স্টাফ রিপোর্টার।।
মহান স্বাধীনতার ৫১বছর পূ্র্তিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে নগরীতে বিএনপির স্বাধীনতা দিবসের র্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) বিকাল ৪টায় কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল’র নেতৃত্বে র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর চিংড়ি চত্ত্বরে দিয়ে পথ সভার মধ্যদিয়ে শেষ হয়।

বিএনপির গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। এছাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র্যা লীতে অংশ নেয়।











































