Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

37
বিভাগীয় যাদুঘর খুলনা

দেবহাটায় মানবেতর জীবনযাপন করা মাদ্রাসা শিক্ষকের সাংবাদিক সম্মেলন
কে এম রেজাউল করিম
দেবহাটায় মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করায় মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করা এক মাদ্রাসা শিক্ষক সাংবাদিক সম্মেলন করেছেন। দেবহাটা রিপোটার্স ক্লাবে মঙ্গলবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনটি করেন দেবহাটা উপজেলার হাদীপুর জগন্নাথপুর আহছানিয়া আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক ফজর আলী। লিখিত বক্তব্যে ফজর আলী বলেন, তিনি সহকারী শিক্ষক (আই.সি.টি) হাদিপুর জগন্নাথপুর আহ্ছানিয়া আলিম মাদ্রাসা, দেবহাটা, সাতক্ষীরা। বিগত ০১/১০/২০০৩ ইং তারিখে অত্র মাদরাসায় যোগদান করে সুনামের সাথে কর্মরত থাকা অবস্থায় মাদ্রাসার কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রে ও পূর্ব শত্রুতার জের ধরে তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে গত ইং ২৭/০৬/২০১৮ তারিখের ম্যানেজিং কমিটি বেআইনীভাবে তাকে সাময়িক বরখাস্ত করে অদ্যবধি চলমান রেখেছে এবং কোন বেতনভাতা দিচ্ছেনা। মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট বরখাস্ত প্রত্যাহারে দাবীতে একাধিকবার প্রয়োজনীয় কাগজপত্রের সংযুক্তির আলোকে আবেদন করলেও সাময়িক বরখাস্ত প্রত্যাহার/কোন বেতনভাতা প্রদান করেনি। ফজর আলী বলেন, এমনকি তার পক্ষে ১) মহামান্য হাইকোটের রিটপিটিশন নং ৭৫৫২/২০২১ এর আদেশ, ২) বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল নং- ১৮/২০২২ এর আদেশ, ৩। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের স্মারক নং ১২/২২৭৯/৬ তারিখ ২৬/০৬/২০১৯ এর আদেশ, ৪। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্মারক নং-বামাশিবো/প্রসা/সাত-১২/২/৫৪, তারিখ: ২৭-১০-২০২১ইং এর আদেশ এবং ৫। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্মারক নং ১২/০২/৮২ তারিখ ৪/৪/২০২২ এর আদেশ এর কপি মাদ্রাসায় জমা প্রদান করলেও তারা সে আদেশকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে তাকে যোগদান করতে দিচ্ছেনা। এবিষয়ে গত ইং ৭ এপ্রিল, ২০২২ ইং তারিখে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানালে তিনি কাগজপত্র পর্যালোচনা করে মাদ্রাসা র্কর্তৃপক্ষকে তাকে স্বপদে পুর্নবহালের ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দিলেও কর্তৃপক্ষ সে নির্দেশনাও মানছে। বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে মাদ্রাসা কর্তৃপক্ষ যাতে তাকে স্বপদে পুর্নবহাল করে তার সুব্যবস্থা গ্রহনে তিনি সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন।

দেবহাটা আজিজপুর বাইতুর মামুর জামে মসজিদের ছাদ ঢালায় উদ্ধোধন করলেন- আলফা
দেবহাটা প্রতিনিধি
মঙ্গলবার ১২মার্চ বেলা ১১টায় দেবহাটা আজিজপুর গ্রামের বাইতুর মামুর জামে মসজিদের ছাদ ঢালায় উদ্ধোধন করলেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। এসময় তিনি বলেন, বাইতুর মামুর মসজিদের ছাদ ঢালায়ের উদ্ধোধন করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ও দোয়া করি যাতে মসজিদটি কিয়ামত পর্যন্ত মানুষ এই মসজিদে নামাজ আদায় করতে পারে। এসময় উপস্থিত ছিলেন জমি দাতা আলহাজ¦ মোবারক আলী, মসজিদের ইমাম ও মুসল্লীবৃন্দ। দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের দাদপুর গ্রামের নতুন মসজিদ পরিদর্শন করেন। তারপর তিনি দেবহাটা সদর ইউনিয়নের টাউনশ্রীপুর গ্রামের জেলা পরিসদের পুকুর পাড়ে সুপ্রিয় খাবার পানি ট্যাংক পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, ইউপি সদস্য মোঃ আজগর, বাবলু, নূরা, আব্দুল জলিল ও ইউপি সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।

উপাচার্যের সাথে দুই সদস্যের বিশেষজ্ঞ টিমের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব স্থাপনের লক্ষ্যে পরিবেশগত ও সামাজিক অভিলক্ষ্য নিরূপণে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের দুই সদস্যের একটি বিশেষজ্ঞ টিম ১২ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ২টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে প্রস্তাবিত ইনোভেশন হাব স্থাপনে সংশ্লিষ্ট দিক নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপাচার্য তাদের স্বাগত জানিয়ে বলেন, ভৌগলিক অবস্থান ও ৪র্থ শিল্প বিপ্লবের উদ্দেশ্য পূরণে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনোভশন হাব প্রতিষ্ঠিত হলে তা কেবল খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্যই নয়, বরং এ অঞ্চলের শিক্ষার্থী, গ্র্যাজুয়েট ও শিক্ষিত জনগোষ্ঠির প্রশিক্ষণ, উদ্ভাবন ও অভিজ্ঞতা অর্জনে প্রভূত উপকারে আসবে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে জ্ঞানের সকল শাখার সম্মিলন ঘটানোর উদ্যোগ ও প্রচেষ্টার কথা ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব স্থাপনে সিদ্ধান্তের জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, হাইটেক পার্ক কর্তৃপক্ষের এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট অতিরিক্ত সচিব (অব.) ড. মো. বিল্লাল হোসেন ও সোশ্যাল স্পেশালিস্ট মো. নজরুল ইসলাম ছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, সিএসই ডিসিপ্লিনের প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শেখ কবির আহমেদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ৪ তলাস্থ প্রস্তাবিত ইনোভেশন হাবের স্থান পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেন।
ইনোভেশন হাব তৈরির ফলে ৪র্থ শিল্প বিপ্লবের উদ্দেশ্য বাস্তবায়নে উদ্যোক্তাদের কল্যাণে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া, প্রশিক্ষণ, গ্রুমিংসহ উদীয়মান ও সম্ভাবনাময় স্টার্টআপ বা উদ্যোক্তাদের নানামুখী কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে। উদ্যোক্তারা প্রযুক্তিগত ও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবেন, যা তাদের উদ্ভাবন বা স্টার্টআপকে সফলভাবে এগিয়ে নিতে সক্ষম হবে।

খুবি কর্মকর্তা মাসুদুর রহমান মিয়ার মাতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার মো. মাসুদুর রহমান মিয়ার মাতা মনিরুন্নেছা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি তিন পুত্র ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর করিমনগর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সিএসই ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার মো. মাসুদুর রহমান মিয়ার মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মুন্নুজাহান আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
অপর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি এস এম মনিরুজ্জামান (পলাশ) ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলসহ পরিষদের সদস্যবৃন্দ।

খুবি অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
১০ রমজান (মঙ্গলবার) খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের আয়োজনে এক ইফতার মাহফিল হোটেল টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল এ অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আসে রহমত, মাগফিরাত ও নাজাত নিয়ে। পবিত্র এ মাসটি আমাদের সাম্য, সংযম ও মানুষের প্রতি সংবেদনশীল হওয়ার শিক্ষা দেয়। ভ্রাতৃত ও সৌহার্দ্য সৃষ্টি করে। তিনি আরও বলেন, রমজানের শিক্ষা নিয়ে আমাদের সামনের দিনগুলো চলতে হবে। মাহে রমজানের এ কল্যাণময় মাসে আমরা দোয়া করি যাতে বিশ্ববিদ্যালয়ের সবাই ভালো থাকতে পারি। বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সম্মানিত অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি উপ-প্রধান প্রকৌশলী এস এম মনিরুজ্জামান (পলাশ)। সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।

খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা মহানগরীর বিশিষ্ট নাগরিকবৃন্দ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আজ ১৩ এপ্রিল বুধবার।
নগরীর শিববাড়ি মোড়স্থ হোটেল টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিতদের ইফতার ও দোয়া মাহফিলে শরীক হওয়ার আহবান জানিয়েছেন ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহবায়ক মীর কায়সেদ আলি এবং সদস্য সচিব মো. মাহাবুব কায়সার।

