Home আঞ্চলিক ঝিনাইদহে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

ঝিনাইদহে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

12

ঝিনাইদ প্রতিনিধি।।
ঝিনাইদহে অস্ত্র মামলায় মনিরুল ইসলাম (৩০) নামে একজনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (০৪ এপ্রিল) দুপুরে জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১৭ সালের ৯ জানুয়ারি সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রাম থেকে একটি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ মনিরুল ইসলাম নামে একজনকে আটক করেন সদর থানার এস আই ফজলুর রহমান।

এ ঘটনায় ওইদিন এস আই ফজলু বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত করেন এসআই শেখ আনোয়ার হোসেন। এ ঘটনায় পুলিশ তাকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত অস্ত্র আইনের দুটি ধারায় মনিরুলকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেন।