স্টাফ রিপোর্টার।।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদ জাহিদ আল কাদির। এতে বিএনপির ত্যাগী নেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
বিএনপি নেতার জানান, গত ০৫ মার্চে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় বিএনপি। ওই কমিটির ৬৫ নং তালিকায় রয়েছে মাহমুদ জাহিদ আল কাদিরের নাম।
তার বাড়ী খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে।
পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ বলেন, কাদিরের এক সময়ে ছাত্রলীগের নেতা ছিলেন। পরে যুবলীগও করতেন। তাকে জেলা বিএনপির কমিটিতে কিভাবে রাখা হলো আমি বুঝতে পারছি না। এর দায় জেলার বিএনপি নেতার এড়াতে পারেন না। তিনি বলেন এটা নিয়ে তৃণমুলে ক্ষোভ বিরাজ করছে।
পাইকগাছার সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান উপজেলা আওয়ামী লগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস বলেন, মাহমুদ জাহিদ আল কাদির তাদের সাথে চলাফেরা করতেন কিন্তু ছাত্রলীগ করতেন না। মাহমুদ জাহিদ আল কাদির ছাত্র সমাজ করতো। অবশ্য মাহমুদ জাহিদ আল কাদির জ্যোতির বাবা আওয়ামী লীগ করতেন।
ছাত্র লগের সাথে সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে দিয়েছেন মাহমুদ জাহিদ আল কাদির। তিনি বলেন, ‘কলেজ জীবনে আমার বন্ধুরা ছাত্রলীগ করত। আমি তাদের সাথে ঘুরতাম। আমি জানি না তারা কখনো আমাকে কোন কমিটিতে রেখেছে কি-না। তবে আমি কখনো ছাত্রলীগ করতাম না।’
এ প্রসঙ্গে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমি এজাজ খান বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। আমরা যাচাই বাছাই করে দেখছি।’











































