স্টাফ রিপোর্টার।।
সম্প্রতি খুলনা জেলার ফুলতলা থানার দামোদর গ্রামের এক বিধবার জমি আত্মসাৎ এর পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল। জানা গেছে ঐ বিধবার নাম জাহানারা বেগম, তার ২ ছেলে, বড় ছেলে ঢাকাতে একটি বায়িংহাউজে ও ছোট ছেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাংবাদিকতা করেন,জানা যায়, অনেকদিন আগে জাহানারা বেগম ৩৭ শতক জমি ক্রয় করেন কিন্তু তার ২ সন্তান ঢাকাতে চাকুরি করার সুবাদে দেখভালের অভাবে তিনি পাশের এক প্রতিবেশি আবু বক্কর মোল্লার নিকটে বসত বাড়ি বাদে ঐ ৩৭ শতক জমি লিজ দেন।
কিন্ত আবু বক্কর মোল্লার ২ সন্তান আসানুর মোল্লা ও সামিনুর মোল্লা সেই জমির লিজ শেষ হয়ে গেলেও জমি ছাড়তে চাচ্ছেন না বড়ং দখল সুত্রে জমির মালিকানা দাবি করে এলাকার প্রভাবশালী অশাধু কিছু লোকের সহায়তায় ৫ শতক জমি জোর পূরবক জাহানারা বেগমের নিকট দাবি করছেন। যদিও ৩৭ শতক ওই জমির প্রকৃত মালিক জাহানারা বেগম। স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে একাধিক বার শালিসি করেছেন জাহানারা বেগম
ও তার ২ সন্তান।কিন্তু তাতেও সুরাহা হয়নি। উল্লেখ্য গত ১৯ মার্চ ঐ ৫ শতক জমি দিতে অপারগতায় আসানুর মোল্লা ও তার লোকজন মিলে জাহানারা বেগম ও তার ভাই আবদার আলি বিশ্বাস কে বেধড়ক মারধোর করেন,যেটি স্থানীয় ফুলতলা থানায় বিষয়টি অবগত আছে, থানার ওসি ২ পক্ষকে ডেকে বিষয়টি মিমাংসাও করে দেন,বর্তমানে জাহানারা বেগম নিজের জমির দখল বুঝে নিয়ে আগে করা টিনের ঘরটি তিনি মেরামতও করেছেন, পাশাপাশি একটি পাকা বাড়ি ও তৈরি করে বসবাসও করছেন ঐ জায়গায়, কিন্তু তারপর থেকেই জাহানারা বেগম ও তার ২ সন্তানকে নানা ভাবে ভয়ভীতি
ও হুমকি ধামকি প্রদান করছেন আসানুর মোল্লা, সামিনুর মোল্লা ও তার লোকজন,উপরোন্ত জাহানারা বেগম এবং তার দুই ছেলে ও ভাইদের নামে একটি মিথ্যা মামলাও করেছেন আসানুর মোল্লা ও সামিনুর মোল্লা,উক্ত বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করে ও জিবনের নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগও করেছেন জাহানারা বেগম। এ নিয়ে এলাকায় একটি থমথমে অবস্হা বিরাজ করছে।











































