন্য আর্ট-ক্যাফে সুবিধা রয়েছে। ইতোমধ্যে দেশের ৬৪টি জেলার ১১টিতে নতুন মিলনায়তন নির্মাণ কাজ ও ১৫টি শিল্পকলা একাডেমি আধুনিকায়ন প্রকল্প সম্পন্ন হয়েছে। একই সাথে ১৬টি নতুন মিলনায়তন ও ২২টি শিল্পকলা একাডেমি আধুনিকায়ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। দেশের ৪৯৩টি উপজেলার মধ্যে ১০টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ করা হয়েছে এবং ৩০টি উপজেলায় ভবন নির্মানাধীন রয়েছে।
খুলনায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ
তথ্য বিবরনী
বাংলাদেশ শিশু একাডেমি খুলনা কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ বুধবার দুপুরে শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান। অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এর মধ্যে নিহিত রয়েছে বাঙালির আত্মপরিচয় এবং জাতিসত্তা বিকাশের শেকড়। অনুষ্ঠানে স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম। অনুষ্ঠানে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কুয়েটে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগের ২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। লেদার ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি বুধবার দুপুরে বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোঃ গোলাম কাদের, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধীনে; সবাইকে নিয়ে দেশ চালাবে বিএনপি:টুকু
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে। কিন্ত আমরা দেশ চালাবো সবাইকে নিয়ে।
বুধবার খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় বিএনপির তথ্য সংগ্রহ ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক এই মন্ত্রী এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ‘বাংলাদেশ যাবে কোনপথে ফয়সালা হবে রাজপথে’ শ্লোগান স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অবৈধ, ফ্যাসিষ্ট, জালেম সরকার রাষ্ট্রক্ষমতায়। তাদেরকে হঠাতে রাজপথের আন্দোলনই একমাত্র সমাধান।
দুপুরে খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় রেল লাইন সংলগ্ন দলীয় কার্যালয়ের সংক্ষিপ্ত পরিসরে কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে ফুলবাড়িগেট জনতা মার্কেট চত্বরকে কর্মসূচি পালনের জন্য নির্ধারণ করা হলেও পুলিশ প্রশাসনের বাঁধা ও হুমকির মুখে তা পন্ড হয়। তবে থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একের পর এক মিছিল আসতে থাকায় সমস্ত এলাকা রূপ নেয় জনসমুদ্রে। শেষ চৈত্রের প্রখর খরতাপ উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী রোজা পালনরত অবস্থায় কর্মসূচিতে স্বত:স্ফূর্তভাবে অংশ নেন। তাদের মুর্হুমুর্হু মিছিল শ্লোগানে প্রকম্পিত হয় এলাকা। নেতাকর্মীদের ভিড়ে এ সময় মাঝেমাঝেই খুলনা-যশোর মহাসড়কে যান চালাচল বন্ধ হয়ে পড়ে। তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে সমস্ত সময় পুলিশ ছিল ততপর।
কর্মসূচিতে পুলিশী বাঁধার তীব্র সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগনের ট্যাক্সের টাকায় আপনারা ইউনিফর্ম পরেন। সরকারের পেটোয়া বাহিনীর মতো আচরণ করবেন না। সারা দেশে আমি সহ ৩৫ লাখ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা যদি সিদ্ধান্ত নেই, আগামীকাল থেকে আর আদালতে যাবোনা, রাজপথে মোকাবেলা করবো, তখন কিন্ত শরীরের ইউনফির্ম রক্ষা করতে পারবেন না।
ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, যে আদর্শ উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল তার সবকিছু আজ ভূলুন্ঠিত হয়েছে। এই সরকার মুক্তিযুদ্ধ নিয়ে কান্নাকাটি করে, কিন্ত মুক্তিযোদ্ধাদের সম্মাণ করতে জানেনা। তিনি বলেন, দ্রব্যমূল্য বাড়তে বাড়তে এমন জায়গায় পৌছেছে যে দেশের অনেক মানুষ এখন দুই বেলা খেতে পারছেনা। বাজারে জিনিসপত্রের গায়ে হাত দেওয়া যায়না। শ্রীলংকার পরিণতির দিকে এগোচ্ছে বাংলাদেশ, অভিযোগ করে তিনি বলেন, এই সরকারের লুটেরা মন্ত্রী এমপিরা দেশের সম্পদ লুট করে কানাডার বেগমপাড়ায় পাঠাচ্ছেন।
খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক কমিটির আহবায়ক আবুল কালাম জিয়ার সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সম্মানিত সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান মিন্টু, এস এ রহমান বাবুল, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ তৈয়েবুর রহমান প্রমুখ। থানা সাংগঠনিক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ আব্দুস সালাম ও আলমগীর হোসেন।

