Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

39
চলতি মৌসুমে ভালো ফসলের আশায় ধানের জমিতে বালাইনাশক কিটনাশক দিয়ে স্প্রে করতে ব্যস্ত এক প্রান্তিক কৃষক: পিবিএ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সফল করতে বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগরের সভা

খবর বিজ্ঞপ্তি।।

১০ ই মার্চ বাদ মাগরিব সংগঠনের কার্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী সফল করতে সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি মোঃ মহিদুল ইসলাম নান্নু, সংগঠনের খুলনা মহানগর সাধারন সম্পাদক রোটাঃ এম আসাদুজ্জামান মুন্না এর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, সহ-সভাপতি ও খালিশপুর থানার সভাপতি মোঃ হুমায়ুন করিব নেয়াজী, বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন সরদার, সার্জেন্ট (অবঃ) মোঃ মশিউর রহমান, সার্জেন্ট (অবঃ) মোকলেছুর রহমান, সার্জেন্ট (অবঃ) অহিদুজ্জামান, মহানগর যুগ্ম সাধারন সম্পাদক ও  দৌলতপুর থানার সাধারন সম্পাদক মোঃ সালাম মোড়ল, মোঃ শাহিন শরিফ বাবু, মোঃ পারভেজ আহম্মেদ পালাশ, কমান্ডার কাজী আলী আজম, মোঃ নওশাদ হোসেন, নূর উদ্দিন, ইঞ্জি, শান্তুনু বৈরাগী, মোঃ আবুল বাশার, মোঃ রেজাউল করিম, বিশ্বজিত মন্ডল, মনিরুজ্জামান খান, রুবায়েত হোসেন রানা, জি এম রফিকুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, শেখ জাহাঙ্গীর হোসেন, মশিউর রহমান মিলন, শেখ আলী আহম্মেদ, মোঃ ইব্রাহীম খলিল, আবুল কালাম সিকদার, সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ন শতবার্ষিকী পালন  উপলক্ষ্যে ১৭ মার্চ সকাল ৬ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় খুলনা বেতারে জাতির পিতার ভাষ্কার্যে মাল্যদান, বাদ জোহর বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠান, ১৮ মার্চ বাদ মাগরিব বঙ্গবন্ধু চত্ত্বর (সাবেক ময়লাপোতা মোড়) কেক কাটা অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়া নাসের, সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠান সফল করতে সংগঠনের খুলনা মহানগর সকল নেতৃবৃন্দ ও অর্ন্তগত সকল থানা, ওয়ার্ড নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ যুগ যুগ ধরে বাঙালি জাতিকে প্রেরণা যুগিয়ে যাবে : মেয়র

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ যুগ যুগ ধরে বাঙালিকে জাতিকে প্রেরণা যুগিয়ে যাবে, একটা চিরন্তন ভাষণ হিসাবে বিশ্বের বুকে উদ্ভাসিত থাকবে। বাঙালির স্বাধীনতা অর্জনের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ভাষণ বাঙালি জাতিকে অনুপ্রেরণা দিয়েছিল। এই ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতি সশস্ত্র গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করার এবং স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য উদ্বুদ্ধ হয়েছিল। এই ভাষণের মধ্য দিয়ে একদিকে আমরা পাকিস্তান নামক রাষ্ট্রটি হওয়ার পর দীর্ঘ ২৩টি বছর যে শোষণ বঞ্চনার শিকার হয়েছিল, বাঙালি জাতি যে অত্যাচার নিপীড়ন সহ্য করেছিল, নিজের অধিকারে কথা বলতে গিয়ে গুলি খেয়ে জীবন দিয়েছিল, সেই কথাগুলি বঙ্গবন্ধু ব্যক্ত করেছেন। একইসঙ্গে ঠিক ওই মুহূর্তে কী কী করণীয়, সেই নির্দেশনাও জাতিকে তিনি দিয়েছিলেন।