মোরেলগঞ্জে ধর্ম নিয়ে কটুক্তিকর পোস্ট, বাড়ী ভাংচুর আগুন, দুই মামলায় পোস্টদাতাসহ গ্রেফতার ১৮
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামে ধর্ম নিয়ে নিজের ফেসবুকে কটুক্তিকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে বাড়ী ভাংচুর ও খড়ের গাদীতে আগুন দেয়ার ঘটনায় ঘটেছে। কৌশিক বিশ^াস (২৩) নামে এক যুবক ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তিকর পোস্ট দেয়ায় সোমবার রাতে ক্ষুদ্ধ জনতা মিছিল করে ওই যুবকের বাড়ী ভাংচুর ও খড়ের গাদীতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খরব পেয়ে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোড়েলগঞ্জ ও মোংলা থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক। ধর্ম নিয়ে কটুটক্তিকর পোস্ট দেয়ায় রাত ১০টার কৌশিক বিশ^াসকে আটক করে মোরেলগঞ্জ থানা পুলিশ। কৌশিককে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মাত্র অষ্টম শ্রেনীতে লেখাপড়া করা কৌশিক বিশ^াস মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামের রমণী বিশ^াসের ছেলে। এদিকে, সংখ্যালঘুর বাড়ী ভাংচুর ও খড়ের গাদীতে আগুন দেয়ার ঘটনায় দায়েরকৃক মামলায় পুলিশ ভিডিও ফুটেজ দেখে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত ও যুবলীগের দুই সমর্থকসহ ১৭ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল এতথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামের বাসিন্দা কৌশিক বিশ্বাস তার ফেসবুক পেইজে ইসলাম ধর্ম নিয়ে বেশ কয়েকটি আপত্তিকর পোস্ট এবং কমেন্টও করায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সোমবার রাত ৯টার দিকে কৌশিক বিশ^াসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে একটি মিছিল বের করে। এক পর্যায়ে মিছিলকারীরা কৌশিক বিশ^াসের বাড়ী ঘর ভাংচুর ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। খরব পেয়ে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোড়েলগঞ্জ ও মোংলা থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি এলাকায় বিপুল সংখক পুলিশ মোতায়েন করে। পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলের কাছে একটি চিড়িং ঘের থেকে ধর্ম নিয়ে কুটক্তিকর পোস্টদাতা ওই যুবককে আটক করে। মোড়েলগঞ্জ থানা পুলিশ এঘটনায় ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তিকর পোস্ট দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে ও সংখ্যালঘুর বাড়ী ভাংচুর ও খড়ের গাদীতে আগুন দেয়ার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে আমুরবুনিয়া মসজিদ কমিটিন সাধারন সম্পাদক জামায়তে ইসরামীর সমর্থক নুরুজ্জামান হাওলাদার (৩৮) ও যুবলীগের সমর্থব উজ্জল খানের (৩৫) নের্তৃত্বে আড়াই থেকে ৩০০ জন উত্তেজিত জনতা ঝটিকা মিছিল বের করে ধর্ম নিয়ে নিজের ফেসবুকে কটুক্তিকর পোস্ট দেয়া কৌশিক বিশ^াসের বাড়ী ঘর ভাংচুর ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। এরা ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি পারিবারিক মন্দিরের দরজা ও বারান্দার টিনের চালার ক্ষতি সাধান করে। তবে, ওই মন্দিরের ভিতরে কোন প্রতিমা ছিলনা বলে দাবী করেছে পুলিশ। বাড়ী ভাংচুর ও খড়ের গাদীতে আগুন দেয়ার ঘটনায় দায়েরকৃক মামলায় পুলিশ ভিডিও ফুটেজ দেখে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত ও যুবলীগের দুই সদস্যসহ ১৭ জনকে গ্রেফতার করেছে। তবে, পুলিশ তাৎক্ষনিক ভাবে তাদের নাম জানতে পারেনি।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বিগত তিন বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী অষ্টম শ্রেনীতে লেখাপড়া করা কৌশিক বিশ^াস সেদেশে রাজমিস্ত্রীর কাজ করতো ও বিজেপির সমর্থক। কৌশিক বিশ^াস ভারতে থাকা কালে গত বছর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দেয়ায় আইসিটি মামলায় গ্রেফতার হয়ে ২৮ দিন ওই দেশের কারাগারে আটক ছিলো। এক সপ্তাহ আগে সে ভারত থেকে এলাকায় এসে ধর্ম নিয়ে নিজের ফেসবুকে কটুটক্তিকর পোস্ট দিয়ে সাম্প্রদায়িক উত্তোজনোর সৃষ্টি করে। এঘটনায় ফের কোন অপ্রতিকর ঘটনা এড়াতে এলাকায় এখনো পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মহানগর ও জেলা জাপার প্রতিবাদ সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
খুলনার জাতীয় পার্টির অফিস দখলের চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জাপার ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু, প্রধান অতিথি ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মোঃ সাহিদুর রহমান টেপা ও বিশেষ অতিথি ছিলেন জাপার চেয়ারম্যানের উপদেষ্টা এড. জহিরুল ইসলাম জহির, যশোর জেলা জাপার সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ, জিনাইদহ জেলার সভাপতি মোঃ রাশেদ মজুমদার, সাঃ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু। মহানগর জাপার যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম সেলিমের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন জেলা জাপার সাঃ সম্পাদক এম হাদিউজ্জামান, শাহ লায়েক উল্লাহ, ইসমাইল খান টিপু, ওয়াদুদ মোড়ল, এরশাদুজ্জামান ডলার, আল মামুন, আকরামুজ্জামান খান, আঃ রাজ্জাক, এজাজ আহমেদ, মোঃ রাসেল হোসেন, শাহনাজ পারভীন, নজরুল ইসলাম আজাদ, কালা চান, প্রিন্স হোসেন কালু, সাজু, আঃ রব, প্রমূখ। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বলেন, ১৯৮৫ সাল থেকে খুলনার জাপার অফিস হিসেবে ডাকবাংলা অফিসকে বুঝানো হয়। সেভাবেই দীর্ঘ দিন ধরে এ অফিসটি জাপার অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি একটি চক্র জাল জালিয়াতির মাধ্যমে অফিসের মালিকানা সেজে তা দখল করার চেষ্টা করছে। তাদের এ চেষ্টা জাপা নেতা-কর্মীরা সফল হতে দেবে না। তাদেরকে দাতভাঙ্গা জবাব দেয়া হবে। প্রয়োজন রক্ত দেবে তবুও ডাকবাংলা জাপার অফিস দখল করতে দেয়া হবে না।

দিঘলিয়ায় স্কুল শিক্ষার্থী নির্যাতনের শিকার, বিদ্যালয়ের প্রহরী সাজ্জাদুল বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
আসাদ, দিঘলিয়াঃ
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজিরহ্টা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বামোনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী (৭) কে শারিরিক নির্যাতনের ঘটনায় স্কুলের নৈশ প্রহরী সাজ্জাদুল ইসলাম ওরফে আকিদুলকে বরখাস্ত করে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ব্যাপারে দিঘলিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনা শুনার পরই আমি গত ০৫ এপ্রিল ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়ায় আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করে আসি। পরবর্তিতে দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমাকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। আমরা ১১ এপ্রিল সোমবার সকালে বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয় ম্যানিজিং কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক সাক্ষাৎকার গ্রহন করি। আগামী দুই এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তিনি জানান। তদন্ত কমিটি স্কুলে আসছে শুনে বিদ্যালয়ে অনেক অভিভাবক ভীড় করে অভিযুক্ত সাজ্জাদূল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের একাধিক অভিযোগ তদন্ত কমিটির কাছে তুলে ধরেন। বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক মেহেদী হাসান সোহেল বলেন স্কুলের সকল ছাত্র-ছাত্রী সাজ্জাদুল ইসলাম ওরফে আকিফুরের ভয়ে বিদ্যালয়ে আসতে চায়না। আকিফুল মানে তাদের কাছে একটি আতঙ্গের নাম বলে ঐ অভিভাবক অভিহৃত করেন। এ দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্ত নৈশ প্রহরী সাজ্জাদুল ইসলামকে বাচাতে দোড়ঝাপ শুরু করেছেন বলে একাধিক অভিভাবকেরা জানিয়েছেন।
শেখ সোহেলের উদ্যোগে নগরীর নিরালা মোড়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
‘‘ রোজাদার এর জন্য ইফতার’’ শ্লোগান নিয়ে পুরো রমজান মাস জুড়ে খুলনা নগরীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেলের ইফতার বিতরণ করার কর্মসুচী চলমান রয়েছে। যার অংশ হিসেবে মঙ্গলবার নগরীর নিরালা মোড়ে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বতিরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা ও খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঈনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজু, নগর যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, শওকত হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম খোকন, ই দি আমীন, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, যুবলীগ নেতা রাশেদুজ্জামান রিপন, ইলিয়াস হোসেন লাবু, আসাদুর রহমান কাঞ্চন শিকদার, মাসুম উর রশিদ, নগর ছাত্রলীগ নেতা জহির আব্বাস, মোঃ মাহমুদুল ইসলাম সুজন, শেখ সাকিব, মাহমুদুর রহমান রাজেস, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুম্মান আহম্মেদ, বি এল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাত ফেরদাউস হোসেন অনি, যুবলীগ কর্মী, ইমরানুল হক চৌধুরী হিমু, জাফরুল হক মুরাদ, এইচ এম সুমন, সাগর মজুমদার, ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাহুল শাহারীয়ার, বিশাল, মাসুম, রিপন প্রমুখ।
ইফতার বিতরণ এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়অ নাসেরসহ ১৫আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পড়ান বায়তুন আমান জামে মসজিদের ইমাম। এ সময় ৫শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আ’লীগ নেতা জেড এ মাহমুদ ডন এর শশুরের মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন এর শ^শুর শেখ মোঃ বাহাউদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন। গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীল শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নগর যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলসহ নগর যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনদনা ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন নেতৃবৃন্দ। অনুরূপ বিবৃতি দিয়েছে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদাউস হোসেন লাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসরুল, নগর যুবলীগ নেতা ও ওয়ার্ড যুবলীগের আহবায়ক মোঃ আবুল হোসেন, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ বরকত, মোঃ ইস্তি প্রমুখ।

ডুমুরিয়ায় মহিলাদের হামলায় মহিলা আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় টিউবওয়েলে পানি নেওয়াকে কেন্দ্র করে মহিলাদের হামলায় সেলিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূ আহত হয়েছে। আহত গৃহবধূ ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত সোমবার সকালে উপজেলার আন্দুলিয়া ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহতর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া ফকির পাড়া এলাকার ইউনুছ ফকিরের স্ত্রী সেলিনা বেগম ঘটনার দিন সকালে বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে যায়।এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মামুন ফকিরের স্ত্রী নাসরিন বেগম,মা শারমিন বেগম, শ্বাশুড়ি জহুরুন বিবি ও ছেলে মুকিদ ফকির তাকে অতর্কিত ভাবে হামলা চালায়। এতে সেলিনা বেগম গুরুতর আহত হয়ে পড়লে ¯’ানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।

ডুমুরিয়ায় ভ্যান চুরি কালে জনতার হাতে চোর আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মোটরভ্যান গাড়ি চুরি কালে হাতে নাতে ধরা খেয়ে গণ-ধোলাইয়ের শিকার হয়েছে আলমগীর সরদার (৩২) নামের এক চোর। আটক আলমগীর পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকার নোয়াকাটি গ্রাম¯’ এরশাদ আলী সরদারের ছেলে।গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পার মাদারতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ জানায় পার মাদারতলা এলাকার স্বপন মণ্ডলের ছেলে ভ্যানচালক বাঁধন মন্ডল ঘটনার দিন দুপুরে বাড়ির সামনে রাস্তার উপর ভ্যান গাড়ি রেখে নিজ বাড়িতে যায়। এর পর ফিরে এসে দেখে গাড়ির তালা কেটে অজ্ঞাত এক ব্যক্তি ঐ গাড়ি নিয়ে পালিয়ে যা”েছ। এই সময় চিৎকার দিলে ¯’ানীয়রা ছুটে ওই চোরকে ধরে গণ-ধোলাই দেয়।এরপর থানা পুলিশে সোপর্দ করা। এ ঘটনায় ভ্যানচালক বাঁধন মন্ডল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হকের সভাপতিত্বে সভায় মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল, ডাঃ নাহিয়ান হোসেন নয়ন, ডাঃ কৃষ্ণা বসাক, ডাঃ ফাতেমাতুজ জোহরা, সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, এমওইপিআই শংকর মল্লিক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন, আবু মুছা, রমেশ চন্দ্র, মাহবুবুর রহমান প্রমুখ আলোচনা রাখেন।
স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের অংশ গ্রহনে সভায় স্বাস্থ্য সেবা কার্যক্রম ও সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য কাজের প্রতি আরও দায়িত্বশীল হওয়া, মাঠ পর্যায়ে কার্যক্রমকে আরো গতিশীল করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

খরিয়াটি হাই স্কুলে অভিভাবক সদস্যপদে প্রার্থী ১০
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য ৫টি পদে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) মনোনয়নপত্র বাছাই কালে ১১ জন প্রার্থীর মধ্যে একজনের মনোয়নপত্র বাতিল করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার ও প্রিজাইডিং অফিসার হাসানুজ্জামান মনোনয়নপত্র বাছাই কার্যক্রম পরিচালনা করেন। বাছাইকালে সাধারণ অভিভাবক সদস্য ৪টি পদে দাখিলকৃত ৯টি মনোনয়নপত্রের সব কয়টি বৈধ ঘোষণা করা হয়। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য একটি পদে মনোনয়নপত্র জমাদান করেন, শিল্পী চক্রবর্ত্তী ও শেফালী বেগম। শিল্পী চক্রবর্ত্তীর মনোনয়নপত্র বাছাইকালে বাতিল ঘোষণা করা হয়।

নওয়াপাড়ায় আহলে হাদীছদের তাবলীগি ইজতেমা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বুধহাটা ইউনিয়নে আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে তাবলীগে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) বাদ জোহর হতে আছর পর্যন্ত ইউনিয়নের নওয়াপাড়া আহলে হাদীছ জামে মসজিদে এ ইজতেমা অনুষ্ঠিত হয়।
আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আয়োজিত ইজতেমায় সভাপতিত্ব করেন, মোঃ মেজবাহ উদ্দিন। আলহাজ্ব আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় ইজতেমায় আলোচনা পেশ করেন, আশাশুনি উপজেলা আন্দোলন সভাপতি আলহাজ্ব অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, মাওঃ মিজানুর রহমান, মাওঃ হাবিবুর রহমান, লুৎফর রহমান নয়ন, মাওঃ দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম প্রমুখ।

শ্যামনগরে ১১টা গাঁজা গাছ সহ আজিবর নামের এক ব্যক্তি গ্রেফতার

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগর উপজেলার রমজানগর গ্রাম থেকে ১১টা গাঁজা গাছ সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার ১১ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত হলেন উপজেলার রমজানগর ইউনিয়নের রমজাননগর গ্রামের মৃত দুল্লাব গাজীর ছেলে আজিবর গাজী(৪০)
মঙ্গলবার ১২ এপ্রিল আজিবরের বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্রে জানা যায়, রমজানগর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১১টা গাঁজা গাছ সহ আজিবার গাজীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আজিবর গাজীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি’র আলোচনা সভা এবং ইফতার অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
বুধবার বিকাল ৫ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের টি এস সি অডিটোরিয়াম খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি কতৃক এক আলোচনা সভা এবং ইফতারি অনুষ্ঠান সংগঠন এর সভাপতি জি এম ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং মানবকল্যান মূলক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘরের আহবায়ক সাবেক ছাত্রনেতা জনাব শেখ মোঃ জাহাঙ্গীর আলম।। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌশলী হুসাইন মুহাম্মাদ এরশাদ, সম্মানী সম্পাদক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, খুলনা কেন্দ্র, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব উন্মেষ রায়, সহকারী অধ্যাপক বরিশাল বিশ্ববিদ্যালয় জনাব মোঃআবির হোসেন, প্রকৌশলী মোঃ মুরাদুল ইসলাম, প্রোগ্রামার, সোনালী ব্যাংক লিমিটেড,জেনারেল ম্যানেজার’স অফিস, খুলনা,জনাব মোঃরোকনুজ্জামান সহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের খুলনাস্থ ছাত্র ছাত্রী বৃন্দ।। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খুলনার সন্তানরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে সারা বিশ্ব মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবে।।দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হবে।। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে গেলে সোনার মানুষ হতে হবে।। এর জন্যে প্রতিটি ছাত্রী ভাইবোনকে সততা, নিষ্ঠা এবং সর্বোপরি দেশপ্রেমিক নির্লোভ মানবিক প্রাণ মানুষ হয়ে গড়ে উঠতে হবে।। খুলনা বাসী তোমাদের দিকে তাকিয়ে আছে – আগামীতে তোমরাই অর্জিত উপযুক্ত শিক্ষা দিয়ে খুলনাকে বিশ্বমানের নগরী হিসাবে গড়ে তুলবে।

যশোরে জেলা পুলিশের পক্ষ থেকে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ
স্টাফ রিপোর্টার
যশোরে জেলা পুলিশের পক্ষ থেকে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে। জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদারের মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে শহরের পুরতন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পাচ শতাধীক রোজাদারদের মাঝে এই ইফতারি বিতরন হয়।ইফতারের তালিকায় ছিল, খেজুর, শোশা, পিয়াজু,আলুর চপ, বেগুনি,সোলা -মুড়ি, পানির বোতল, কোল্ড ড্রিংস,
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীগীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের সভাপতি সাইফুজ্জামান পিকুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল বেলাল হুসাইন, কোতয়ালী থানায় ওসি মো. তাজুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি) ওসি রুপন কুমার সরকার প্রমুখ।

রূপসায় পাকা বাড়ী উপহার দিয়ে হতদরিদ্র হাসিনার মুখে হাসি ফোটালেন বাংলাদেশ পুলিশ
রূপসা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী দেশকে ভূমিহীন মুক্ত করার লক্ষ বাস্তবায়নে মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ প্রতিটি থানায় গৃহহীনদের মাঝে বসবাসযোগ্য একটি পাকা গৃহ নির্মান সম্পন্ন করে। এ উপলক্ষে রূপসা থানা পুলিশের উদ্যোগে গত ১২ এপ্রিল সকালে রূপসা থানার শ্রীফলতলা ইউনিয়নের বাধাল গ্রামের হতদরিদ্র হাসিনা বেগমকে বাড়ীর চাবি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোর্শারফ হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, সমাজ সেবক মোল্লা দেলোয়ার হোসেন দিলু, এস এস আই আব্দুল কাদের, আনিচুর রহমান, প্যানেল চেয়ারম্যান সরদার কামরুল ইসলাম প্রমূখ। পুলিশ কর্তৃক পাকা গৃহ উপহার পেয়ে হাসিনা বেগম জানান রূপসা থানার ওসি সরদার মোর্শারফ হোসেন আমার ছেলের মতো। তিনি একজন হতদরিদ্র মায়ের বাসস্থানের ব্যবস্থা করায় আমি ও আমার প্রতিবন্ধী সন্তানসহ আমার পরিবার বাংলাদেশ পুলিশের নিকট চিরকৃতজ্ঞ। মহান আল্লাহর দরবারে আমি দোয়া করি আল্লাহ যেন ঘরে ঘরে সরদার মোর্শারফের মত সন্তান দান করেন।

ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় সাবেক মেম্বরসহ ৬জন আহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের সাবেক মেম্বর আব্দুর হামিদ এর বাড়িতে হামলা ভাংচুর চালিয়ে ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষের লোকজন। ভাংচুরের প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে গুরুত্বর আহত করেছে নারী ও পুরুষ সহ ৫জনকে। মঙ্গলবার সকালে ভবনা বড়বাড়ীতে এ সংর্ঘষের ঘটনা ঘটেছে। মডেল থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন। জানা গেছে, উক্ত গ্রামের সাবেক মেম্বর আব্দুর হামিদ তার পৈত্রিক জমির উপর ৭/৮দিন পূর্বে ইট বালু সিমেন্ট দিয়ে একটি ঘর বাঁেধন। এ সময় মঙ্গলবার সকালে আব্দুল কাশেম, আবুল হোসেন, শহীদ ও আতিকুল ইসলাম মাদানী’র নের্তেত্বে ১৫/২০জনের একদল লোক হঠাৎ করে সেই বান্দা ঘর ভেঙ্গে ফেলতে শুরু করে। এসময় আব্দুল হামিদ গ্রুপ বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে সাবেক মহিলা মেম্বর শিল্পি বেগম শিলু, সাজু শেখ, সাকিব শেখ, বিথি খাতুন ও অভি শেখ-কে আহত করে এবং বান্দা ঘরটি সম্পূন্ন ভেঙ্গে গুড়িয়ে দেয়। এতে অপর পক্ষের আবুল হোসেন নামের একজন সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) আরিফ হোসেন ঘটনা স্থান পরিদর্শন করেছেন। এরিপোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নী।

ফকিরহাটে বর্ষবরণের প্রস্তুতিমূলক সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাাহিদ সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান সহ বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও শিক্ষক উপস্থিত ছিলেন।