সোনার বাংলার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, মাহে রমজানের এ মাসে আমাদের সবাইকে গরিব দু:খিদের পাশে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের রমজানে অসহায়দের সহযোগীতায় এগিয়ে আসতে হবে। মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ডে নেতাকর্মীদের সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে।
তিনি বলেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল খুলনার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি খুলনার উন্নয়নে সর্বদা সজাগ দৃষ্টি রাখছেন। তিনি প্রত্যেকটি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীদের খোজ-খবর রাখছেন। যে কোন প্রয়োজনে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে রয়েছেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। আমাদের দায়িত্ব হবে দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশে পরিণত করে জাতির পিতার সেই স্বপ্ন পূরণ করা। আমাদের জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে
বুধবার দুপুর দুইটায় খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সদর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ১৬টি ওয়ার্ডের (খুলনা-২ আসন) সাংগঠনিক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে আরো বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিরর শামছুজ্জামান মিয়া স্বপন, শেখ ফারুক হাসান হিটলু, হাফেজ মো. শামীম, আজগর আলী মিন্টু, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, ফকির সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর শেখ আনিছুর রহমান বিশ^াস, কাউন্সিলর মো. গাউসুল আজম, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর কণিকা সাহা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামিরুল হুদা জহর, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, মঈনুল ইসলাম খান নাসির, ফেরদৌস হোসেন লাবু, বাদল সরদার বাবুল, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, শেখ আব্দুল আজিজ, মুন্সি আইয়ুব আলী, চ. ম মজিবুর রহমান, মো. জাহিদুল হক, শেখ জাহিদ হোসেন, মো. নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, মো. সেলিম মুন্সি, আতাউর রহমান শিকদার রাজু, শেখ এশারুল হক, মো. আজম খান, এ্যাড. শামীম মোশাররফ, মো. সিহাব উদ্দিন, নজরুল ইসলাম তালুকদার, শেখ হাসান ইফতেখার চালু, মো ইউসুফ আলী, মো. জাকির হোসেন, মো. মোতালেব মিয়া, সরদার আবদুল হালিম, মো. রুহুল আমিন প্রমূখ নেতৃবৃন্দ। সভায় রমজানের সিয়াম সাধনা রক্ষা করে ১৬ টি ওয়ার্ডে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানার পক্ষ থেকে ইফতার মাহফিল করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ^ শান্তি প্রতিষ্ঠায় সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, বিশ^ শান্তি প্রতিষ্ঠায় সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। সব ধর্মের মানুষকে নিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে। সবাইকে সংযমি হয়ে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে কাজ করতে হবে। সব ধর্মের মানুষের অংশগ্রহনের মাধ্যমে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। বর্তমান সরকারের নেতৃত্বে আমাদের সবাইকে আগামী প্রজন্মের জন্য উন্নত, সুখি-সমৃদ্ধ একটি দেশ রেখে যেতে হবে।
গতকাল বুধবার নগরীর ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান হাফিজুর রহমান। ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল হকের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগ নেতা মোড়ল আনিসুর রহমান, সরদার আলী আহমেদ, কামাল আহমেদ, শাহজাহান মাষ্টার, জাকির হোসেন, আব্বাস উদ্দিন আহমেদ, মীর সিরাজ, মেহেদী হাসান, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ ম লিয়াকত, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, ডলার, কাজী মইনুল, ইমরান হোসেন, গোলাম রসুর, নাসির উদ্দিন, মিনা নাসির, মাসুদ রেজা, মফিজুল ইসলাম, শেখ রইস, আশুতোষ. কায়কোবাদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেখ সোহেলের উদ্যোগে নগরীর ২৫নং ওয়ার্ডে পথচারীদের মাঝে ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
‘‘রোজাদার এর জন্য ইফতার’’ শ্লোগান নিয়ে পুরো রমজান মাস জুড়ে খুলনা নগরীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেলের ইফতার বিতরণ করার কর্মসুচী চলমান রয়েছে। যার অংশ হিসেবে বৃহস্পতিবার নগরীর ২৫নং ওয়ার্ডে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বতিরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা ও খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর স্বেচ্ছাসেদোয়াবক লীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
ইফতার বিতরণ এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়অ নাসেরসহ ১৫আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ৫শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সাতক্ষীরায় বেতনা নদীর সরকারি মাটির হরিলুট কান্ডে পাউবোর ত্রুটিপূর্ন দায়সারা এজাহার
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরার সাম্প্রতিক বেতনা নদীর খনন মাটি স্থানীয় প্রভাবশালী মহল কতৃক বার বার অবাধে বিক্রির বিষয়টি নিয়ে পত্রিকায় যখন সরব তখন বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে। সে কারনে কিছুটা তোপের মুখে পড়ে যায় পানি উন্নয়ন বোর্ডের কর্তারা। প্রসঙ্গত সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনারপোতা ব্রীজ সংলগ্ন বেতনা নদীর ০২ নং পোল্ডারের বেশকিছু অংশের খননকৃত মাটি সরকারি ভাবে কোন প্রকার টেন্ডার ও নিলাম ছাড়াই সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম একই উপজেলার আলতাফ হোসেন বাবু, ছোট বাবু এবং শফিকুল ইসলাম বাপি নামে পরিচিত কয়েকজন প্রভাবশালী মহলের বিরুদ্ধে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবৈধ পন্থায় নদী খনন মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, গত ০৩ এপ্রিল প্রভাবশালী আলতাফ হোসেন বাবু ও শফিকুল ইসলাম কতৃক বেতনা নদী খনন মাটি বিক্রির বিষয়টি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ-০২ এর উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমান কে অবহিত করা হয়। ঐ দিন ঘটনা স্থলে পাউবো কর্তা জিয়াউর রহমান উপস্থিত হয়ে ১৫/২০ টি ডাম্পার ধৃত করেন। কিন্ত পরেক্ষনে ডাম্পার নিয়ে যান প্রভাবশালীরা বাংলাদেশ পানি উন্নয়ন উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ -০২ এর এসও জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলতাপ হোসেন বাবু, ছোট বাবু, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম বাপি নাম ধারি প্রভাবশালী মহল কতৃক বেতনা নদীর খনন মাটি ডাম্পার যোগে অন্যাত্রে বিক্রি করছে খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌছায়৷ সেখানে ১৫/ ২০ টি ডাম্পার খনন মাটি সহ ধৃত করি পরেক্ষনে ছোট বাবু সহ অন্যান্যরা আমাকে লাঞ্চিত করে ডাম্পার নিয়ে চলে যায়। এদিকে মাটি বিক্রির সাথে জড়িত হোতাদের সম্পর্কে খোজ খবর নিয়ে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের আব্দুর রশিদ সরদারের ছেলে ৩ নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক ও মেম্বার শফিকুল ইসলাম