১৫ আগস্টের পর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ২১ বছর এই বাঙালি জাতি স্বাধীনতার বিকৃত ইতিহাস শুনেছে। আর ২১ বছর ধরে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা লাখো শহিদের রক্ত দান, আমাদের সংগ্রাম সবকিছু ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু আজকে এটা প্রমাণিত সত্য যে সত্যকে কেউ কখনো মুছে ফেলতে পারে না। আর ৭ মার্চের ভাষণেই তো জাতির পিতা বলে গেছেন, কেউ দাবায়ে রাখতে পারবে না। তাই বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারে নাই।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু’র আদর্শকে ধারণ করে দলকে সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মধ্যদিয়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে। সেই সাথে ২০২৩ সালের জাতীয় নির্বাচনে জয় লাভের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে সদর থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় আরো বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান রাজেস। সভায় সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ ফারুক হাসান হিটলু, এস এম আকিল উদ্দিন, মো. সফিকুর রহমান পলাশ, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. এনামুল হক, আব্দুল হাই পলাশ, বাদল সরদার বাবুল, মঈনুল ইসলাম খান নাসির, ফেরদৌস হোসেন লাবু, এ্যাড. ফারুক হোসেন, এ্যাড. মোশাররফ হোসেন, নজরুল ইসলাম তালুকদার, শেখ এশারুল হক, আজম খান, ফায়জুল ইসলাম টিটো, ওহিদুল ইসলাম পলাশ, মো. সিহাব উদ্দিন, আব্দুল মালেক, শেখ আওয়াল হোসেন, শহিদুল ইসলাম, রিয়াজ হোসেন, ফেরদৌস আলম রীতা, রেখা খানম, মো. আলমগীর মল্লিক, রিক্তা আক্তার, মো. শহীদুল হাসান, ছাত্র নেতা জব্বার আলী হীরা, জহির আব্বাস, এম এ হাসান সবুজ, ওমর কামাল, রাহুল শাহরিয়ার সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মানবিক বাংলাদেশ সোসাইটি খুলনা জেলার জরুরী সভা

খবর বিজ্ঞপ্তি।।

 ১০ই মার্চ বিকাল ৪টায় মানবিক বাংলাদেশ সোসাইটি খুলনা জেলার কার্য নির্বাহী কমিটি জরুরী সভা খুলনা জিরো পয়েন্টস্থ সংগঠনের সভাপতি এর কার্যালয় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা সভাপতি, বাংলাদেশ আ’লীগ ১ নং জলমা ইউনিয়নের সাধারন সম্পাদক ও খুলনা জেলা পরিষদ সদস্য-৫ মোল্লা মোঃ মিজানুর রহমান বাবু, খুলনা জেলা সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর সাধারন সম্পাদক রোটাঃ এম আসাদুজ্জামান মুন্না ও সাংগঠনিক সম্পাদক শহীন শরিফ বাবু এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের জেলার নির্বাহী সভাপতি ও বঙ্গবন্ধু সৈনিকলীগ মহানগর সভাপতি মোঃ মহিদুল ইসলাম নান্নু, সহ-সভাপতি সার্জেন্ট(অবঃ) মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, মোঃ মারুফ চৌধুরী রিমন, রোটাঃমনোয়ার হোসেন লাভলু, রোটাঃ মফিজ আহম্মেদ মজুমদার, রোটাঃ ইঞ্জি. মিজানুর রহমান, সার্জেন্ট(অবঃ) মোঃ মোকলেছুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক কমান্ডার কাজী আলী আজম, মোঃ নওশাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম, ইঞ্জি. শান্তুনু বৈরাগী, কে এম রেজাউল করিম খান, মোঃ ইব্রাহীম খলিল, মোঃ নজরুল ইসলাম সিকদার, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। সভায় উপস্থিত সকলে মানবিক বাংলাদেশ সোসাইটি খুলনা জেলা কমিটি অনুমোদন দেওয়ার জন্য সংগঠনের চেয়ারম্যান মানবিক বন্ধু জনদরদী নেতা আদম তমিজী হক (সিআইপি) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় সংগঠনের অর্ন্তগত সকল উপজেলা ও থানা কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। আগামী ১ মাসের মধ্যে পুনরায় উপজেলা ও থানা কমিটি করার জন্য সংগঠনের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক শাহীন শরিফ বাবুকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আশাশুনি সরকারী কলেজে সংবর্ধনা ও নবীণবরণ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি সরকারি কলেজে এমপি রুহুল হককে সংবর্ধনা, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীণবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০.৩০ টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংবর্ধিত সাবেক স্বাস্থ্য মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। প্রভাষক জাকির হোসেন ভুট্ট ও প্রভাষক শিরিন বাহার যুথির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নীল কন্ঠ সোম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, প্রভাষক দীপঙ্কর কুমার বাছাড় দিপু প্রমুখ।

