Home আঞ্চলিক রামপালের ডাকরা বধ্যভূমিতে গণহত্যা দিবস পালন

রামপালের ডাকরা বধ্যভূমিতে গণহত্যা দিবস পালন

14

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালের ডাকরা বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে ডাকরা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠন। পরে ডাকরা বধ্যভূমি স্মৃতিস্তম্ভ চত্বরে অনুষ্ঠিত হয় গণহত্যা দিবসের আলোচনা সভা। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আঃ ওহাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অতিন্দ্র কুমার হালদার দুলাল, ডাকরা বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি পিসি রায়, পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল ও ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুর রহমান টুকু। এ অনুষ্ঠানে গণহত্যার শিকার পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদদের রুহ ও আত্মার শান্তি কামনায় দোয়া শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।