বাপি। মাটি বিক্রেতা নলকুড়া গ্রামের আবেদার রহমানের ছেলে আলতাফ হোসেন বাবু ।নলকুড়া গ্রামের আব্দুর খালেকের ছেলে লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাটি বিক্রেতা শফিকুল ইসলাম । মাটি বিক্রেতা ছোট বাবু নলকুড়া গ্রামের বাসিন্দা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রভাবশালী মহল কতৃক বেতনা নদীর খনন মাটি বিক্রির ঘটনাটি ০৪ এপ্রিল পত্রিকায় প্রকাশিত হওয়ার কারনে ৩ দিন যাবত মাটি বিক্রি কার্যক্রম বন্ধ ছিল। হটাৎ অজ্ঞাত কারনে ৭ই এপ্রিল থেকে শত শত ডাম্পার যোগে সকাল থেকে সন্ধ্যা কালীন সময়ে বিরামহীন ভাবে বেতনা নদীর বেড়িবাঁধের উপর দিয়ে অবাধে বাবু ও শফিকুল স্থানীয় ইট ভাটা সহ অন্যাত্রে মাটি বিক্রি করছে। তারা আরও বলেন, বেতনা নদীর খননকৃত মাটি প্রভাবশালী মহল ডাম্পার প্রতি ৮০০ টাকা হারে হরহামেশাই বিভিন্ন জায়গায় বিক্রি করছে। মাটি বিক্রির বিষয়টি ৩ দফায় পানি উন্নয়ন বোর্ডের কর্তাদের কে অবহিত করেও বন্ধ হয়নি মাটি বিক্রি কার্যক্রম। তারা আরও জানান, গত ০৭ এপ্রিল থেকে প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তাদের উপস্থিতি তাদের চোখে পড়েনি। তারা জানান, পানি উন্নয়ন বোর্ড নীরব ভুমিকা পালন করছে যেন দেখার কেউ নেই।প্রভাবশালী মহল কতৃক অবৈধভাবে নদী খননকৃত মাটি টেন্ডার ছাড়া বিক্রির কারণে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে অপরদিকে শত শত ডাম্পার মাটি বহনের কারনে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইতি পূর্বে বেতনা নদী কিছু প্রভাবশালী মহল কতৃক অবৈধভাবে দখলের কারনে নদীটি সংকুচিত হওয়ায় বর্ষা মৌসুমে ফসলি জমির পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হয়ে পড়ে। এরই প্রেক্ষিতে বেতনা নদী খনন কাজের জন্য সরকারি ভাবে বরাদ্দ আসে। পাওবো সুত্রে জানা গেছে, কয়েকটি অংশে বেতনা নদী খননের কাজ চলছে। এর মধ্যে মাছখোলা থেকে রাজনগর, রাজনগর থেকে কলারোয়া অংশে চলতি বছরের ফ্রেব্রুয়ারী মাসের প্রথম দিকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বেতনা নদীর খনন কাজ শুরু করা হয়। বিনারপোতা ব্রীজ সংলগ্ন লাবসা ইউনিয়নের মাছখোলা থেকে রাজনগর বেতনা নদীর অংশের খনন কাজের দায়িত্বভার গ্রহণ করেন পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ ০২ এর উপসহকারী প্রোকৌশলী জিয়াউর রহমান। সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর থেকে ভাড়ায় আসা বেতনা নদী খননকৃত মাটি বহনকারী ডাম্পার চালক আরাফাত জানান, তারা ছোট বাবুর নেতৃত্বে সকাল থেকেই ডাম্পারে মাটি নিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, দিনে প্রায় ১৫ টির মতন ট্রিপ দিচ্ছেন। ডাম্পার প্রতি ট্রিপের ভাড়া পাচ্ছেন ২৫০ টাকা। ডাম্পার চালক সাইদুর রহমান জানান, মাটি নিয়ে তিনি বিজিবি ক্যাম্পের পাশে যাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বেতনা নদী খননে ব্যবহৃত ভ্যেকু দিয়ে মাটি কেটে বাঁধের উপরিভাগে রাখা হচ্ছে। সেখান থেকে উত্তলনকৃত মাটি একটি প্রভাবশালী মহল দেশের বিভিন্ন উপজেলা থেকে ভাড়ায় চালিত নিষিদ্ধ ডাম্পার ভাড়া করে ভ্যেকুর মাধ্যমে মাটি তুলে নিয়ে স্থানীয় বিভিন্ন ইট ভাটা সহ অন্যাত্রে অবাধে বিক্রি করছে। এ বিষয়ে অবৈধ পন্থায় বেতনা নদীর খননকৃত মাটি বিক্রেতা শফিকুল ইসলামের সাথে মুঠো ফোনে আলাপ কালে ডাম্পারে মাটি বিক্রির ব্যাপারে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, আমি অল্প কিছু ডাম্পার যোগে মাটি বিক্রি করছি, ছোট বাবু মাটি বিক্রি করছে বেশি। এ বিষয়ে অবৈধ পন্থায় বেতনা নদীর খননকৃত মাটি অবৈধ পন্থায় অন্যাত্রে বিক্রির ব্যাপারে আলতাফ হোসেন বাবুর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আপনি আমার সামনে এসে কথা বলেন আমি আপনার প্রশ্নের উত্তর দেবো, পাওবো কর্তা জিয়াউর রহমান কতৃক সাতক্ষীরা সদর থানায় মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার নামে নোটিশ দিছে কোন মামলা হয়নি। এ বিষয়ে বেতনা নদী খনন কাজের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা পওর বিভাগ – ০২ এর উপসহকারী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমানের সাথে মুঠো ফোনে আলাপকালে অবৈধ পন্থায় বেতনা নদীর সরকারি লক্ষ লক্ষ টাকার খনন মাটি প্রভাবশালী মহল কতৃক নিলাম ছাড়াই অবৈধ পন্থায় বিক্রি কান্ডে জড়িতদের বিরুদ্ধে মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ইতি পূর্বে বেতনা নদী খনন মাটি বহনকারী ১৫/২০ টি ডাম্পার ধৃত করায় ছোট বাবু আমাকে লাঞ্চিত করে। এ ব্যাপারে আমি প্রথমে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করি। পরবর্তীতে বেতনা নদীর খনন মাটি বিক্রি করায়, আলতাফ হোসেন বাবু, ছোট বাবু, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম বাপি সহ ৬ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করি। ত্রুটিপূর্ন দায়সারা এজাহার সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন ত্রুটিপূর্ন এজাহার জমা দেয়নি, আমার কাছে রিসিভ কপি আছে। তারা কেন আসামি ধরছেনা এটা তাদের ব্যর্থতা। বর্তমানে বেতনা নদীর খনন মাটি বিক্রি বন্ধ আছে বলে এ কর্তা দাবি করেন। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ গোলাম কবিরের সাথে মুঠোফোনে আলাপকালে পানি উন্নয়ন বোর্ড কতৃক বেতনা নদীর খনন মাটি বিক্রির হোতাদের বিরুদ্ধে মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তারা প্রথমে একটি জিডি করেছে, এবং পরবর্তীতে তারা একটি দায়সারা এজাহার দিয়েছে৷ এজাহারটি ত্রুটি থাকায় মামলা রেকর্ড হয়নি সে কারনে আসামিদের ধরা সম্ভব হচ্ছেনা।

