খুলনাঞ্চল রিপেোর্ট।।
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
শুক্রবার (১১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম।
তিনি জানান, কুমিল্লা থেকে সিলেটগামী যমুনা পরিবহণের একটি বাসের সাথে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহণের একটি বাসও দুর্ঘটনাকবলিত যমুনা পরিবহনের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন অনেক যাত্রী।
তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়েতে পারে বলে জানান তিনি।
আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।











