প্রধান অতিথি এমপি রুহুল হক তার বক্তব্যে বলেন, আশাশুনিবাসীর আন্তরিক সমর্থন ও সহযোগিতায় আমি এমপি হয়ে তাদের পাশে থেকে কাজ করার সুযোগ পেয়েছি, এজন্য আমি কৃতজ্ঞ। আমি আশাশুনি সকল ক্ষেত্রে অসংখ্য উন্নয়ন ও সহযোগিতা দিতে সক্ষম হয়েছি। যার হিসাব দিতে গেলে সময় পাওয়া যাবেনা। আমি যতদিন ক্ষমতায় থাকবো ততদিন আশাশুনি ও আশাশুনিবাসীর উন্নয়নে পাশে থাকবো। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এটি একটি সুন্দর স্টেপ, এখানে দিক হারালে চলবে না। তোমরা যদি চাও জয় করতে পারবে। সেজন্য মনেপ্রাণে ধারণ করতে হবে তোমরাও পারবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শিক্ষা প্রতিষ্ঠানে টেকনিক্যাল কোর্স চালুর কাজ করছেন। আশাশুনি কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নতুন অধ্যক্ষ একজন ডায়নামিক ও কর্মঠ অধ্যক্ষ। তার স্বল্প সময়ের প্রচেষ্টায় প্রতিষ্ঠানের অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। আমরা এ প্রতিষ্ঠানের সকল পর্যায়ে সহযোগিতা প্রদানে কার্পন্য করবো না। কলেজের শিক্ষকদের সমস্যা সমাধানের ব্যাপারে তিনি যথাযথ ভাবে সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।

এরআগে কলেজ প্রবেশকালে রুহুল হক এমপিকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করেন, কলেজের বিএনসিসি ও রোভার স্কাউটস সদস্যরা।

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

আশাশুনিতে অগ্নি নির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে অগ্নি নির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে আশাশুনি আলিয়া মাদরাসা ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝড়ো হাওয়ায় বিধ্বস্থ এলাকার আহত মানুষকে উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থা, অগ্নিকান্ডের সময় আগুন নির্বাপণের কৌশল এবং আহতদের উদ্ধার করে নিরাপদে নেওয়া ও চিকিৎসা ব্যবস্থা করা বিষয়ক কৌশল প্রদর্শন করা হয়। এসময় মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের অংশ গ্রহনে হাতে কলমে কৌশল শিখানো হয়। আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুল কালাম মোড়লের নেতৃত্বে মহড়া পরিচালিত হয়।

এসময় মাদরাসার সুপার ড. আবুল হাসান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, মাদরাসার শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

ইস্টার্ণগেট আমতলা ঘাট এলাকা উন্নয়নের লক্ষে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের পরিদর্শন

