Home আঞ্চলিক সাতক্ষীরায় বেতনা নদীর সরকারি মাটির হরিলুট কান্ডে পাউবোর দায়সারা এজাহার

সাতক্ষীরায় বেতনা নদীর সরকারি মাটির হরিলুট কান্ডে পাউবোর দায়সারা এজাহার

8

খান নাজমুল হুসাইন।।
সাতক্ষীরার সাম্প্রতিক বেতনা নদীর খনন মাটি স্থানীয় প্রভাবশালী মহল কতৃক বার বার অবাধে বিক্রির বিষয়টি নিয়ে পত্রিকায় যখন সরব তখন বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে। সে কারনে কিছুটা তোপের মুখে পড়ে যায় পানি উন্নয়ন বোর্ডের কর্তারা। প্রসঙ্গত সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনারপোতা ব্রীজ সংলগ্ন বেতনা নদীর ০২ নং পোল্ডারের বেশকিছু অংশের খননকৃত মাটি সরকারি ভাবে কোন প্রকার টেন্ডার ও নিলাম ছাড়াই সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম একই উপজেলার আলতাফ হোসেন বাবু, ছোট বাবু এবং শফিকুল ইসলাম বাপি নামে পরিচিত কয়েকজন প্রভাবশালী মহলের বিরুদ্ধে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবৈধ পন্থায় নদী খনন মাটি বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, গত ০৩ এপ্রিল প্রভাবশালী আলতাফ হোসেন বাবু ও শফিকুল ইসলাম কতৃক বেতনা নদী খনন মাটি বিক্রির বিষয়টি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ-০২ এর উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমান কে অবহিত করা হয়। ঐ দিন ঘটনা স্থলে পাউবো কর্তা জিয়াউর রহমান উপস্থিত হয়ে ১৫/২০ টি ডাম্পার ধৃত করেন। কিন্ত পরেক্ষনে ডাম্পার নিয়ে যান প্রভাবশালীরা বাংলাদেশ পানি উন্নয়ন উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ -০২ এর এসও জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলতাপ হোসেন বাবু, ছোট বাবু, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম বাপি নাম ধারি প্রভাবশালী মহল কতৃক বেতনা নদীর খনন মাটি ডাম্পার যোগে অন্যাত্রে বিক্রি করছে খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌছায়৷ সেখানে ১৫/ ২০ টি ডাম্পার খনন মাটি সহ ধৃত করি পরেক্ষনে ছোট বাবু সহ অন্যান্যরা আমাকে লাঞ্চিত করে ডাম্পার নিয়ে চলে যায়। এদিকে মাটি বিক্রির সাথে জড়িত হোতাদের সম্পর্কে খোজ খবর নিয়ে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের আব্দুর রশিদ সরদারের ছেলে ৩ নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক ও মেম্বার শফিকুল ইসলাম বাপি।