বটিয়াঘাটায় অবসর প্রাপ্ত শিক্ষকের জমি জবরদখরের চেষ্টা- ইউএনও বরাবর লিখিত অভিযোগ
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলার গরিয়ারডাঙ্গা এলাকায় খলশিবুনিয়া জি,পি,বি মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ সিনিয়র ইংরেজি শিক্ষক মনোরঞ্জন রায়ের দীর্ঘদিনের ভোগ দখলীয় বসত বাড়ী ও তৎসংলগ্ন পুকুর স্বত্ব দখলহীন ব্যক্তি কতৃক জোর পূর্বক দখলের হুমকির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশীদ কর্তৃক সুপারিশকৃত এক লিখিত অভিযোগ বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করা হয়েছে। নির্বাহী অফিসার বিষয়টি আমলে নিয়ে গত ১১ এপ্রিলে এক আদেশ বলে উভয় পক্ষকে নোটিশ প্রদানের নির্দেশ প্রদান করেছেন। অভিযোগ সূত্রে প্রকাশ, খলশিবুনিয়া জি,পি,বি মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ সিনিয়র ইংরেজি শিক্ষক গরিয়ারডাঙ্গা নিবাসী বয়োবৃদ্ধ মনোরঞ্জন রায় ১৯৯৯ সালের ২৭ সেপ্টেম্বর গরিয়ারডাঙ্গা মৌজার জে,এল নং- ৫৭ এস,এ খতিয়ান -২২,দাগ নং-৩২৪ দাগে ওয়ারেশ সূত্রে প্রাপ্ত ভোগ দখলীয় মালিক স্বপন কুমার বাছাড় ও তার ছোট ভাই মুকুন্দ বিহারী বাছাড় এর কাছ থেকে সর্বমোট ১.২৮ একর বিলান জমি তার একমাত্র পুত্র অনুপম রায়’র নামে খরিদ করেন। উক্ত ক্রয়কৃত এস,এ খতিয়ানের ৩২৪ নং দাগে ‘৫০ শতক বিলান জমির মধ্যে ২৫ শতক জমিতে পুকুর খনন ও বাকি ২৫ শতক জমির ওপর বসত বাড়ী নির্মান করে দীর্ঘ প্রায় পঁচিশ বছর যাবৎ ভোগ দখল সহ শান্তিপূর্ণ বসবাস চালিয়ে আসছেন। ভোগদখলকার থাকাকীন পুকুরে মৎস্য চাষ, আম, কাঁঠাল, নারিকেল, সুপারী, লিচু সহ বিভিন্ন প্রকারের ফলজ ও বনজ বৃক্ষ বেষ্টনী আকারে নিয়ন্ত্রণে রাখি।গত দুই বছর আগে স্ত্রী বিয়োগ হওয়ায় এমনকি একমাত্র পুত্র সন্তান দেশের বাইরে বিদেশ থাকায় মানষিক বিড়ম্বনা ও বয়সের ভারে আক্রান্ত হওয়ার কারনে দখলীয় সম্পত্তিতে ঘেরা-বেড়া না দিতে পারায় বর্তমানে বিবাদী পক্ষ সুচতুর ভাবে তার দখলীকৃত সম্পত্তিতে বাহু শক্তি বলে জোর পূর্বক ভোগ দখলের পাঁয়তারা চালাচ্ছে। এ মর্মে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে একাধিক অভিযোগ দায়ের হলেও স্থানীয় ইউনিয়ন পরিষদ মনোরঞ্জন রায়কে ওই জমিতে ভোগ দখলে থাকতে রক্ষণাবেক্ষণের দ্বায়িত্ব ও মেরামতের নির্দেশ প্রদান করেন। বর্তমানে বিবাদী পক্ষ নানান ষড়যন্ত্রে লিপ্ত। তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহন ও প্রতিকার পেতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করলে তিনি উভয় পক্ষকে নোটিশ প্রদানের নির্দেশ প্রদান করেন। এ ব্যাপারে বিবাদী সুকুমার মন্ডল গংদের কাছে জানতে চাইলে তারা জানান ঘটনাটি আদৌও সত্য নয়। মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।সরেজমিন পরিদর্শনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা ও দেখা যায়, মনোরন্জন রায়ের একমাত্র স্ত্রী গত দুইবছর পূর্বে মৃত্যু বরণ করেন। একমাত্র পুত্র অনুপম সিঙ্গাপুরে অবস্থান করছে। অন্যদিকে একমাত্র কন্যা নিরুপমা রায় বৈবাহিক সূত্রে জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরখালি ইউনিয়নের খোরেরাবাদ এলাকায় স্বামীগৃহে সংসারিক জীবন যাপন করছেন। এদিকে বয়োবৃদ্ধ মনোরঞ্জন রায় পরিবার-পরিজন, স্বজনহীন ও প্রিয়জন হারিয়ে হুমকি-ধামকি নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে নোটিশ করা হয়েছে। যেই হোক প্রচলিত আইনানুগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সরকার উপকূলীয় এলাকার নারীদের জীবিকায়ন ও সুপেয় পানি নিশ্চিত করেছে: ইন্দিরা
তথ্য বিবরনী
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সরকার উপকূলীয় এলাকার ৪৩ হাজার পরিবারের জীবিকায়নে সহায়তা প্রদান করছে। এসব পরিবারের জন্য জলবায়ু সহিষ্ণু, নিরাপদ এবং সারা বছর পানযোগ্য পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করছে। গ্রীণ ক্লাইমেট এডাপটেশন (জিসিএ) প্রকল্পের আওতায় খুলনা ও সাতক্ষীরা জেলার ৫টি উপজেলায় ১৩ হাজার পরিবারে জন্য খানাভিত্তিক রেইন ওয়াটার হারভেষ্টিং সিস্টেম স্থাপনের কাজ শেষ হয়েছে। এ প্রকল্প থেকে ২২৮ টি কমিউনিটি, ১৯টি প্রতিষ্ঠান ও ৪১ টি পুকুর ভিত্তিক আল্ট্রা-ফিল্ট্রেশন রেইন ওয়াটার হারভেষ্টিং ব্যবস্থার মাধ্যমে ৩০ হাজার পরিবার সুপেয় পানিয়জলের সুবিধা পাবে।

প্রতিমন্ত্রী ইন্দিরা মঙ্গলবার খুলনার দাকোপ উপজেলায় গড়খালি পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খুলনা ও সাতক্ষীরা জেলায় বাস্তবায়িত ‘উপকূলীয় জনগোষ্ঠীর, বিশেষত নারীদের, জলবায়ু পরিবর্তনজনিত লবনাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতাবৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় রেইন ওয়াটার হারভেষ্টিং সিস্টেমের হস্তান্তর ও অপারেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রতিমন্ত্রী ইন্দিরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সর্বাধিক ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর একটি বাংলাদেশ অথচ জলবায়ুর পরিবর্তনে বাংলাদেশের কোন দায় নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তীব্র ঘূর্ণিঝড়, জলোচ্ছাস ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে স্বাদুপানির এলাকাসমূহে লবনাক্ত পানির অনুপ্রবেশ ঘটেছে। যার ফলে উপকূলীয় বিপদাপন্ন জনগোষ্ঠীর পানীয় জলের সহজলভ্যতা, স্বাদুপানি নির্ভর কৃষিকাজ ও জীবিকার ওপর ব্যাপক বিরূপ প্রভাব পড়েছে। এর ফলে নারী ও শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘরে খাওয়ার পানি না থাকলে, তা সংগ্রহের জন্য নারীদের অনেক কষ্ট করতে হয়।
খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, ইউএনডিপি’র সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান, প্রকল্প পরিচালক মোঃ ইকবাল হোসেন, দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস।

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে বিপদাপন্ন জনগোষ্ঠীর জলবায়ু সহনশীল জীবিকা এবং পানীয় জলের সমাধানের জন্য বাংলাদেশ সরকার, গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এবং ইউএনডিপির সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। এটি বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে প্রথম জিসিএফ প্রকল্প যেটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের নেতৃত্বে নারীদের জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে কাজ করছে। সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিভিন্ন পরিকল্পনা, কর্মসূচি, নীতি ও কৌশল বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী ইন্দিরা আরও বলেন, আর্থসামাজিক উন্নয়নের সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করার আহবান জানান তিনি। প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা গড়খালি পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত রেইন ওয়াটার হারভেস্টিং স্থাপনাটি ২৫ জন উপকারভোগীর নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠানে স্থানীয় নারী ও জনপ্রতিনিধিরা উপকূলীয় এলাকার সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।

উল্লেখ্য ‘উপকূলীয় জনগোষ্ঠীর, বিশেষত নারীদের, জলবায়ু পরিবর্তনজনিত লবনাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতাবৃদ্ধিকরণ’ প্রকল্পটি ২৭৬ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে (সরকারি ৬৭ কোটি ১৬ লাখ এবং জিসিএফ ফান্ড ২০৯ কোটি ৭০ লাখ) ২০১৯ থেকে ২০২৪ সাল মেয়াদে বাস্তবায়িত হচ্ছে। খুলনা ও সাতক্ষীরা জেলার ৫ টি উপজেলায় ৩৯ টি ইউনিয়নে বাস্তবায়িত প্রকল্পের মোট সুবিধাভোগী ৭ লাখ ১৯ হাজার ২২৯ জন। প্রকল্পের প্রধান উদ্দেশ্য উপকূলীয় এলাকার নারীদের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি সক্ষমতা বৃদ্ধি ও জীবিকায়ন; নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি; সুপেয় পানি নিশ্চিত করা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়।

সাতক্ষীরার পাটকেলঘাটায় পরকিয়া সন্দেহে স্বামীর গোপানাঙ্গ কাটল স্ত্রী
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার পাটকেলঘাটায় অন্য নারীর সাথে পরকিয়া সম্পর্কের সন্দেহের জের ধরে স্ত্রী কর্তৃক স্বামীর গোপানাঙ্গ কাটার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোর রাত ২টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারশা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর স্ত্রী শারমিন বেগমকে (২৩) আটক করেছে পুলিশ। স্বামী মেহেদি হাসান বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
মেহেদি হাসান (২৮) পাটকেলঘাটা থানার ভারশা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, গত সাত বছর আগে ভারশা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে মেহেদির সাথে বকশিয়া গ্রামের সাজ্জাদ মোড়লের কন্যা শারমিনের প্রেমের সম্পর্কের সুত্র ধরে বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে ৪ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পরকিয়া সম্পর্ক নিয়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। সোমবার সন্ধ্যায় তার স্ত্রী তাকে কৌশলে একসাথে ঘুমানোর জন্য বলে। অতপর রাতে ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপানাঙ্গ কেটে নেয় স্ত্রী শারমিন।
পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বাবলুর রহমান খান জানান, এ ঘটনার পর শারমিনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় মেহেদির বাবা নওয়াব আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

মহানগরীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার মহানগরীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। মাহে রমজানের পবিত্রতা রক্ষা, ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় রোধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে নগরীর নিউ মার্কেট এলাকার ফল ব্যবসায়ী কাজী মো: কাইয়ুম ও রিফাত ইসলাম’কে প্রিমিসেস লাইসেন্স না থাকার কারণে প্রত্যেকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা, দৌলতপুর বাজারের ফল বিক্রেতা মো: ইনসান’কে লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩ হাজার টাকা, প্রণব সাধুর মালিকানাধীন মাতৃ মিষ্টান্ন ভান্ডার’কে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা এবং মো: আশরাফুল-এর মালিকানাধীন শামীম হোটেল’কে দধি উৎপাদনে বিএসটিআই লাইসেন্স না থাকা এবং কাচা ও রান্না খাবার একই ফ্রিজে সংরক্ষণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
কেসিসি’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিবুল আলম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে কেসিসি’র ভেটেরিনারী অফিসার ডা. মো: রেজাউল করিম, ভেটেরিনারী সার্জন ডা. পেরু গোপাল বিশ্বাস, বাজার সুপার এম এ মাজেদ, বিএসটিআই’র সহকারী পরিচালক আবু জায়েদসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত ও দব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

শিশুদের সুস্থ সবল রাখতে পুষ্টিহীনতার সংকট কাটিয়ে উঠতে হবে: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিশুদের সুস্থ সবল রাখতে পুষ্টিহীনতার সংকট কাটিয়ে উঠতে হবে। শিশুদেরকে জাতির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তাদের কল্যাণে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে যার মধ্যে মাতৃত্বকালীন ভাতা প্রদান অন্যতম। সরকারের যুগান্তকারী এ পদক্ষেপের কারণে মা ও শিশুরা পুষ্টিহীনতা কাটিয়ে উঠছে। তিনি শিশুদের কল্যাণে সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

