স্টাফ রিপোর্টার।।
নগরীর ২৮নং ওয়ার্ডের মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের ওবায়দুল্লাহ আজাদ এর তিনতলা বাড়ীর দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৬ হাজার ৩৩৭ টাকাসহ ৩৩ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
জুয়াড়ীরা হলেন নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের মৃত. হাজী আব্দুল খালেকের ছেলে ওবায়দুল্লাহ আজাদ (৫৫), শের ই বাংলা রোড বিহারী কলোনীর মৃত. নাজেম আকনের ছেলে মো. হাবিব (৫৭), শের ই বাংলা রোড আমতলার মৃত. রুস্তম আলী হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার (২৮), টুটপাড়া তালতলা হাসপাতাল রোডের মৃত. হোসেন শেখের ছেলে মো. মুরাদ শেখ (৫৬) ও মো. খালেক গাজীর ছেলে মো. মোস্তাকিন গাজী (২০), বসুপাড়া এতিমখানা মোড়ের মো. জালাল হাওলাদারের ছেলে মো. আবু হানিফ জুয়েল (৩৫), ফেরীঘাট দেবেনবাবু রোডের মো. শামসু শেখের ছেলে মো. বাদশা শেখ (৪৫), সোনাডাঙ্গা দারুস ছালাম মহল্লার মৃত. হামিদ ফকিরের ছেলে মো. কালা চাঁদ ফকির (৪৫), কলেজিয়েট স্কুলের সামনের মৃত. মতলেব শিকদারের ছেলে মো. মোশারেফ শিকদার (৫৭), টুটপাড়া মহির বাড়ী খালপাড়ের মৃত. রাজ্জাক শেখের ছেলে মো. ইলিয়াস শেখ (৩৫), ট্যাংক রোডের মৃত. বদরউদ্দিন সরদারের ছেলে মো. নজরুল ইসলাম (৫২), বসুপাড়া পৈপাড়ার মৃত. এজমবার আলী হাওলাদারের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৫), খানজাহান আলী রোডের মৃত. হিন্দুল শেখের ছেলে মো. শাহ আলম শেখ (৪৭), বানরগাতি শহীদ সোহরাওয়ার্দী কলেজ রোডের মৃত. এস আলম বিশ্বাসের ছেলে মো. কামরুজ্জামান (৪৮), সোনাডাঙ্গা ৮২/২ বাইতুল ফালাহ জামে মসজিদ রোডের মৃত. আকবর হোসেনের ছেলে মো. মাসুদ হোসেন রানা (৩৬), দক্ষিণ টুটপাড়া জাকারিয়া রোডের
মৃত. নুর মোহাম্মদ তালুকদারের ছেলে মো. আলমগীর হোসেন (৫২), গল্লামারী খানজাহান নগরের মৃত. আব্দুল খালেক সরদারের ছেলে মো. রবিউল সরদার (৩৪), সোনাডাঙ্গা কাঁচাবাজার ট্রাক ষ্ট্যান্ডের পিছনের মৃত. আশরাফ আলী শেখের ছেলে মো. ইলিয়াস শেখ (৫০), লবণচরা সবুজ পল্লীর মৃত. আজাহার আলীর ছেলে মো. লোকমান ওরফে আশিক (৪৩), টুটপাড়া গাছতলা মন্দিরের ছেলে মৃত. পাগল বাইনের ছেলে পঙ্কজ বাইন (৪০), বেনীবাবু রোডের মৃত. মুকুন্দ চন্দ্র শীলের ছেলে তপন কুমার শীল (৪০), নিরালা আবাসিক এলাকার মৃত. আলতাফ হোসেনের ছেলে মো. রেজাউল করিম (৫২), পশ্চিম টুটপাড়া মেইন রোডের মৃত. আবুল হোসেনের ছেলে মো. আল আমিন হোসেন (৩০), মিয়াপাড়া দ্বিতীয় গলির মৃত. আব্দুল হামিদের ছেলে তৌহিদুল আলম (৫৮), মুন্সিপাড়া রোডের মৃত. খালেক আহম্মেদ এর ছেলে মো. ফারুক হোসেন সাচু (৬৭), ২০ মিয়াপাড়া মেইন রোডের মৃত. আব্দুল কুদ্দুস সরদারের ছেলে মো. মহিউদ্দিন সরদার (৬৪), রায়পাড়া মেইন রোডের মৃত. আশুতোষ বনিকের ছেলে নারায়ণ বনিক (৭০), রূপসা