Home আঞ্চলিক খুলনায় কাউন্সিলর কাউট ও তার ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

খুলনায় কাউন্সিলর কাউট ও তার ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

13

স্টাফ রিপোর্টার ।।
মাদক ব্যবসায়ী কাজী ইয়াসির আরাফাত হোয়াইট ও তার ভাই কাজী তালাত হোসেন কাউটের বিরুদ্ধে মানববন্ধন করেছে নির্যাতিত এলাকাবাসী। শনিবার বিকেলে খালিশপুর লিবার্টির হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা ঝাড়ু মিছিল করে। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নয়াবাটি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের দলীয় কাউন্সিলর প্রার্থী ডা. এ এস এম সায়েম মিয়া, খালিশপুর থানা পুলিশিং কমিটির নেতা ফায়েকুজ্জামান, কাজী ফজলুল হক, সাবেক ছাত্রলীগ নেতা এমকে ইসরাফিল জনি, যুবলীগ কর্মী শুকুর ইসলাম শ্রাবন, সাবিনা ইয়াসমিন, ইমরুল কাওসার, আকাশ, কোহিনুর বেগম, ফরিদা বেগম, ইমরান কাজীসহ আরো অনেকে।
বক্তারা বলেন, খালিশপুর সন্ত্রাসী ও ভূমিদস্যু হোয়াইট বাহিনীর হামলায় দু’জন আহত হয়েছে। একই সাথে বাড়ি ঘর ভাংচুর করেছে। আহতরা হলেন, নয়ন শিকদার (৩০) ও বন্ধু ঝন্টু কাজী (৩২)। বুধবার দিবাগত রাত ১২টার দিকে খালিশপুর নয়াবাটি মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। অবিলম্বে এ দু’ দুর্বৃত্তকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বক্তারা।
খালিশপুর থানার অফিসার্স ইনচার্জ কামাল হোসেন খান বলেন, এ মারামারির ঘটনায় উভয় পক্ষই মামলা করতে আসবে বলে মোবাইলে রিং করে জানাচ্ছে। কিন্তু তারা কেউই আসছে না।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার ।।
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৭০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর রূপসা কাঁচা বাজার এলাকার শাহ আলম হাওলাদারের ছেলে মো. মামুন হাওলাদার (২২), সোনাডাঙ্গা আইডিয়াল কলেজ রোডের মো. আহম্মেদ হাওলাদার এর ছেলে মো. বিল্লাল হাওলাদার (২৯) ও আকবর ব্যাপারীর ছেলে মো. রাহাত (১৯), মহেশ্বরপাশা মানিকতলার মো. কামাল শেখের ছেলে মো. হৃদয় শেখ (২০) ও দৌলতপুর মধ্যডাঙ্গার মৃত. নজরুল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ হোসেন (১৯)।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৭০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

যশোরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার ।।
যশোর জেলার চৌগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ৪৭ বোতল ফিন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ২৫ মার্চ রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন যশোর জেলার চৌগাছা থানার আন্দুলিয়া কামারপাড়ার মো. আশরাফ আলীর ছেলে মো. তুহিন হোসেন (১৮)।
র‌্যাব-৬ জানায়, ২৫ মার্চ রাত পৌনে ১০টার দিকে চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় মহসীন মোড় থেকে ৪ কেজি গাঁজা ও ৪৭ বোতল ফিন্সিডিলসহ তুহিন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।