প্রেমিক হত্যায় প্রেমিকার আমৃত্যু কারাদণ্ড
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রেমিক রায়হানকে (২৭) হত্যার দায়ে প্রেমিকা শিখা খাতুনকে আমৃত্যু কারাদণ্ড ও এ ঘটনায় আরও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

শিখা খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া গ্রামের মৃত জলিল সরদারের ছেলে আব্দুল মান্নান (৬০), মান্নানের ছোট ভাই সাদু সরদার (৪৬), একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাজুল সরদার, মৃত শওকত সরদারের ছেলে বজলু সরদার ওরফে বজু এবং রাজন আলীর স্ত্রী আজমিরা খাতুন (৩২)। তারা সবাই ভুরকাপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্র জানায়, আসামি শিখার সঙ্গে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ খন্দকার পাড়া এলাকার মীর শহীদুলের ছেলে রায়হানের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ক শিখার পরিবার মেনে না নেওয়ায় পূর্বপরিকল্পিতভাবে ২০১৬ সালের ৬ অক্টোবর রাতে রায়হানকে ফোন করে ডেকে নিয়ে যায় শিখা। ওই রাতেই আসামিরা রায়হানকে এলোপাতাড়ি মারধর করে হত্যা করে লাশ গুম করে।

পরদিন ৭ অক্টোবর ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ পালপাড়া থেকে রায়হানের লাশ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ। পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনায় ৯ অক্টোবর নিহতের বাবা মীর শহীদুল আসামিদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় এজাহার করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে ১৩ এপ্রিল রায় ঘোষণার দিন ধার্য করেন।

মেয়ের ধাক্কায় মারা গেলেন বাবা
চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।
চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের ধাক্কায় মারা গেলেন বৃদ্ধ পিতা নুর মোহাম্মদ। মঙ্গলবার রাতে উপজেলা শহরের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ ওই পাড়ার মৃত বাহাউদ্দিন ব্যাপারীর ছেলে। তিনি পেশায় একজন শাড়িব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে নাসরিন আক্তারকে পুলিশ আটক করেছে। পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, নুর মোহাম্মদের সঙ্গে স্বামী পরিত্যক্তা মেয়ে নাসরিন আক্তারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নাসরিন আক্তারের সঙ্গে মা সাহিদা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মা-মেয়ের ধস্তাধস্তি শুরু হলে বৃদ্ধ নুর মোহাম্মদ (৬০) ঠেকাতে যান। এ সময় মেয়ে নাসরিন আক্তার পিতাকে জোরে ধাক্কা দেন। এতে বৃদ্ধ নুর মোহাম্মদ মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ইয়াসির আরাফাত জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই নুর মোহাম্মদের মৃত্যু হয়েছিল। জীবননগর থানার ওসি মো. আব্দুল খালেক জানান, নুর মোহাম্মদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এছাড়া নাসরিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বর্ষবরণের ছোঁয়া লাগেনি ফুলের রাজধানী গদখালিতে
যশোর অফিস।।
গেল দু’বছর করোনার কারণে ম্লান ছিল বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ অনুষ্ঠান। করোনার মহামারি কাটিয়ে এ বছর আবারও প্রাণ ফিরে এসেছে এ উৎসবের। তবে রমজানের কারণে উৎসবে ভাটা পড়েছে ফুলখাতে। বেচাবিক্রি কমে যাওয়ায় বৈশাখের ছোঁয়া লাগেনি ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালির ফুল চাষী ও ব্যবসায়ীদের মাঝে। তবে রমজানের আগ পর্যন্ত ভালো দামে ফুল বিক্রি হওয়ায় লোকসানে পড়বে না বলে মনে করছেন ফুলচাষীরা।

ফুলচাষী ও ব্যবসায়ীরা জানান, বাংলা বর্ষবরণের উৎসবকে কেন্দ্র করে ফুলের চাহিদা মেটাতে গত একমাস ধরে ব্যস্ত সময় পার করেছেন যশোরের গদখালির ফুল চাষী ও ব্যবসায়ীরা। বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে গত ১২ এপ্রিল ফুলের বাজার শুরু হয়েছে। ১৩ এপ্রিল ছিল সবচেয়ে বড় বাজার। এদিন ভোর থেকেই বাজারে গোলাপ, জারবেরা, গ্লা রজনীগন্ধা, ভুট্টা কেলেনডোলা, চন্দ্রমল্লিকা, জিপসিসহ বিভিন্ন ধরনের ফুল নিয়ে গদখালি হাটে হাজির হন চাষিরা। কিন্তু রমজানের কারণে সংক্ষিপ্ত পরিসরে নববর্ষের অনুষ্ঠান হওয়াতে ফুলের চাহিদা না থাকায় বেচাকেনা সেভাবে জমে উঠেনি। দোকানগুলো ছিলো প্রায় পাইকারশূন্য। স্বাভাবিক সময়ে পহেলা বৈশাখে প্রায় ৫ কোটি টাকার ফুল বিক্রি হলেও এবছর কোন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি ফুলখাতের সংশ্রিষ্টরা। তবে তারা মনে করছেন, রমজানের পর বৈশাখের লোকসান পুষিয়ে নিতে পারবেন।

