Home আঞ্চলিক বড়শিতে উঠে এলো ১৬ কেজির কোরাল

বড়শিতে উঠে এলো ১৬ কেজির কোরাল

8

 

খুলনাঞ্চল রিপেোর্ট।।
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে এক জেলের বড়শিতে উঠে এলো ১৬ কেজি ওজনের একটি কোরাল মাছ।
রোববার (০৩ এপ্রিল) বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপড়া এলাকার নাফ নদীতে থেকে ওই মাছটি ধরেন জেলে মোস্তাক। মোস্তাক একই এলাকার মাহা রাজার ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো নাফ নদীতে মাছ ধরতে যান জেলে মোস্তাক। নদীতে বড়শি ফেললে কিছু সময়ের মধ্যে জোরে টান পড়ে। প্রথমে ভয় পেলেও পরে নিজের দিকে টানতে থাকেন মোস্তাক। একদম কাছাকাছি চলে এলে বড়শিতে মাছ ধরার বিষয়টি নিশ্চিত হন তিনি। কৌশলে মাছটি তীরে তুলে কানজরপাড়া বাজারে নিয়ে যান। এতে বাজারে উৎসুক জনতার ভিড় লেগে যায়। পরে স্থানীয় ব্যবসায়ী মনু মিয়া ৫০০ টাকা কেজি দরে আট হাজার টাকায় মাছটি কিনে নেন।
স্থানীয় ইউপি সদস্য মো. শাহজালাল জানান, নাফ নদীতে সচরাচর এত বড় মাছ ধরা পড়ে না। প্রায় সময়ই ৪/৫ কেজি ওজনের মাছ ধরা পড়ে। এত বড় মাছ পেয়ে দরিদ্র জেলের চোখে-মুখে খুশির ঝিলিক।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীতে এক জেলের বড়শিতে ১৬ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ ধরার খবর শুনেছি। পরে এক ক্রেতা ৫০০ টাকা কেজি দরে মাছটি কিনে নিয়েছেন।