সিটি মেয়র মঙ্গলবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে ‘‘আরবান নিউট্রিশন সার্ভিস ডেলিভারি এন্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ইউনিসেফ-এর সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ দুইদিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করে। কেসিসির স্বাস্থ্য কর্মী ও সিডিসি’র সদস্যসহ বিভিন্ন সংস্থার প্রায় ৬০ জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ মঞ্জুরুল মোর্শেদ। অন্যান্যের মধ্যে কেসিসি’র সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস মোঃ যোবায়ের হোসেন, ইউনিসেফ-এর আরবান ফোকাল পারসন সুফিয়া আক্তার, পুষ্টি বিষয়ক কর্মকর্তা ডাঃ শাহনাজ বেগম, আবু বক্কর সিদ্দিক প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার।

দাকোপের লাউডোবের বীনা মন্ডল ৬৬ বছর বয়সেও পাঠশালায় পাঠদান করাচ্ছে বাঁচ্চাদের
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের কালিকাবাটি গ্রামের বীনা মন্ডল ৬৬ বছর বয়সেও পাঠশালায় পাঠদান করাচ্ছে বাঁচ্চাদের। বীনা মন্ডল জানান অনেক আগেই তার স্বামী মারা গেছে তার একটা মেয়ে আর এক ছেলে। মেয়েকে পড়াশোনা শিখিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। ছেলেটা পড়াশোনা শেষ করে অর্থের অভাবে ঘুস দিতে না পারায় চাকরি হয়নি। এখন কৃষি কাজ করে তার একমাত্র ছেলে। কোন ভাবেই দুবেলা দুমুটো খেয়ে জীবন কেটে যাচ্ছে তার। তিনি আরো জানান নিরেমিশ ভুজি মাছ-মাংস তিনি কিছুই খান না। তার একটাই নেশা এলাকার বাঁচ্চাদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলা। তিনি বলেন তার হাতে গড়া বাঁচ্চারা যখন বড় বড় স্কুল – কলেজে যেয়ে ভালো রেজাল্ট করে তখন তার মন গর্ভে ভরে ওঠে। কেননা শৈশবে যদি এই বাঁচ্চারা সঠিক শিক্ষা না পেত তাহলে তারা আজ উচ্চ শিক্ষা নিতে পারতো না। অর্থের অভাবে গরীব কৃষক পরিবার তার সন্তানকে শৈশবে সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারতো না। ফলে ঝরে যেতো অনেক ছেলে-মেয়ে শিক্ষার আলো থেকে এবং বাপ- দাদার পেশা বেঁচে নিয়ে জীবন কাটিয়ে দিতো। তাই আমি এদের মধ্যই বেঁচে আছি এদেরকে নিয়েই প্রতিদিন স্বপ্ন দেখি। এরা আমার জীবনের সব কিছু বলে আমি মনে করি। এলাকার ছোট ছোট বাঁচ্চাদের মাতৃস্নেহ দিয়ে কঠোর পরিশ্রম করেই গড়ে তুলছি তাদেরকে নিজ হাতেই হাত খরি দিচ্ছে। তার কাছে এই পর্যন্ত শত শত বাঁচ্চারা এসে প্রাথমিক শিক্ষা গ্রহন করেছে। পরে শিশুরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহন করে বড় বড় ডিগ্রি লাভ করে চাকরি নিচ্ছে এবং মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠছে। তিনি বলেন এলাকার যত মাস্টার পন্ডিত দেখছো বাবা শুরুটা কিন্তু আমার এই ছোট ভাঙা পাঠশালা থেকেই। এলাকার নিখিল মাতুব্বর বলেন বহু বছর ধরেই তিনি পাঠশালায় বাঁচ্চাদের পাঠদান করাচ্ছে সত্যি তার কষ্টের মূল্য আমরা দিতে পারি না। সে পায় না কোন বেতন-ভাতা যে যা খুশি হয়ে দেয় তাই নিয়ে হাসি মুখেই শিক্ষা দিয়ে যাচ্ছে। বীনা মন্ডলের নেই কোন অভিযোগ নেই কোন পেনশিয়ানের চিন্তা নেই কোন ঈদ বোনাচ নেই কোন ছুটি। সমাজে এরাই প্রকৃত শিক্ষক এদের তুলনা হয় না। এভাবেই বীনা মন্ডল দিনের পর দিন বছরের পর বছর বাঁচ্চাদের শিক্ষা দানের মধ্য দিয়েই নিজের জীবন বিলিয়ে দিচ্ছে অকাতরে।

মহেশপুরে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবীলের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৮১ জনের মাঝে দুই লক্ষ সত্তর হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, কৃষি কর্মকর্তা হাসান আলী প্রমুখ।

খুলনায় পহেলা বৈশাখের কর্মসূচি
তথ্য বিবরনী
জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পহেলা বৈশাখ সকাল সাড়ে আটটায় নগরীর শহিদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। খুলনা শিশু একাডেমি শিশুদের নিয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করবে। খুলনা জেলা কারাগার ও শিশু পরিবার (এতিমখানা) কর্তৃক ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলখানার কয়েদিদের তৈরি বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শনীর আয়োজন করবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করবে। জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে উপজেলাসমূহে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

শ্রম প্রতিমন্ত্রী আজ খুলনা আসছেন
তথ্য বিবরনী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ১১ দিনের সফরে আজ খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৩ এপ্রিল বিকাল সাড়ে চারটায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত বিজয় গাথা কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করবেন। তিনি ১৪ এপ্রিল বিকেল তিনটায় রেলিগেট পিকআপ চালক সমিতি অফিসে সমিতি’র সদস্যদের কার্ড বিতরণ অনুষ্ঠানে এবং বিকাল পাঁচটায় চিত্রালী সুপার মার্কেট চত্বরে ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ১৫ এপ্রিল বিকাল তিনটায় দৌলতপুর মুহসিন মহিলা কলেজ চত্বরে দৌলতপুর ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ১৬ এপ্রিল বিকাল তিনটায় হোটেল ক্যাসেল সালামে সরকারি খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
প্রতিমন্ত্রী ১৭ এপ্রিল মাগরিব বাদ নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন। তিনি ১৮ এপ্রিল বিকাল চারটায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগ মহানগর আয়োজিত মহান মে দিবসের প্রস্তুতিমূলক সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন এবং এশা বাদ নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।
তিনি ১৯ এপ্রিল বিকাল তিনটায় দৌলতপুর বিজেএ অফিস চত্বরে বাংলাদেশ জুট এসোসিয়েশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ২০ এপ্রিল বিকাল তিনটায় বৃহত্তর বরিশাল সমাজ কল্যাণ সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ২১ এপ্রিল বিকাল তিনটায় খালিশপুর পিজেজেএম অফিসার্স ক্লাবে খালিশপুর থানা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ২২ এপ্রিল বিকাল তিনটায় যুগিপোল ঈদগাহ ময়দানে যুগিপোল ইউপি চেয়ারম্যান আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ২৩ এপ্রিল সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

রামপালে সংখ্যালগু শীল বংশের বারোয়ারী পুকুর দখল চেষ্টার অভিযোগ
মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) থেকে
বাগেরহাটের রামপালে একটি শীল বংশের পৈতৃক বারোয়ারী পুকুর দখলে নিতে চায় এক প্রভাবশালী প্রতিবেশী। নিজেদের পৈতৃক পুকুর ও জমি রক্ষার দাবীতে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকসহ উর্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন নিবেদন করেও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। অভিযোগে ভুক্তভোগীরা উল্লেখ করেছেন যে, উপজেলার শিব নগর গ্রামের সমর কুমার শীল গংয়েরা শিব নগর মৌজার জেএল ৫৭, এসএ ১১২ ও ৯১০ নং দাগের ৩১ শতাংশ জমিতে থাকা বারোয়ারী পুকুরটি প্রায় শত বছর ধরে ভোগদখল করে আসছেন। ওই পুকুরটি প্রতিবেশী আ. রশিদ শেখ ও বারিক শেখ নিজেদের দাবী করেন। এ পর্যায়ে তারা ওই পুকুরের একটি অংশে জোরপূর্বক ঘিরে বালু ভরাট শুরু করেন। এতে বাঁধা দিলে সমর শীলদের পরিবারের সদস্যদের কয়েক দফা মারপিট করেন। তর্কিত ওই পুকুর নিয়ে ৭/৮ বার স্থানীয়ভাবে মাপা হয় এবং সীমানা নির্ধারণ করে পিলার গেড়ে দেওয়া হয়। শান্তিপূর্ণ ভোগদখলের জন্য সমর শীলরা খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের সুপারিশ করা একটি আবেদন পত্র বাগেরহাটের জেলা প্রশাসক বরাবর দাখিল করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান গত ১৫-১২-২০২১ তারিখ বিষয়টি নিষ্পত্তির জন্য রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করেন। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন দীর্ঘ প্রায় ৪ মাস গত হলেও তারা কোন প্রতিকার পাচ্ছেন না বলে হতাশা প্রকাশ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেপে সীমানা নির্ধারণ করে দেওয়ার পরও প্রতিপক্ষ সেটি মানছে না। প্রতিকার চেয়ে আবেদন করার পরে দীর্ঘ সময় পার হওয়ার সুযোগে প্রতিপক্ষ বাগেরহাটের বিজ্ঞ আদালতে ১৪৪ ধারার একটি মামলা দায়ের করেন। স্থানীয়ভাবে একাধিকবার মিমাংশা করা হলেও সমস্যার সমাধান মিলছে না বলে ভুক্তভোগীরা দাবী করে আরও বলেন আমরা একই মৌজার আলাদা মানচিত্রের দাগ খতিয়ানে থাকি। অথচ প্রতিপক্ষ তাদের ভোগদখলীয় খতিয়ান ও দাগ উল্লেখ করে আমাদের বিবাদী করে হয়রানিমূলক মামলা করছে। তারা আমাদের বিরুদ্ধে ১৪৪ ধারার মামলা করে আবার তারাই নতুন করে বালি ফেলছে ও কলা কেটে নিয়ে গেছে। সংখ্যালঘু ওই শীল বংশের মানুষেরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের হুমকি দেয়া হচ্ছে বলে দাবী করেন। এ বিষয়ে প্রতিপক্ষের আ. রশিদ ও লিয়াকত শেখের সাথে কথা হলে তারা বলেন আমরা ওই পুকুরের মধ্যে আমাদের জমি আছে তাই আমরা বালি ফেলেছি। এ বিষয়ে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, তর্কিত জমি নিয়ে বাগেরহাটের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ এর একটি মামলা চলমান রয়েছে। শীল পরিবারের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধান হবে। তাদের প্রতিপক্ষ রশিদ ও লিয়াকত কে পূর্বে দুইবার ডাকা হলেও তারা উপস্থিত হননি। তারা সময় ক্ষেপণ করেছেন।

মোংলায় চিংড়ি ঘের থেকে কুমির উদ্ধার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় চিংড়ি ঘের থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বুড়িরডাঙ্গা এলাকার আকরামের ঘের থেকে এ কুমিরটি উদ্ধার করে বনবিভাগ।
স্থানীয়রা ও পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, মঙ্গলবার ভোরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বুড়িরডাঙ্গা গ্রামের বাসিন্দা আকরাম হোসেন তার চিংড়ি ঘেরে একটি কুমির দেখতে পান। এরপর তিনি বনবিভাগকে খবর দেন। খবর পেয়ে বন কর্মকর্তা আজাদ কবির ঘটনাস্থল পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে কুমিরটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া লবণ পানির প্রজাতির এ কুমিরটি লম্বায় ৫ ফুট। আর বয়স ৮/৯ বছর, ওজন ১০ কেজি।
বন কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, উদ্ধার হওয়া কুমিরটি সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করা হবে। তিনি আরো বলেন, সুন্দরবনের পশুর নদীর সাথে সংযোগকারী গোনা নদী হয়ে জোয়ারের সময় বুড়িরডাঙ্গার আকরামের ঘেরে চলে আসে কুমিরটি। যেসব জায়গায় মাছ বেশি সেসব জায়গাতেই কুমিরের বিচরণ বেশি হয়ে থাকে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চ মোংলার সীমান্তবর্তী রামপাল উপজেলার গৌরম্ভা এলাকার পুকুর থেকে আরো একটি কুমির উদ্ধার করে বনবিভাগ।

স্টেশনে পড়ে থাকা যুবকের চিকিৎসার ব্যবস্থা করলেন পৌর মেয়র
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
এক পা নেই, হাটুতে বেশ বড় ক্ষত, সেখানে বসছে মাছি। এমন রোগ নিয়ে স্টেশন মাস্টারের রুমের কক্ষে প্রায় চার দিন গড়িয়ে বেড়াচ্ছিলেন যুবক। ঠিকমতো কথাও বলতে পারেন না তিনি।

সোমবার রাত ৯ টার দিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপে একটি পোস্ট করা হয়।

পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদের নেতৃত্বে অজ্ঞাত যুবককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে হাসপাতালে উপস্থিত হন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম। তিনি ওই অজ্ঞাত যুবকের চিকিৎসার দায়িত্ব নেন।

স্থানীয়রা জানান, গত চার দিন আগে একটি ট্রেন থেকে নেমে আসে ওই যুবক। কথা বলতে পারে না সে। স্টেশন মাস্টারের কক্ষের পাশে শুয়ে-বসে থাকে। এক পায়ের হাঁটুতে অনেক বড় ক্ষত। কথা বলতে না পারলেও পায়ের যন্ত্রণায় কাতর তেমনই বোঝা যায়। একদমই উলঙ্গ অবস্থায় পড়ে থাকত।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সোমবার রাতে ফেসবুকে অজ্ঞাত ওই যুবককে নিয়ে একটি পোস্ট চোখে পড়ে। এর কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম উপস্থিত হন। অজ্ঞাত ওই যুবকের চিকিৎসার দায়িত্ব নেন তিনি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাজহারুল ইসলাম জানান, ওই যুবকটি মানসিক বিকারগ্রস্ত। পায়ের চিকিৎসা দেওয়া হয়েছে। মানসিক বিকারগ্রস্ত হওয়ায় তাকে হাসপাতালে রাখা সম্ভব হচ্ছে না। তাকে অন্য কোথাও স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।

ভেজাল শিশুখাদ্য বাজারজাত হতো নামি কোম্পানির মোড়কে
মাগুরা প্রতিনিধি
মাগুরা শহরতলী পারনান্দুয়ালী এলাকার রায়পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন শিশুখাদ্য উদ্ধার করেছেন ভোক্তা অধিকারের সদস্যরা। ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পারনান্দুয়ালী রায়পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে শিশুখাদ্য তৈরির কারখানার সন্ধান মেলে। পরে সেখানে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন চকলেট, চিপস, লিচু, আইস বারসহ প্রায় ১০ প্রকারের শিশুখাদ্য উদ্ধার করা হয়। এসব খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের রং, ফ্লেবার, কেমিক্যাল ও হোটেলের পরিত্যক্ত মিষ্টির গাদ দিয়ে প্রস্তুত করা হচ্ছিল। বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কে এগুলো বাজারজাত করা হতো।
অভিযুক্ত কারখানার মালিক আক্তার হোসেন জানান, তিনি প্রায় চার বছর ধরে ভেজাল ও অনুমোদনহীন এসব শিশুখাদ্য তৈরি করে আসছিলেন। তার ব্যবসার লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন নেই। কারখানায় তৈরি করা পণ্য মাগুরা জেলাসহ আশপাশের ঝিনাইদহ, নড়াইল, রাজবাড়ীতে বিক্রির জন্য সরবরাহ করা হয়।

অভিযান শেষে কারখানা মালিক আক্তার হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। মজুত করা ভেজাল শিশুখাদ্য আগুন পুড়িয়ে নষ্ট করা হয়।

মাগুরা জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহম্মদ মামুনুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঘুষের মামলায় সহকারী প্রকৌশলীর তিন বছরের কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ঘুস নেওয়ার অপরাধে চুয়াডাঙ্গার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহমুদ আলমকে (৫৩) তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে পুলিশ পাহারায় কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত মাহমুদ আলম কুষ্টিয়া ছয় রাস্তার মোড় থানাপাড়া এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, যশোর ডিভিশনের আওতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে বিভিন্ন সংস্কারমূলক কাজ করার জন্য মেসার্স এম এম কামাল এন্টারপ্রাইজসহ আরও ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ প্রাপ্ত হয়। তাদের পক্ষে ঠিকাদার খাইরুল ইসলাম কাজ করেন। তিনি ৪৩ লাখ ১৫ হাজার ৮৫০ টাকার সরকারি কাজ সম্পন্ন করেন। ইঞ্জিনিয়ার মাহমুদ আলম ছয়টি পারফরমেন্স সিকিউরিটি মানি ফেরতের জন্য দরখাস্ত করার সময় ঠিকাদার খাইরুল ইসলামের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ঘুস দাবি করেন।

পরবর্তী সময়ে ওই টাকার মধ্যে ৫০ হাজার টাকা ঘুস দিলে অভিযোগকারীকে ছয়টি পারফরমেন্স সিকিউরিটি মানি ফেরতের জন্য দরখাস্তে মেমো নম্বর দেওয়ার প্রতিশ্রুতির কথা বলেন মাহমুদ আলম।

২০১৫ সালের ৭ জুলাই ঠিকাদার খাইরুল ইসলাম দুনীতি দমন প্রধান (দুদক) কার্যালয় ঢাকার অনুমোদনক্রমে দুদক বরাবর সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।

২০১৫ সালের ১২ আগস্ট ঠিকাদার খাইরুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুস নেওয়ার সময় মাহমুদ আলমকে আটক করে উপ-পরিচালক আব্দুল গাফফারের নেতৃত্বে দুদকের একটি টিম।

এ ঘটনায় দুদকের পক্ষ থেকে মামলা করা হলে স্বাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

ছয়লেনের কাজে কাটা পড়তে যাচ্ছে সারিবদ্ধ শতবর্ষী গাছ
ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহ থেকে যশোরের চাঁচড়া পর্যন্ত ৪৮.৫ কিলোমিটার রাস্তা ছয়লেন করার কাজ শুরু হয়েছে। সড়কের প্রতি কিলোমিটার রাস্তার সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮৬ কোটি টাকা। এখন চলছে সড়কের দু’পাশের জমি অধিগ্রহণ ও গাছ কাটার কাজ।

এরই মধ্যে রাস্তার জন্য প্রয়োজনীয় জমি মেপে লাল চিহ্নিত করে গেছে সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা। সড়কটির কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাসহ ব্যবসা বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে। আধুনিকতা ছোঁয়া লাগবে নাগরিক জীবনে। তবে নিশ্চিহ্ন হতে যাচ্ছে ভারত-বাংলাদেশ সংস্কৃতির স্মৃতিচিহ্ন শতবর্ষীয়ান রেইন্ট্রিগুলো।

খোঁজ নিয়ে জানা যায়, নড়াইলে বসবাসরত জমিদার কালীবাবুর মা কয়েকশ বছর আগে ভারতের কাশিপুর তীর্থ যাত্রা করেন। পথে অতিরিক্ত রোদের তাপ থাকায় সে সময় তার মায়ের আদেশে জমিদার ভারতের পাইকপাড়া থেকে নড়াইল, যশোর থেকে ঝিনাইদহ এবং ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত সড়কে এবং গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকায় রেইনট্রি রোপণ করা হয়। এখনো এ সড়কের বিভিন্ন এলাকায় শত শত গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

বর্তমানে গাছগুলো দেখভাল করছে জেলা পরিষদ। গাছ কাটার বিষয়ে ঝিনাইদহ জেলা পরিষদের সচিব মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ছয়লেন রাস্তা বাস্তবায়নকারী প্রকল্প দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছিল গাছগুলো অপসারণের জন্য। এরই মধ্যে আমরা নিময় অনুযায়ী সব কাজ শেষ করে বিভাগীয় কমিশনারের দপ্তরে চিঠি পাঠিয়েছি। অনুমতি পেলে নিয়ম মেনে টেন্ডারের মাধ্যমে গাছগুলো কাটা হবে। তবে যেখানে এসব গাছ কাটার প্রয়োজন হবে না, সেখানে থাকবে।

এ সড়কের সবথেকে বেশি গাছ রয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা ও এর আশপাশে। এসব গাছের জন্য রাস্তা ও রাস্তার পাশের এলাকা সব সময় সুশীতল পরিবেশ বিরাজ করে। অন্যদিকে পাখিসহ বিভিন্ন কীটপতঙ্গের নিরাপদ আবাসস্থলও গাছগুলো। পরিবেশের ভারসাম্য রক্ষায় শত শত বছর ধরে এসব গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যা ছয়লেনে কল্যাণে কাটা পড়তে যাচ্ছে।

ঝিনাইদহের পরিবেশবীদ মাসুদ আহমেদ সনজু বলেন, গাছগুলো বাঁচানো কোনো পথ আমাদের নেই। আমরা শুধু জনসচেতনতা নিয়ে কাজ করি। গাছগুলো বাঁচিয়ে রেখে ছয়লেনের রাস্তার কাজ করা সম্ভব। উন্নত দেশে এসব গাছগুলো বাঁচিয়ে রেখে রাস্তার কাজ করে। কিন্তু আমাদের দেশের ভিন্নচিত্র দেখা যায়। কিছু স্বার্থান্বেষী মহল নিজ স্বার্থে কম মূল্যে বিক্রি করে টাকা আয়ের পায়তারা করে। যে কারণে অনেক সময় অকারণে গাছগুলো মেরে ফেলার ব্যবস্থা করেন।

