Home আঞ্চলিক নারীরা কোন ক্ষেত্রে আজ পিছিয়ে নেই: সিটি মেয়র

নারীরা কোন ক্ষেত্রে আজ পিছিয়ে নেই: সিটি মেয়র

10

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নারীরা কোন ক্ষেত্রে আজ পিছিয়ে নেই। বর্তমান সরকার নারী অধিকার নিশ্চিত করায় মেয়েদের প্রতিষ্ঠালাভের পথ সুগম হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় অভ্যস্ত হতে হবে। তিনি বলেন, নতুন প্রজন্মকে সঠিক পথের সন্ধান দিতে হবে। আমাদের উদাসিনতার কারণে অনেক সন্তান জীবনে প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়। এ জন্য অভিভাবক ও শিক্ষকদের আরো দায়িত্বশীল হতে হবে।

সিটি মেয়র আজ শুক্রবার বিকেলে সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। দক্ষ ক্রীড়াবিদ‘কে দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে তারা দেশের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাদিকুর রহমান খান-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনাঞ্চলের উপপরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক (ভারপ্রাপ্ত) মোসা: মাকামী মাকছুদা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পবিত্র মাহে রমজানে খুলনা মহানগরীতে মাংস

ও মুরগির মূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময়

পবিত্র মাহে রমজানে খুলনা মহানগরীতে মাংস ও মুরগির মূল্য স্থিতিশীল রাখতে আজ শুক্রবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেসিসি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, এক শ্রেণির ব্যবসায়ী রমজান মাসে অধিক মুনাফার আশায় অহেতুক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় যা আমাদের জন্য খুবই দু:খজনক। তিনি বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর। মহানগরী এলাকায় দ্রব্যমূল্য সহনিয় পর্যায়ে রাখতে খুলনা সিটি কর্পোরেশন বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করবে। কোন ব্যবসায়ী অহেতুক দ্রব্যমূল্য বৃদ্ধি করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় পবিত্র রমজান মাসে মহানগরীতে গরুর মাংসের মূল্য প্রতি কেজি সর্বোচ্চ ৬‘শ টাকা এবং খাসির মাংসের মূল্য সর্বোচ্চ ৮‘শ ৫০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া সভায় মুরগির মূল্য স্থিতিশীল রাখতে উপস্থিত ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়।

কেসিসি‘র বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, সদস্য কাউন্সিলর মো: হাফিজুর রহমান মনি, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম, ভেটেরিনারী অফিসার ডা. মো: রেজাউল করিম, ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ^াস, বাজার সুপার এম এ মাজেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো: ইব্রাহীম হোসেন, জেলা প্রাণিসম্পদ দপ্তরের মনিটরিং অফিসার মো: নওয়াজীশ খান তারিক, ফুলবাড়িগেট বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী সহ মাংস ও মুরগী ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।