বুধবার বাজারে প্রতি হাজার গাঁদা ফুল বিক্রি হয়েছে দেড় শ’থেকে দুই শ’ টাকা দরে। একেকটি গোলাপ বিক্রি হয়েছে দুই থেকে আড়াই টাকায়। রজনীগন্ধা একেকটি বিক্রি হয়েছে দেড় থেকে দুই টাকায়। রঙিন গ্লাডিউলাস প্রতিটি মান ভেদে বিক্রি হয়েছে ৪ থেকে ৬ টাকা। জারবেরা বিক্রি হয়েছে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত। ফুল বাঁধার জন্য কামিনীর পাতা বিক্রি হয়েছে ৫০ টাকা আঁটি। জিপসির আঁটি বিক্রি হয়েছে ৩০-৪০ টাকা।

ইসমাঈল হোসেন নামে এক ফুল চাষী বলেন, প্রতি বছরের মতো এবারের পহেলা বৈশাখে ফুল বেচাকেনার প্রস্তুতি নিয়ে ছিলাম। কিন্তু রমজানের মধ্যে এই উৎসবটা পড়ায় উদযাপনে অনেকটাই ভাটা পড়েছে। ফুলের বেচাকেনাও নেই। তার পরও সবাই যে খুব যে ক্ষতিগ্রস্ত হবে তা নয়। কারণ রমজানের আগের দিবসগুলোতে ভালো দামে এবার ফুল বিক্রি করেছে গদখালির ফুল চাষীরা।

সালাম হোসেন নামে আরেক ফুলচাষী বলেন, পহেলা বৈশাখের জন্য প্রস্তুতি ছিল, তবে বেচাকেনা নেই। তার পরেও বাজারে যে দাম পাচ্ছি, সেই দামেই ফুল বিক্রি করে দিচ্ছি। পাইকারি বা খুচরা পর্যায়ে ক্রেতা নেই। একে তো রোজা তার উপর অতিরিক্ত তাপমাত্রা তাই মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না, ফুল নিবে কে?

নজরুল ইসলাম নামে ফুল চাষী বলেন, করোনা, আম্পান ঝড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু চলতি মৌসুমে এবার ফুলের উৎপাদনের সাথে ফুলের দামও পেয়েছি। ফলে আমাদের যে ক্ষতি হয়েছিল ,তার কিছুটা পুষিয়ে নিয়েছি।

ইকবাল হোসেন নামে এক ফুল ব্যবসায়ী বলেন, এ বৈশাখে বেচা কেনা একেবারেই কম। আগে পহেলা বৈশাখের আগে যশোরের বাইরের পাইকাররা স্থানীয় ব্যবসায়ীদের কাছে অগ্রীম বুকিং দিয়ে যেতেন। এবার তেমন চাহিদা নেই।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি’র সভাপতি আব্দুর রহিম বলেন, সাধারণত রমজান মাসে ফুলের ব্যবহার কম থাকে। তারপর পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে ফুল যাচ্ছে। কিন্তু চাহিদা কম থাকায় ফুলের দামও কম। তবে রমজানের আগ পর্যন্ত ভালো দামে ফুল বেচাবিক্রি হওয়ায় ফুলচাষীরা লোকসানে পড়বে না বলে মনে করেন ফুলচাষীদের এই নেতা।

যশোরের আট উপজেলায় ১০ হাজার হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। তার মধ্যে চলতি মৌসুমে ঝিকরগাছা উপজেলার গদখালি-পানিসারার প্রায় সাড়ে ৫ হাজার কৃষক ৬ হাজার হেক্টর জমিতে ফুলের আবাদ করছেন। ঘূর্ণিঝড় আম্পান ও করোনার কারণে ফুলের উৎপাদন ব্যাহত হয়। করোনার পরে চলতি বছরে বিভিন্ন দিবসে ভালো দামে ফুল বিক্রি করে এই অঞ্চলের ফুলচাষীরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন।

কালীগঞ্জের শতবর্ষী কড়ই গাছগুলো রক্ষার দাবি
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শতবর্ষী কড়ই গাছগুলো রক্ষা করে ছয় লেন রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে পরিবেশবিদ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বুধবার (১৩ এপ্রিল) সকালে কালীগঞ্জ পৌরসভার বৈশাখী তেলপাম্প এলাকায় এ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার’।
এ সময় বক্তব্য রাখেন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের কালীগঞ্জ ইউনিটের যুগ্ম আহ্বায়ক ফওজুর রহমান সাবিত, শেখ সাদি, আলী হোসেন, ইতি ব্যানার্জীসহ অন্যরা।
মানববন্ধন থেকে ফওজুর রহমান সাবিত বলেন, ‘যশোর-খুলনা মহাসড়কের বৈশাখী তেলপাম্প থেকে মোবারকগঞ্জ চিনিকল পর্যন্ত এবং ভুষণ সড়কের জনতা ব্যাংক মোড় পর্যন্ত প্রায় শতাধিক শতবর্ষী কড়ই গাছ রয়েছে। পরিবেশ সুরক্ষায় শতবর্ষ ধরে অবদান রাখা এই কড়াই গাছগুলো কালীগঞ্জের ঐতিহ্য। দেশে-বিদেশের অনেকেই এই গাছগুলো সম্পর্কে জানেন। তারা দাবি তোলেন, শুকনো এবং ঝুঁকিপূর্ণ গাছ ও ডাল কেটে জীবন্ত গাছগুলো রেখে মহাসড়ক সম্প্রসারণ করা হোক।’

সাতক্ষীরা সীমান্ত থেকে ১২ কেজি রুপার গহনা জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে ১২ কেজি রুপার গহনা জব্দ করা হয়েছে। বুধবার সকালে জেলার কালিয়ানী বিজিবির বিওপি সদস্যরা অভিযান চালিয়ে এই গহনা জব্দ করে। পরে জব্দকৃত গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ছয়ঘরিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ রুপার গহনা আসছে, এমন সংবাদে অভিযান চালান কালিয়ানী বিজিবির সদস্যরা। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুটি ব্যাগে রাখা রুপার গহনা বাগানের ঝোপ-ঝাঁড়ে ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে সেখান থেকে ব্যাগ উদ্ধার করে ১২ কেজি রুপার গহনা জব্দ করা হয়। গহনাগুলোর মূল্য প্রায় ১৬ লাখ টাকা। পরে গহনাগুলোকে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয় বলে জানান বিজিবি অধিনায়ক।

কেনা জমিতে বর্জ্য ফেলবে নড়াইল পৌরসভা
নড়াইল জেলা প্রতিনিধি
বর্জ্য ফেলার জন্য ২০ লাখ টাকা ব্যয়ে ২০ শতক জমি কিনেছে নড়াইল পৌরসভা। ইতোমধ্যে সড়ক নির্মাণ ও ঝোঁপঝাড় পরিষ্কার করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে নির্ধারিত স্থানে ময়লা ফেলা শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশ স্বাধীনের পর নড়াইল পৌরসভা গঠিত হলেও বর্জ্য ফেলার জন্য কোনো নির্দিষ্ট স্থান ছিল না। ২০১৩ সাল থেকে নড়াইল-যশোর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন নতুন বাস টার্মিনালের প্রবেশ মুখের একটি গর্তে ময়লা ফেলা শুরু হয়। ওই গর্ত ছাপিয়ে টার্মিনাল চত্বর থেকে সড়ক পর্যন্ত ভাগাড়ে পরিণত হয়।

শহরের সবগুলো বাজারের আবর্জনা, ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য, বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ের ময়লা ও বাসাবাড়ি আবর্জনা এখানে ফেলা হয়। এখান দিয়ে নাক চেপে চলতে হয় মানুষকে। দুর্গন্ধে টার্মিনালে আসা যাত্রী, ড্রাইভার, হেলপার ও সংশ্লিষ্টরা টিকতে পারেন না। টার্মিনাল ঘিরে গড়ে ওঠা গাড়ি ও যন্ত্রাংশ মেরামতের ২৪ প্রতিষ্ঠানের কর্মীরা নাক-মুখে গামছা বেধে কাজ করতে হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নড়াইল জেলা কমিটির আহ্বায়ক খন্দকার শওকত বলেন, শহরের প্রবেশ মুখে দীর্ঘদিন ধরে ময়লা ফেলায় পরিবেশ নষ্ট হচ্ছে। নতুন জায়গায় বর্জ্য ফেলা হলে একটি সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার প্রতি নজর দিতে হবে।
বেসরকারি সংস্থা বার্ড-এর চেয়ারম্যান তিতুমীর মল্লিক বলেন, এখানে পচনশীল বর্জ্য দিয়ে জৈব সার ও বায়োগ্যাস তৈরি হবে। জ্বালানি তেল উৎপাদন করার পরিকল্পনা রয়েছে।

নড়াইল পৌর মেয়র আনজুমান আরা বলেন, বর্জ্য ফেলার জায়গা ক্রয় ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। জায়গা ক্রয়ে সরকারি তহবিল না থাকলেও অনেক কষ্ট করে পৌর পরিষদের সদস্যদের অর্থে প্রাথমিক অবস্থায় এ জায়গা ক্রয় করা হয়েছে। পরে এখানে আরও জমি কেনার পরিকল্পনা রয়েছে।

 

দামোদর গ্রামের এক বিধবার জমি আত্মসাৎ এর পাঁয়তারা
স্টাফ রিপোর্টার।।
সম্প্রতি খুলনা জেলার ফুলতলা থানার দামোদর গ্রামের এক বিধবার জমি আত্মসাৎ এর পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল। জানা গেছে ঐ বিধবার নাম জাহানারা বেগম, তার ২ ছেলে, বড় ছেলে ঢাকাতে একটি বায়িংহাউজে ও ছোট ছেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাংবাদিকতা করেন,জানা যায়, অনেকদিন আগে জাহানারা বেগম ৩৭ শতক জমি ক্রয় করেন কিন্তু তার ২ সন্তান ঢাকাতে চাকুরি করার সুবাদে দেখভালের অভাবে তিনি পাশের এক প্রতিবেশি আবু বক্কর মোল্লার নিকটে বসত বাড়ি বাদে ঐ ৩৭ শতক জমি লিজ দেন। কিন্ত আবু বক্কর মোল্লার ২ সন্তান আসানুর মোল্লা ও সামিনুর মোল্লা সেই জমির লিজ শেষ হয়ে গেলেও জমি ছাড়তে চাচ্ছেন না বড়ং দখল সুত্রে জমির মালিকানা দাবি করে এলাকার প্রভাবশালী অশাধু কিছু লোকের সহায়তায় ৫ শতক জমি জোর পূরবক জাহানারা বেগমের নিকট দাবি করছেন। যদিও ৩৭ শতক ওই জমির প্রকৃত মালিক জাহানারা বেগম। স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে একাধিক বার শালিসি করেছেন জাহানারা বেগম ও তার ২ সন্তান।কিন্তু তাতেও সুরাহা হয়নি। উল্লেখ্য গত ১৯ মার্চ ঐ ৫ শতক জমি দিতে অপারগতায় আসানুর মোল্লা ও তার লোকজন মিলে জাহানারা বেগম ও তার ভাই আবদার আলি বিশ্বাস কে বেধড়ক মারধোর করেন,যেটি স্থানীয় ফুলতলা থানায় বিষয়টি অবগত আছে, থানার ওসি ২ পক্ষকে ডেকে বিষয়টি মিমাংসাও করে দেন,বর্তমানে জাহানারা বেগম নিজের জমির দখল বুঝে নিয়ে আগে করা টিনের ঘরটি তিনি মেরামতও করেছেন, পাশাপাশি একটি পাকা বাড়ি ও তৈরি করে বসবাসও করছেন ঐ জায়গায়, কিন্তু তারপর থেকেই জাহানারা বেগম ও তার ২ সন্তানকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করছেন আসানুর মোল্লা, সামিনুর মোল্লা ও তার লোকজন,উপরোন্ত জাহানারা বেগম এবং তার দুই ছেলে ও ভাইদের নামে একটি মিথ্যা মামলাও করেছেন আসানুর মোল্লা ও সামিনুর মোল্লা,উক্ত বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করে ও জিবনের নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগও করেছেন জাহানারা বেগম। এ নিয়ে এলাকায় একটি থমথমে অবস্হা বিরাজ করছে।