মাটি বিক্রেতা নলকুড়া গ্রামের আবেদার রহমানের ছেলে আলতাফ হোসেন বাবু ।নলকুড়া গ্রামের আব্দুর খালেকের ছেলে লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাটি বিক্রেতা শফিকুল ইসলাম । মাটি বিক্রেতা ছোট বাবু নলকুড়া গ্রামের বাসিন্দা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রভাবশালী মহল কতৃক বেতনা নদীর খনন মাটি বিক্রির ঘটনাটি ০৪ এপ্রিল পত্রিকায় প্রকাশিত হওয়ার কারনে ৩ দিন যাবত মাটি বিক্রি কার্যক্রম বন্ধ ছিল। হটাৎ অজ্ঞাত কারনে ৭ই এপ্রিল থেকে শত শত ডাম্পার যোগে সকাল থেকে সন্ধ্যা কালীন সময়ে বিরামহীন ভাবে বেতনা নদীর বেড়িবাঁধের উপর দিয়ে অবাধে বাবু ও শফিকুল স্থানীয় ইট ভাটা সহ অন্যাত্রে মাটি বিক্রি করছে। তারা আরও বলেন, বেতনা নদীর খননকৃত মাটি প্রভাবশালী মহল ডাম্পার প্রতি ৮০০ টাকা হারে হরহামেশাই বিভিন্ন জায়গায় বিক্রি করছে। মাটি বিক্রির বিষয়টি ৩ দফায় পানি উন্নয়ন বোর্ডের কর্তাদের কে অবহিত করেও বন্ধ হয়নি মাটি বিক্রি কার্যক্রম। তারা আরও জানান, গত ০৭ এপ্রিল থেকে প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তাদের উপস্থিতি তাদের চোখে পড়েনি।
তারা জানান, পানি উন্নয়ন বোর্ড নীরব ভুমিকা পালন করছে যেন দেখার কেউ নেই।প্রভাবশালী মহল কতৃক অবৈধভাবে নদী খননকৃত মাটি টেন্ডার ছাড়া বিক্রির কারণে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে অপরদিকে শত শত ডাম্পার মাটি বহনের কারনে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইতি পূর্বে বেতনা নদী কিছু প্রভাবশালী মহল কতৃক অবৈধভাবে দখলের কারনে নদীটি সংকুচিত হওয়ায় বর্ষা মৌসুমে ফসলি জমির পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হয়ে পড়ে। এরই প্রেক্ষিতে বেতনা নদী খনন কাজের জন্য সরকারি ভাবে বরাদ্দ আসে। পাওবো সুত্রে জানা গেছে, কয়েকটি অংশে বেতনা নদী খননের কাজ চলছে। এর মধ্যে মাছখোলা থেকে রাজনগর, রাজনগর থেকে কলারোয়া অংশে চলতি বছরের ফ্রেব্রুয়ারী মাসের প্রথম দিকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বেতনা নদীর খনন কাজ শুরু করা হয়। বিনারপোতা ব্রীজ সংলগ্ন লাবসা ইউনিয়নের মাছখোলা থেকে রাজনগর বেতনা নদীর অংশের খনন কাজের দায়িত্বভার গ্রহণ করেন পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ ০২ এর উপসহকারী প্রোকৌশলী জিয়াউর রহমান। সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর থেকে ভাড়ায় আসা বেতনা নদী খননকৃত মাটি বহনকারী ডাম্পার চালক আরাফাত জানান, তারা ছোট বাবুর নেতৃত্বে সকাল থেকেই ডাম্পারে মাটি নিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, দিনে প্রায় ১৫ টির মতন ট্রিপ দিচ্ছেন। ডাম্পার প্রতি ট্রিপের ভাড়া পাচ্ছেন ২৫০ টাকা। ডাম্পার চালক সাইদুর রহমান জানান, মাটি নিয়ে তিনি বিজিবি ক্যাম্পের পাশে যাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বেতনা নদী খননে ব্যবহৃত ভ্যেকু দিয়ে মাটি কেটে বাঁধের উপরিভাগে রাখা হচ্ছে। সেখান থেকে উত্তলনকৃত মাটি একটি প্রভাবশালী মহল দেশের বিভিন্ন উপজেলা থেকে ভাড়ায় চালিত নিষিদ্ধ ডাম্পার ভাড়া করে ভ্যেকুর মাধ্যমে মাটি তুলে নিয়ে স্থানীয় বিভিন্ন ইট ভাটা সহ অন্যাত্রে অবাধে বিক্রি করছে। এ বিষয়ে অবৈধ পন্থায় বেতনা নদীর খননকৃত মাটি বিক্রেতা শফিকুল ইসলামের সাথে মুঠো ফোনে আলাপ কালে ডাম্পারে মাটি বিক্রির ব্যাপারে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, আমি অল্প কিছু ডাম্পার যোগে মাটি বিক্রি করছি, ছোট বাবু মাটি বিক্রি করছে বেশি।
এ বিষয়ে অবৈধ পন্থায় বেতনা নদীর খননকৃত মাটি অবৈধ পন্থায় অন্যাত্রে বিক্রির ব্যাপারে আলতাফ হোসেন বাবুর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আপনি আমার সামনে এসে কথা বলেন আমি আপনার প্রশ্নের উত্তর দেবো, পাওবো কর্তা জিয়াউর রহমান কতৃক সাতক্ষীরা সদর থানায় মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার নামে নোটিশ দিছে কোন মামলা হয়নি। এ বিষয়ে বেতনা নদী খনন কাজের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা পওর বিভাগ – ০২ এর উপসহকারী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমানের সাথে মুঠো ফোনে আলাপকালে অবৈধ পন্থায় বেতনা নদীর সরকারি লক্ষ লক্ষ টাকার খনন মাটি প্রভাবশালী মহল কতৃক নিলাম ছাড়াই অবৈধ পন্থায় বিক্রি কান্ডে জড়িতদের বিরুদ্ধে মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ইতি পূর্বে বেতনা নদী খনন মাটি বহনকারী ১৫/২০ টি ডাম্পার ধৃত করায় ছোট বাবু আমাকে লাঞ্চিত করে। এ ব্যাপারে আমি প্রথমে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করি। পরবর্তীতে বেতনা নদীর খনন মাটি বিক্রি করায়, আলতাফ হোসেন বাবু, ছোট বাবু, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম বাপি সহ ৬ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করি। ত্রুটিপূর্ন দায়সারা এজাহার সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন ত্রুটিপূর্ন এজাহার জমা দেয়নি, আমার কাছে রিসিভ কপি আছে। তারা কেন আসামি ধরছেনা এটা তাদের ব্যর্থতা। বর্তমানে বেতনা নদীর খনন মাটি বিক্রি বন্ধ আছে বলে এ কর্তা দাবি করেন। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ গোলাম কবিরের সাথে মুঠোফোনে আলাপকালে পানি উন্নয়ন বোর্ড কতৃক বেতনা নদীর খনন মাটি বিক্রির হোতাদের বিরুদ্ধে মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তারা প্রথমে একটি জিডি করেছে, এবং পরবর্তীতে তারা একটি দায়সারা এজাহার দিয়েছে৷ এজাহারটি ত্রুটি থাকায় মামলা রেকর্ড হয়নি সে কারনে আসামিদের ধরা সম্ভব হচ্ছেনা।