ফুলবাড়ীগেট  প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম ১০ মার্চ বুধবার সকাল ১০টায় ইউনিয়নের ২নং ওয়াডের্র ইস্টার্ণগেট আমতলাঘাট এলাকার উন্নয়নের লক্ষে পরিদর্শন করেন। এসময় তিনি রাস্তা মেরামত, নদীর ঘাট সংস্কার, পাকা ড্রেন নির্মাণ, ১টি ডিপ টিউবওয়েল, ১টি পাবলিক টয়লেট এবং ১০টি বিদ্যুতের খুঁটি স্থাপনার জন্য আশ^াস প্রদান করেন এবং দ্রুত সময়ের ভিতর কাজ গুলি সমাধানের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। এসময় তার সাথে ছিলেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুন সবদার, বীর মুক্তিযোদ্ধা অরুণ সাধু, মিন্টু মিয়া, ভিপুতি রায়, নজরুল ইসলাম, ডিকু ,নিখিল দাস, মনোরঞ্জন রায়, সন্তোষ বিশ্বাস, দিলীপ রায়, কার্তিক রায় ,বিজলী রায় প্রমূখ।

ডিজিটাল হোল্ডিং ট্যাক্সের নামে শুভঙ্করের ফাঁকি প্রতারিত হচ্ছে গ্রামের হতদরিদ্র পরিবার