দাকোপে মিথ্যা, অযৌক্তিক, বেআইনী, কুরুচিপূর্ণ, মানহানিকর লিখিত অভিযোগ দায়েরেন প্রতিবাদে লিগ্যাল নোটিশ প্রদান
স্টাফ রিপোর্টার
মিথ্যা, অযৌক্তিক, বেআইনী, কুরুচিপূর্ণ, মানহানিকর লিখিত বক্তব্য প্রদানে দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের মৃত নেছার উদ্দীন ঢালীর পুত্র আলতাফ ঢালীকে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন উত্তর কালাবগী গ্রামের আবু মুছা ঢালী। গত ১২ এপ্রিল মুছা ঢালী কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে এড. আবু হুরায়রা সোহেল এ লিগ্যাল নোটিশ প্রদান করেছেন। নোটিশের মাধ্যমে আগামী সাতদিনের মধ্যে মধ্যে বেআইনী কার্যকলাপ হইতে বিরত থাকা সহ বর্নিত জমি হইতে চলিয়া যাওয়া এবং তাহার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদান করা হইতে বিরত থাকা সহ লিখিতভাবে ক্ষমা প্রদর্শনের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় উক্তরূপ অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, প্রতারণা, বেআইনী ও আইন বহির্ভূত, প্রমাণবিহীন, মানহানিকর বক্তব্য ও অনৈতিক কার্যকলাপের দরুন দেশের প্রচলিত আইন মোতাবেক বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে বলে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে সকল প্রকার ওজর আপত্তি অগ্রাহ্য ও বাতিল বলিয়া গন্য হইবে।
আইনজীবী উল্লেখ করেছেন, আলতাফ হোসেন ঢালী স্বহস্তে স্বাক্ষরিত “সন্ত্রাসী কার্যকলাপ ও অন্যের জমি জোরপূর্বক দখল এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করেছেন।” এমন মিথ্যা, অযৌক্তিক, বেআইনী, কুরুচিপূর্ণ, মানহানিকর লিখিত বক্তব্য দৃষ্টিগোচর হয়েছে। উক্ত লিখিত বক্তব্যে অতি ধৃষ্টতার সহিত বলেছেন, মুছা ঢালী একজন নামকরা সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, খুনি মামলার সাজাপ্রাপ্ত আসামী, স্বাধীনতা বিরোধী, বাঘ হরিণ হত্যাকারী, বাঘের চামড়া পাচারকারী সহ ইত্যাদি নানা প্রকার অবৈধ কার্যকলাপের সাথে জড়িত। উক্ত বক্তব্যসমূহ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, যোগসাজসী, কল্পনাপ্রসূত। আলতাফ আরো উল্লেখ করেছেন, ১৯৯৬ সালে এফাজতুল¬াহ ঢালীকে খুন করার উদ্দেশ্যে গুলি করে। ঐ গুলিতে তার বাড়ীর কর্মচারী আঃ সাত্তার গাইন মারা যায়। এফাজতুল¬াহ ঢালীর চোখ অকেজো হয়ে যায়। ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর মুছা ঢালীর বাহিনী উক্ত এফাজতুল¬াহ ঢালীর বাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এফাজতুল¬াহ ঢালী সহ ৫ জনকে হত্যা করে। কিন্তু ১৯৭১ সালে আলতাফের বয়স ছিলো সর্বোচ্চ ৬ হইতে ৭ বছর। সুতরাং মিথ্যা, কাল্পনিক, ভিত্তিহীন, প্রমাণহীন, বেআইনী। যাহা আলতাফ বলতে পারে না। এমনকি মৃতঃ এফাজতুল¬াহ ঢালীর কথা বলেছেন, তিনি একজন দেশদ্রোহী, রাজাকার হিসাবে চিহ্নিত হওয়ায় তৎকালীন মুক্তিবাহিনী তার বাড়ীতে আগুন দিয়েছে বলে এলাকায় জনশ্র“তি আছে এবং এফাজতুল¬াহ ঢালীর বৈধ ওয়ারেশগণ এখনো বিদ্যমান, তারা এহেন প্রশ্ন কখনও উত্থাপন করে নাই ও সরকার কর্তৃক কোন গেজেট বা প্রজ্ঞাপন বা সরকার কর্তৃক কোন কাগজপত্রে মক্কেলের বিষয়ে কোন প্রমাণ বহন করে না। আলতাফ আরো বলেছেন, ১৯৮০ সালে সুন্দরবনে বাঘ হত্যা, বাঘের চামড়া পাচারের অপরাধে মামলা হয়। ১৯৯২ সালে কালাবগী গ্রামে নিরীহ কৃষক জিয়াদ আলী খানকে হত্যা করে মর্মে যে বক্তব্য প্রদান করেছে তার বিপরীতে প্রশ্ন হলো-হত্যা করার সময় আপনি (আলতাফ) সাথে ছিলেন কিনা? এবং হত্যার বিষয়ে তিনি সম্পূর্ণ অবগত ছিলেন কিভাবে? আদালতে কোন বিষয় লইয়া মন্তব্য করা সম্পূর্ণ বেআইনী উল্লেখ করে, গত ১৬/১০/২০২১ তারিখ সকাল ৯.