দিঘলিয়া প্রতিনিধি।।
দিঘলিয়া উপজেলার অন্তর্গত ৪টি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গঠন কল্পে একসভা গতকাল বিকালে বিএনপি নেতা এ টি এম মোশারেফ হোসেনের বাসভবনে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক এম সাইফুর রহমান মিন্টুর সভাপত্বিতে ও সদস্য সচিব আঃ রকিব মল্লিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মনিরুল হক বাবুল, গাজী জাকির হোসেন, মোল্লা বিল্লাল হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, এ টি এম মোশারেফ হোসেন, শেখ মোসলেম উদ্দিন, গাজী মোঃ মাসুম প্রমূখ। সভায় দিঘলিয়া উপজেলার অন্তর্গত ৪টি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়।
দিঘলিয়া ইউনিয়নে ডাঃ শেখ হাফিজুর রহমানকে আহবায়ক, মোঃ জাসেদ কবির জুয়েল, শেখ আবদুল্লাহ আল মামুন নিপু, খান মোহান্মদ হোসেন, সোহেল পারভেজ কাকন, সাজ্জাদ মোল্যা, মোল্যা তৈয়েবউদ্দিন ও শেখ জিয়াউদ্দিন মিলনকে যুগ্ম আহবায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
সেনহাটী ইউনিয়নে শেখ মোসলেমউদ্দিনকে আহবায়ক, গাজী মোঃ এনামুল হোসেন মাসুম, মোঃ দেলোয়ার হোসেন, খন্দকার ফারুক হোসেন, মোঃ জিয়াউর রহমান, মোহান্মদ আলী মিন্টু, মোঃ আলমগীর হোসেন ও রবিউল ইসলামকে আহবায়ক করে ৫৪ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করস হয়।
বারাকপুর ইউনিয়নে মোঃ ইমরান হোসেনকে আহবায়ক, মোঃ আলম চৌধূরী, শেখ জাকির হোসেন, মোঃ আকরাম হোসেন ছোট, মোঃ শফিউদ্দিন শাফী, মোঃ নূরুজ্জামান শেখ, মোঃ লিটন শেখ, মোঃ গোলাম শেখ, মোঃ তুহিন শেখ, মোঃ বাবুল শেখ ও শরীফ ইমামুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ৪৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়।
গাজীরহাট ইউনিয়নে বাবু রাম প্রসাদ অধিকারীকে আহবায়ক মোঃ বাদশা গাজী, মুকীদ মীর, সুলতান মাহমুদ লাল্টু, মোঃ আমিনুল ইসলাম খোকা, মোঃ খাজা, মোঃ মজিদ মোল্যা, আকরাম গাজী ও মহাসিন শেখকে যুগ্ম আহ্বায়ক করে ৪২ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়।
সেনহাটী, দিঘলিয়া, বারাকপুর ও গাজীরহাট ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গুলো উপজেলা বিএনপি’র কমিটি দ্বারা অনুমোদন দেওয়া হয়।











