থানার রাজাপুর গ্রামের মৃত. মজিবুর রহমান সানার ছেলে মো. আবু সাদেক (৪৩), নৈহাটি দলিল উদ্দিন সড়কের মৃত. শেখ জালাল উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান (৪৩), ডুমুরিয়া থানার সাহস জয়খালী গ্রামের মৃত. আব্দুল লতিফ সরদারের ছেলে মো. মজিবুর রহমান (৫০), মৃত. লতিফ সরদারের ছেলে মো. সিরাজ সরদার (৪৭) ও মো. মোতলেব ফকিরের ছেলে মো. হালিম ফকির (৪৮) এবং তেরখাদা নাচুনিয়া গ্রামের খান গিয়াস উদ্দিন আহম্মেদ (৫০)।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, ১৮ মার্চ রাত সাড়ে ৯টার দিকে মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের ওবায়দুল্লাহ আজাদ এর তিনতলা বাড়ীর দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জাম ২৪০ সেট তাস, একটি বড় সাদা কাপড়, একটি খাতা, নগদ ৩৬,৩৩৭ টাকাসহ ৩৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে খুলনা থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
নগরীতে র্যাবের অভিযানে অপহরণকারী গ্রেপ্তার : অপহৃত ভিকটিমসহ শিশু উদ্ধার
স্টাফ রিপোর্টার
খুলনা সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বোনের বাসায় বেড়াতে আসা এক মহিলা ও তার ৪ বছরের শিশু সন্তানকে অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার ও ভিকটিমসহ শিশুকে উদ্ধার করেছে র্যাব-৬। ১৯ মার্চ বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন নগরীর শিপইয়ার্ডের ৩৮ আদর্শ মহল্লা মেসের সড়কের মৃত. আব্দুর হামিদ চৌধুরীর ছেলে মো. অহিদুর ইসলাম সোহেল (৩২)।
র্যাব-৬ জানায়, ১৯ মার্চ বিকেলে শিপইয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় গত ২৭ ফেব্রুয়ারি ভিকটিম তার ৪ বছরের শিশু সন্তানসহ ঢাকা থেকে খুলনায় তার বড় বোনের বাসায় বেড়াতে আসার সময় পথিমধ্যে অহিদুর ইসলাম সোহেলসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন মিলে তাকে অপহরণ করে। আসামী অহিদুর ভিকটিমকে আটকে রেখে তার শিশু সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম এর স্বামী র্যাব-৬ একটি অভিযোগ দায়ের করেন। এরই ধারাবাহিকতায় অহিদুর ইসলাম সোহেলকে গ্রেপ্তার করা হয়।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২২৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর দক্ষিণ টুটপাড়া ইষ্ট সার্কুলার রোডের মৃত. আসাদ শেখের ছেলে মো. সাইফুজ্জামান জীবন শেখ (৩৫), আহসান আহমেদ রোডের মো. দেলোয়ার হোসেনের ছেলে সাগর শেখ ওরেফ ভাইগ্না বাবু (২১), চরা কৃষ্ণনগর এলাকার মো. কালাম শেখের ছেলে মো. রাজু শেখ ওরফে রাজা (২০) ও শাহাজাহান গাজীর ছেলে
মো. রিপন গাজী ওরফে কালু (৩৫)।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ২২৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।











