জাপানভিত্তিক উন্নয়ন সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন বলেন, আমি যতটুকু জানি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং ভারতে কিছু এলাকায় এ ধরনের রেইনট্রি গাছ দেখা যায়। এছাড়া দেশের আর কোথায় এরকম বর্ষীয়ান গাছ দেখা যায় না। যে কারণে ভারতে পাইকপাড়া থেকে বাংলাদেশের কালীগঞ্জ এবং নড়াইল পর্যন্ত এই ঐতিহাসিক রেইনট্রি গাছগুলো দুদেশের সংস্কৃতি বন্ধন হিসেবে মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে আছে। এছাড়া বর্তমানে বৈশ্বিক উষ্ণতার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এর গুরুত্ব অপরিসীম।

খুলনায় চুরির পর শিক্ষকের ঘরে আগুন!
স্টাফ রিপোর্টার
খুলনার ইসলামপুরে তরুণ কান্তি সানা নামে এক কলেজশিক্ষকের বাড়িতে চুরির পর আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১১ এপ্রিল) রাতে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির পর সংঘবদ্ধ চোরেরা ঘরটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, নগরীর ইসলামপুর ক্রস রোডের মরহুম বাসার সাহেবের বাড়িতে ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের শিক্ষক তরুণ কান্তি দীর্ঘদিন ধরেই বসবাস করে আসছেন। একসপ্তাহ আগে তার পরিবারের সদস্যরা বেড়াতে যান। আর এ সুযোগে বারান্দা ও ঘরের জানালার গ্রীল কেটে চোরচক্রের সদস্যরা আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় আলমারিতে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় পাশের বাড়ির লোকজন আগুন দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হয়।

এ ব্যাপারে শিক্ষক তরুন কান্তি সানা বলেন, পরিবারের সদস্যরা বাড়ি না থাকায় তিনি বাইরে ঘুরতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। ঘরে ঢুকে তিনি আলমারি ভাঙ্গা দেখতে পান। চোরেরা নগদ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গিয়েছে বলেও জানান তিনি।

ওই বাড়ির দ্বিতীয় তলার বাসিন্দা আশিষ পাল জানান, রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ পোড়া গন্ধ পেয়ে নিচে নেমে এসে দেখেন ঘরে কেউ নেই। আগুন লেগে ঘরের সব পুড়ে যাচ্ছে। ঘরের দরজায় তালা দেওয়া। কিন্ত বারান্দা ও ঘরের জানালার গ্রীল ভাঙ্গা দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভায়।

এ ঘটনায় প্রশাসনের কাছে চোর চক্রটিকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষক এবং এলাকাবাসী।

মাহুতের জীবন// হোটেলে খান, রাস্তায় ঘোরেন, পথে ঘুমান তাঁরা
স্টাফ রিপোর্টার
সবে ভোর হয়েছে। সূর্যের আলো তখনো সেভাবে ছড়ায়নি। এরই মধ্যে খুলনার সার্কিট হাউস মাঠে একে একে জড়ো হতে শুরু করেছে নানা বয়সী মানুষ। মাঠের একটি অংশে দুই ভাগে বিভক্ত হয়ে ফুটবল খেলার প্রস্তুতি চলছে। আরেক অংশে চলছে হালকা ব্যায়াম। বাইরের রাস্তার দলে দলে মানুষ হাঁটছে। এক কোণে দুটি গাছের মাঝে পলিথিনের তাঁবু টাঙিয়ে বেঘোরে ঘুমাচ্ছে কয়েকজন তরুণ–যুবক। তাঁবুর পাশে অন্য দুটি গাছে শিকলে বাঁধা একটি হাতি কলাগাছ খেতে ব্যস্ত। কিছুক্ষণ পরপর খাওয়া থামিয়ে শুঁড় দিয়ে ধুলো তুলে নিজের পিঠে ছড়াচ্ছে। মাঝেমধ্যে মুখে হুংকার দেওয়ার মতো শব্দ করছে। রাস্তায় হাঁটা মানুষ হাতি দেখে থমকে দাঁড়িয়ে আবার পথ চলছে। অনেকে আরও কাছ থেকে দেখার জন্য মাঠের ভেতরে চলে আসছে। অনেকেই আবার সাতসকালেই হাতির সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত। কেউ কেউ আবার তাঁবুর মধ্যে ঢুঁ মেরে হাতির মালিকের খোঁজ করছে; প্রশ্ন করার চেষ্টা করছে। তবে তাঁবুর মধ্যে থাকা চার যুবকের কোনো রা নেই। ভাবখানা এমন—তাঁদের জাগাতে পারে এমন সাধ্য কার!
টিবি ক্রস রোডের তোফাজ্জেল হোসেন প্রতিদিন এই এলাকা দিয়ে হাঁটেন। তাঁর মতে, অনেক বছর পর এই মাঠে হাতির দেখা পাওয়ায় মানুষের কৌতূহল বেশি।
দীর্ঘ সময় অপেক্ষার পর তাঁবুতে থাকা একজন আড়মোড়া ভেঙে উঠে বসলেন। মাঠে তখন আরও লোক জমতে শুরু করেছে। হাতি নিয়েও উৎসাহ বাড়ছে। কিছুক্ষণের মধ্যে চারজনের তিনজনই উঠে গেলেন ঘুম থেকে। কিছুতেই কথা বলতে চায় না তাঁরা। একপর্যায়ে দলের সবচেয়ে জ্যেষ্ঠ যুবকের মর্জিতে আলাপ জমল। দলের চারজনের মধ্যে তিনজনের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুরের মোলামগাড়িতে। অন্যজন সিলেটের জৈন্তাপুরের। চারজনই হাতিটির মাহুত। হাতিটির নাম লক্ষ্মী। জানা গেল, হাতির মালিকের বাড়ি সিলেট। চার যুবক হাতিটিকে দেখভাল করার জন্য বেতনভুক্ত কর্মচারী। কারও বেতন মাসে ১০ হাজার, আবার কারও একটু কমবেশি আছে। দেশের বিভিন্ন প্রান্তে হাতি নিয়ে তাঁরা ঘুরে বেড়ান। ঈদের পর বরিশালে একটি বিয়ের অনুষ্ঠানে হাতি নেওয়ার জন্য এখন পথে রয়েছেন। মাহুত দলের জ্যেষ্ঠ সদস্য মো. আনোয়ার হোসেন (২৯) বলেন, ‘পথে পথে থেমে থেমে যাব। দিনে মাত্র ১২ থেকে ১৩ কিলোমিটার যেতে পারি। এর বেশি গেলে হয়রান হতে হবে। দৌড়ের ওপর থাকতে হয়। এভাবেই সারা দেশেই যাওয়া পড়ে। হোটেলে খাই, রাস্তায় ঘুরি, পথে ঘুমাই। মানুষ আবার বলে রাস্তায় চাঁদাবাজি করি। মানুষ তো সব এক রকম না, কী বলেন ভাই?’—প্রশ্ন রাখেন আনোয়ার।
এদিকে হাতির খোরাক মেলানো কষ্ট। অন্য খাবারের পাশাপাশি প্রতিদিন কম করে ১০-১২টি কলাগাছ লাগে। শহরে থাকলে বড়জোর একটা দুটি গাছ জোগাড় করা যায়। তবে শহরে ফাটা তরমুজ, আখের ছোবড়া, ডাবের খোলা পাওয়ায় কিছুটা খাবার মেলে। আনোয়ার বললেন, ‘আমরা যেমন সারা দিন কত কী খাই কিন্তু ভাত না হলে চলে না। তেমনি কলাগাছ ওদের প্রধান খাবার।’
আনোয়ার বয়সে জ্যেষ্ঠ হলেও অভিজ্ঞতায় দলের সবচেয়ে কনিষ্ঠ। তাঁর গ্রামের অন্য মাহুতদের দেখানো পথে এই পেশায় নেমেছেন। তবে সারা বছর এ কাজ করেন না তিনি। কখনো রংমিস্ত্রি, কখনো রাজমিস্ত্রির সহকারী, আবার কখনোবা রিকশা চালান।
আনোয়ার বলেন, ‘ছোটবেলা দুষ্টমির জন্য পড়ালেখা হইনি। তবে সব কাজই পারি। এখন এইটা ভালো লাগছে তাই করছি। আমাকে যে এটাই করতে হবে, এটাই পেশা এ রকম না। তবে এই জীবন ভালো লাগে। আজ এখানে থাকলাম, কাল ওখানে থাকলাম। নানা রকম জায়গা, নানান মানুষ, নানান দেখার বিষয়, জিনিসটা তো ভালোই।’
কাজ ভালো লাগলেও হতাশা আছে। আনোয়ার বললেন, ‘বাড়ির কথা মনে পড়ে। একটা ৯ বছরের মেয়ে আছে। এরপরও ভাবি, বাংলাদেশে তো আছি বিদেশ তো যায় নাই। মাসে একবার বাড়ি যাই। তবে ছুটি নেওয়ার ঝামেলা আছে। এখনই বাড়ি যাব মনে করলেন আর হয়ে গেল এ রকম শক্তি নেই। মালিককে আগাম জানাতে হয়। অন্য লোক না আসা পর্যন্ত, এসে সেটেল না হওয়া পর্যন্ত আপনি বাড়ি যেতে পারবেন না।’
একটা হাতির পেছনে চারজন লাগে কেন—এসন প্রশ্নে এবার উত্তর দেন আরিফুল। ‘সারাক্ষণ তো পিঠে চড়ে থাকতে পারা যায় না। কোমর লেগে আসে। তিনজন ভাগ করে পিঠে চড়ার কাজ করি। আর একজন পথ দেখাবে, কোনটা ভালো পথ, কোথা দিয়ে যাওয়া যায়।’
পাশ থেকে আবার আনোয়ার বললেন, বড় রোডে যাওয়া কঠিন। পুলিশে ঝামেলা করে। কাগজপত্র দেখাতে হয়। চিড়িয়াখানা থেকে চুরি করেছেন কি না, কোথায় যাবেন, চাঁদাবাজি করেন কেন—এ রকম নানা প্রশ্ন। এ জন্য ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা থাকে।
দলের দলপতি সবুজ (২৪) খুব ছোটবেলাতেই হাতি চালানো শিখেছেন। তবে হাতে ভালো বিকল্প থাকলে তিনি মাহুতগিরি করেন না। এই পেশা এখন আর ভালো লাগে না। তাঁর কাছে পেশাটা মর্যাদার না। গ্রামের খেতে কাজ করতেন, এখন কাজ নেই তাই মাসখানেক হাতিটির সঙ্গে আছেন।
সবুজ বলেন, শখ ছিল, শিখেছেন। এটা এখন ভালো লাগে না। কোনো ধরনের নিশ্চয়তা নেই। শহরে রাতে হাতি রাখার জায়গা পাওয়া যায় না। কোথায় থাকবের এটাই ঠিক করা যায় না। পথেঘাটে থাকতে হয়। যাযাবরের জীবন। বাড়িতে এক দিল না খেয়ে থাকলেও শান্তি। পথেঘাটে থাকাটা একটা অশান্তি।
সবাই কথা বললেও নাম বলা ছাড়া কোনো কথা বললেন না জৈন্তাপুরের সবুজ। সবার সঙ্গে যোগ দিলেন তাঁবু গোটানোয়। প্রতি রাতে তাঁবু পাততে হয়। প্রতিদিন সকালে খুলতে হয়। এরপর কাঁথা-কাপড়, তাঁবু সুন্দর করে ভাঁজ করে বস্তায় ঢুকিয়ে হাতির পিঠে উঠিয়ে দেন।
মাঠ থেকে বের হওয়া সময় আরিফুল যেন দার্শনিক বনে গেলেন। একগাল হেসে বললেন, ‘ভাই সবকিছু ভাঙাগড়ার ব্যাপার; আর টাকার জ্বালা সবচেয়ে বড় জ্বালা।’

ভেড়ামারায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জিয়াউর রহমানের ছবি বিকৃত করল মুক্তিযোদ্ধা মঞ্চ
কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির পাশে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিটি বিকৃত করে দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ কুষ্টিয়া। গত রোববার বিকেলে কালো কালি দিয়ে ছবিটির ওপর ক্রস চিহ্ন এঁকে দেওয়া হয়। সেই সঙ্গে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানায় তারা।
বিষয়টি নিয়ে সোমবার বেলা ১১টায় শহরের বঙ্গবন্ধু মার্কেটের সামনে মানববন্ধন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ কুষ্টিয়ার নেতা–কর্মীরা। সেখানে সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুজ্জামান খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বঙ্গবন্ধুকে হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত খুনি জিয়া। একটি পত্রিকায় দেখতে পেলাম ভেড়ামারায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর ছবির পাশে জিয়ার ছবি রয়েছে। বঙ্গবন্ধুর পাশে একজন খুনির ছবি থাকতে পারে না। আমরা (মুক্তিযোদ্ধা মঞ্চ) প্রতিবাদস্বরূপ ছবির ওপর কালো কালির ক্রস চিহ্ন দিয়েছি। বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাশ থেকে জিয়ার ছবি সরিয়ে ফেলার দাবি জানাচ্ছি।’
এ ঘটনার প্রতিবাদে সোমবার বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভেড়ামারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। মানববন্ধনে ভেড়ামারা শহরের বাসিন্দা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে স্থানীয় একটি পত্রিকায় অসত্য ও মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। এরপরই ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদ জিয়ার ছবি বিকৃত করা হয়েছে। ছবি বিকৃত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। জিয়াউর রহমানের ছবি বিকৃতের প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা শহরে গতকাল এনএস রোডে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল।

জেলা পরিষদের অর্থায়নে ২০০৪-০৫ অর্থবছরে ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নির্মাণ শুরু হয়। ২০০৫ সালে নির্মাণকাজ সমাপ্ত হয়।
কুষ্টিয়া-২ আসনের সেই সময়ের বিএনপির সাংসদ শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক হীনম্মন্যতায় এ ঘটনা ঘটানো হয়েছে। আমি নিজে এই স্মৃতিস্তম্ভ করেছিলাম। শেখ মুজিবুর রহমানের ম্যুরাল করার কথা বলেছিলাম। ইচ্ছা করলে বঙ্গবন্ধুর ম্যুরাল নাও রাখতে পারতাম, কিন্তু হীনম্মন্যতার পরিচয় দেইনি। এত দিন পর কেন এ ঘটনা ঘটানো হলো, সেটা বোধগম্য হচ্ছে না। প্রকৃত আওয়ামী লীগ যারা করে, তারা এটাকে সমর্থন করবে না।’

ভোমরা স্থল বন্দরে সিঅ্যান্ডএফ কমিটি নিয়ে তুলকালাম কাণ্ড
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ’র আহ্বায়ক কমিটি গঠন নিয়ে চলছে তুলকালাম কাণ্ড। গত আট মাসের ব্যবধানে সিঅ্যান্ডএফ’র আহ্বায়ক কমিটি তিন বার পরিবর্তন করা হয়েছে। প্রতিবারই কমিটি গঠন নিয়ে লাখ লাখ টাকার গোপন লেনদেন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ গত সোমবার শ্রম আদালতের নির্দেশনায় আহ্বায়ক এজাজ আহমেদ স্বপনকে সরিয়ে মিজানুর রহমানকে আহ্বায়ক করে চার সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এক্ষেত্রেও গোপনে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে।

জানা যায়, সিঅ্যান্ডএফ সদস্য এজাজ আহমেদ স্বপনের দায়ের করা হাইকোর্টে একটি রীট পিটিশনের প্রেক্ষিতে শ্রম আদালতের নির্দেশনায় গত ৩০ নভেম্বর ২০২১ তারিখে তাকে (এজাজ আহমেদ স্বপনকে) আহ্বায়ক এবং আশরাফুজ্জান আশু, মিজানুর রহমান, মাকসুদ খান ও রামকৃষ্ণ চক্রবর্তীকে সদস্য করে পাঁচ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে ৪৫ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ দেওয়া হয়। আর এই কমিটি গঠন করতে ৫ লাখ টাকা অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে।

এরপর, এজাজ আহমেদ স্বপনের সিঅ্যান্ডএফ লাইসেন্স নিয়ে জটিলতা দেখা দিলে শ্রম আদালতের নির্দেশনায় গত ১৪ মার্চ তার পরিবর্তে মাকসুদ খানকে আহ্বায়ক করে একটি কমিটি ঘোষনা করা হয়। এই কমিটি ঘোষনার ৮ দিন পর স্বপন তার লাইসেন্স জটিলতা কাটিয়ে উঠলে হাইকোর্ট ডিভিশন বেঞ্চের আদেশের প্রেক্ষিতে গত ২২ মার্চ শ্রম আদালত কর্তৃক তাকে আবারও আহ্বায়ক পদে পূর্ণবহাল করা হয়। এক্ষেত্রে সিএন্ডএফ সদস্য রাম কৃষ্ণ চক্রবর্তীর মাধ্যমে দুই দফায় ২ লাখ টাকা লেন দেনের অভিযোগ রয়েছে।

শ্রম আদালত এজাজ আহমেদ স্বপনকে গত ২৩ মার্চ এক চিঠিতে ৬০ দিনের মধ্যে সাধারন নির্বাচনের নির্দেশনা দেয়। তা সত্ত্বেও গত ২৯ মার্চ আহ্বায়ক কমিটির ৪ সদস্য এক বৈঠকে বসে এজাজ আহমেদ স্বপনকে অপসারনসহ তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ৪৮ লাখ টাকার তহবিল তছরুপ, দূর্নীতি এবং সঠিক ভোটার তালিকা করে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যর্থতার অভিযোগ আনেন। এরপর শ্রম আদালতের নির্দেশনায় গত ১১ এপ্রিল মিজানুর রহমানকে তার স্থলাভিষিক্ত করা হয়। এক্ষেত্রেও গোপনে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে সাবেক আহ্বায়ক এজাজ আহমেদ স্বপন অভিযোগ করে বলেন, প্রথম দফায় তিনি যখন আহ্বায়ক হন তখন তাকে ৫ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। এরপর তার লাইসেন্স নিয়ে জটিলতা দেখা দিলে তিনি যখন পূনরায় ওই পদে আসেন তখন তাকে সিএন্ডএফ সদস্য রাম কৃষ্ণ চক্রবর্তীর মাধ্যমে দুই দফায় ২ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। আর সর্বশেষ মিজানুর রহমান যে আহ্বায়ক করা হয়েছে এ ক্ষেত্রে ২০ লাখ টাকার গোপন লেনদেনকরা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। স্বপন আরো জানান, খুলনা বিভাগীয় শ্রমঅধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই টাকা বিকাশ ও নগদের মাধ্যমে গ্রহন করেছেন। এছাড়া প্রতি সপ্তাহে ওই কর্মকর্তাকে ভোমরা সিএন্ডএফ থেকে ১০ হাজার টাকা যাতায়াত খরচ দেয়া হতো।

এদিকে, ভোমরা সিএ্যান্ডএফ এসোসিয়েশনের বারবার কমিটি পরিবর্তন নিয়ে সাধারণ সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা অভিযোগ করে বলছেন, প্রতিবারই এই কমিটি গঠন নিয়ে চলছে টাকার খেলা।

গত ৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ সিঅ্যান্ডএফ সদস্যদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন নির্বাচনী তফসিল ঘোষণার কথা থাকলেও সাধারণ সদস্যদের মতামতকে পাশ কাটিয়ে একটিমাত্র প্যানেল খাড়া করা হয়। এই সাধারণ সভায় সিএন্ডএফ সদস্য কাজী নওশাদ দিলওয়ার রাজুকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান নাসিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটি গঠন করা হয়। পরে সিঅ্যান্ডএফ সদস্য এজাজ আহমেদ স্বপনের দায়ের করা হাইকোর্টে একটি রীট পিটিশনের প্রেক্ষিতে শ্রম আদালত কর্তৃক ওই কমিটি ১৪ সেপ্টেম্বর বাতিল ঘোষণা করা হয়। এরপর ৩০ নভেম্বর এজাজ আহমেদ স্বপনকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

খুলনা মহানগর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল আজ
।। খবর বিজ্ঞপ্তি।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা মহানগরীর বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মী ও শুভ্যানুধ্যায়ীদের সম্মানে আজ ১১ রমজান (১৩ এপ্রিল) খুলনা ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি খুলনা মহানগর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় সদস্য শাহারুজ্জামান মোর্তজা, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল। ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। অনুষ্ঠান সঞ্চালনা করবেন মহানগর বিএনপির সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন।

খানজাহান আলী থানা বিএনপির তথ্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণ আজ
।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খানজাহান আলী থানার তথ্য সংগ্রহ ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ আজ ১৩ এপ্রিল বুধবার ফুলবাড়ি গেট জনতা মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় তথ্য সংগ্রহ ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা থাকবেন মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির। সভাপতিত্ব করবেন থানা বিএনপির সাংগঠনিক কমিটির আহবায়ক আবুল কালাম জিয়া।