০০ ঘটিকায় মক্কেলের লাঠিয়াল বাহিনী নিয়ে আরো ৪/৫ জনের জমির উপর “সুরুচি এ্যাকেয়া ফার্ম লিঃ” এর একটি সাইনবোর্ড স্থাপন করে কথাটি ভিত্তিহীন ও অযৌক্তিক। উক্ত জমি মক্কেল ও তার স্ত্রীর প্রাপ্ত জমির উপর উক্ত ফার্মের সাইনবোর্ড দিয়াছেন। আলতাফ গত ২৬/১০/২০২১ তারিখ থানা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়া বলেছেন যার মিস পিটিশন নং-১০৪/২১। কিন্তু নির্বাহী কর্মকর্তা বরাবর আলতাফ কোন জমির দাগ খতিয়ান উল্লে¬খ করে নাই এবং শুনানীকালে কোন বৈধ দলিল দস্তাবেজ দেখাতে পারেনি। আলতাফ আরো বলেছেন-১৯৯২ সালে “ফিস এন্ড কেজ” কোম্পানি ভূয়া দলিল। দলিল ভূয়া না আসল তাহা বলার অধিকার বা ক্ষমতা প্রাপ্ত বৈধ প্রতিনিধি নয়। তার জন্য সরকার প্রদত্ত বৈধ প্রতিনিধি সরকার কর্তৃক নিয়োগ রয়েছে, আলতাফ তাহা বলে বেআইনী কার্য ও শাস্তিযোগ্য অপরাধ করেছে।
লিগ্যাল নোটিশে আরো উল্লেখ করেন, খুলনার শীর্ষ সন্ত্রাসী লিটু আইন শৃঙ্খলা রক্ষাকারী এলিট ফোর্স র্যাবের সহিত বন্দুকযুদ্ধে নিহত হয়। আলতাফ লিটু বাহিনীর একজন সক্রিয় সদস্য এবং তাহার অনেক অপকর্মের সহিত দীর্ঘদিন ধরিয়া জড়িত যার যথেষ্ঠ প্রমাণ আছে। লিটু বাহিনীর সহিত থাকিয়া সুন্দরবনের কুখ্যাত ডাকাত রফিক বাহিনীর (জঙ্গল রফিক) সহিত একত্রে দীর্ঘদিন সুন্দরবনে ডাকাতি করিয়া সাধারণ জেলে, মৌয়াল বাওয়ালীদের সর্বশান্ত করেছে। জেলেদের অপহরণ করে মোটা অংকের টাকা মুক্তিপন আদায় করা সহ রাতের আধারে লক্ষ লক্ষ টাকার মূল্যবান কাঠ পাচার করেছে। এলাকার অনেক জেলে, মৌয়াল, বাওয়ালী ও সাধারণ নিরীহ জনগণের দাবী আপনার নিকটে লিটু বাহিনী ও রফিক বাহিনীর রক্ষিত একাধিক আগ্নেয়াস্ত্র রহিয়াছে এবং তাহা দ্বারা আপনি এখনো সুন্দরবনে ডাকাতি করেন ও হরিণ শিকার করিয়া খুলনা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। এলাকায় পৈত্রিক সূত্রে ১ বিঘা জমি ছিল মাত্র। বর্তমানে আপনি এলাকায় জমি কেনা বেচা বা দালালী করেন মাত্র। এলাকার বহ নিরীহ লোকের নিকট হইতে আমার মক্কেলের ও অন্যান্যদের জমি আপনার জমি বলিয়া লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পথে বসিয়ে ক্ষতিগ্রস্থ করিতেছেন। আমার মক্কেল এলাকায় না থাকার সুযোগে তাহার পৈত্রিক জমিতে রাতের আধারে উক্ত গরীব নিরীহ ব্যক্তিদের বসাইবার হীন চেষ্টায় আমার মক্কেল বাধা প্রদান করিলে আপনি কাগজপত্র দলিল দস্তাবেজ ব্যতিত বিভিন্নভাবে আমার মক্কেলকে মিথ্যা হয়রানী করিবার ব্যর্থ চেষ্টা করিতেছেন মাত্র। যেমন-স্থানীয় জাহাঙ্গীর গাজী, পিতা-জবেদ গাজী ও কামরুল গাজী, পিতা-মৃতঃ বিশে গাজীর নিকট হইতে ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা লইয়া জমি না দিয়া তাহাদের সহিত অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা করিতেছেন। এমনকি স্থানীয় তালেব মালী পিং সদর মালী, এমদাদুল ঢালী, পিতা-আরশাদ ঢালী, জাহাঙ্গীর মীর, পিং-জবেদ মীর, নজরুল মলি¬ক, পিতা-মজিদ মলি¬ক, মোঃ ফজিল হাওলাদার, পিতা-আলম, মোঃ হাকিম মীর, পিতা-সাঈদ মীর, মোঃ আব্দুল, পিং-গফুর আলী সহ অনেক নিরীহদের নিকট হইতে নগদ অর্থ গ্রহণ করিয়া আমার মক্কেল ও তাহার স্ত্রী সামছুন্নাহারের নামীয় জেলা-খুলনা, থানা-দাকোপ, মৌজা-কালাবগী সুতারখালী, এস,এ খতিয়ান নং-২৯১, দাগ নং-২৬, ২৭, বি,আর,এস খতিয়ান নং-১৭০২, দাগ নং-২৬, ২৭ এর জমির সরকারী ওয়াপদা রাস্তার ঢালুর উপর ১/৩ অংশে বেআইনী গৃহাদী নির্মাণ করায় প্রকৃত জমির মালিকগণ ভবিষ্যতে অধিগ্রহণ হইতে বঞ্চিত হইতেছে এবং তারা বেআইনী দখলদার বটে। আপনি ঐ জমিতে দীর্ঘ ২৫ বছরের যাতায়াত পথে ঘর নির্মাণে পথ (হালট) বন্দে আরও একটা অপরাধ করিয়াছেন। আপনার নামে কাগজপত নাই। তথাপি আপনি এ ধরণের বেআইনী কার্যকলাপ করিয়া চলিতেছেন। বিষয়টি অবগতির জন্য অনুলিপি প্রদান করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রী, ভূমি মন্ত্রী, জেলা প্রশাসক, থানা নির্বাহী কর্মকর্তা দাকোপ, সহকারী কমিশনার (ভূমি) দাকোপ, পুলিশ সুপার খুলনা, র্যাব-০৬ , অফিসার ইনচার্জ, দাকোপ।

 

ছুটির নোটিশ
পহেলা বৈশাখ উপলক্ষে আজ দৈনিক খুলনাঞ্চল-এর সকল বিভাগ বন্ধ থাকবে। আগামীকাল পত্রিকা প্রকাশিত হবে না। তবে অনলাইন যথারীতি চালু থাকবে।
-সম্পাদক