ফুলবাড়ীগেট প্রতিনিধি

গ্রামাঞ্চলে প্রচলিত চৌকিদারি ট্যাক্সকে গৃহকর বা হোল্ডিং ট্যাক্স নামে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। হতদরিদ্র মানুষের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স নামে অর্থ আদায় করা হচ্ছে কিছু এনজিওর মাধ্যমে। এমন ঘটনা চলছে সিটি কর্পোরেশন বা পৌরসভার আওতার বাইরে প্রত্যন্ত গ্রামীণ জনপদে। এই জনগোষ্ঠী গৃহকর সম্পর্কে সচেতনও নয়। তাদের মনে ভীতির পাশাপাশি চাপা ক্ষোভও সৃষ্টি হচ্ছে। ইউনিয়ন পরিষদের রশিদ বই জালিয়াতির মাধ্যমেও অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। গৃহ মালিক থেকে টাকা নেয়া হচ্ছে এক ধরনের রশিদ দিয়ে আর বলা হচ্ছে অনলাইনে পাওয়া যাবে তাদের নাম কিন্তু বাস্তবে অনেকের নামও অনলাইনে পাওয়া যাচ্ছেনা । অর্থাৎ মাঝখানে বড় অঙ্কের অর্থ লোপাট হয়ে যাচ্ছে। এরই মধ্যে গত কয়েকদিন ধরেই দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নে সাধারণ জনগণের সঙ্গে হোল্ডিং নম্বর নিয়ে ব্যাপক প্রতারণা, অনিয়ম ও দুর্নীতি করার অভিযোগ উঠেছে । বারাকপুর ইউনিয়নের বাসিন্দা ও দিঘলিয়া উপজেলার ১ টি বাড়ি ১ টি খামার প্রকল্পে চাকরি করেন মিঠুন চৌধুরি, তিনি বলেন আমার হোল্ডিং ট্রাক্স অনলাইনে ১০০ টাকা , অথচ বাড়িতে গিয়ে ২০০ শত টাকা নেয়া হয়েছে । ৫ মাস আগে টাকা আদায় করলেও অনলাইনে পোষ্টিং দেইনি অসাধু চক্র। গত বছরের ২৭ নভেম্বর বারাকপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা ইমামুল সরদার ৫ নং ওয়ার্ডের সোয়াইব সরদার সহ বিভিন্ন ব্যক্তির নিকট থেকে টাকা আদায় করলেও তাদের নামও পাওয়া যায়নি । ইউনিয়ন পরিষদের রশিদ দেওয়া হয় । যার বেশ কয়েকটি কপি স্থানীয়রা প্রদর্শন করেন। কিন্তু ট্যাক্সের রশিদ অনলাইনে পাইনি সে সকল ব্যক্তিরা । অপরদিকে এলাকার লোকজন এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের জবাব হচ্ছে, এনজিওর নামে বাহির থেকে আসা লোকেরাই এসব করছে । অবাক বিষয় হলো এনজিও সংস্থার নাম দিয়ে ফয়সাল নামে এক ব্যক্তি অনেকটা কঠোরভাবে টাকা আদায় করেছেন। গ্রামের সহজ সরল মানুষের সাথে ব্যাপক প্রতারনারও অভিযোগ তার বিরুদ্ধে । ফয়সাল নামে এক যুবক বারাকপুর ইউনিয়নে অনলাইনের মাধ্যমে ডিজিটাল হোল্ডিং ডাটাবেজ করার কথা বলে বাড়ি বাড়ি যেয়ে তথ্য সংগ্রহ করে ডাটাবেজ তৈরি করে। পরবর্তীতে আবারও বাড়ি বাড়ি যেয়ে হোল্ডিং ট্যাক্সের টাকা আদায় করে। কিন্তু ট্যাক্সের রশিদ অনলাইনে যাচাই করলে অনলাইনে এন্ট্রি পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে ইউনিয়নের সাধারণ জনগণের মধ্যে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। তাদের দাবী ৪ থেকে ৫ মাস আগে বাড়ি বাড়ি যেয়ে হোল্ডিং ট্যাক্সের টাকা আদায় করার পরও অনলাইনে এন্ট্রি হয়নি এটি দেখভাল করার দায়িত্বকার ? বিষয়টি নিয়ে অনেকে বলেন, নির্বাচনের পরে চেয়ারম্যান পরিবর্তন হলে একটি অসাধু চক্র ইউনিয়ন পরিষদের কথা বলে হোল্ডিং ডাটাবেজ করার কাজ করে। এভাবে ৫ বছর পরপর হোল্ডিং নাম্বার পরিবর্তন হলে সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। এমনও দেখা যায় ভোটার কার্ডে একটি হোল্ডিং নাম্বার দেওয়া আছে আর নতুন করে আর একটি নম্বার প্লেট বাসায় বসিয়ে দিয়ে গেছে। এভাবে একটি পরিবারে একাধিক হোল্ডিং নাম্বার তৈরি হয়ে যাচ্ছে। শুধু তাই নয় হোল্ডিং নাম্বার প্লেট ও পাশ বই এর নামে সাধারণ জনগণের নিকট হতে ২৫ থেকে ১০০ টাকা নেওয়া হয়। বিষয়টি নিয়ে এলাকার সাধারন মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে । এ ব্যাপারে জানতে চাইলে অর্থ আদায়কারী এনজিও দায়িত্বে থাকা ফয়সাল জানান অর্থ আদায় করে ইউনিয়ন পরিষদে জমা দেওয়া হয়েছে । ইউনিয়ন পরিষদ তা সরকারী কোষাগারে দিচ্ছে কি দিচ্ছে না, দিলেও কী পরিমাণ দিচ্ছে তা তার জানার কথা নয়। এর চেয়ে বেশি কিছু জানার প্রয়োজন হলে তিনি চেয়ারম্যান এর সাথে কথা বলতে বলে কৌশলে এড়িয়ে যান । দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বলেন অনলাইনে যে টাকা  নির্ধারন করা আছে তার চেয়ে বেশি নেওয়ার সুযোগ নেই। বিষয়টি আমি খোজ খবর নিয়ে দেখছি তবে কেউ যদি অনিয়মের সাথে যুক্ত থাকে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে ।

আখেরী মোনাজাতের মাধ্যমে গিলাতলায় ৩ দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত 

ফুলবাড়ীগেট  প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া তৌহিদি জনতার উদ্যোগে মুজাদ্দেদে জামান খতিবে আজম ফুরফুরা শরীফের পীর আল্লামা রুহল আমীন (রহঃ) এর স্মৃতি স্মরণে গিলাতলা গাফ্ফার ফুড মোড়ে ৩ দিন ব্যাপি ৪৮ তম বার্ষিক তাফসিরুল কুরআন ও ছিদ্দিকীয়া আমিনিয়া ঈছালে সওয়াব মাহফিল ১০ মার্চ বৃহস্পতিবার আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে । নওয়াপাড়া পীর সাহেব আলহাজ¦ খাজা রফিকুজ্জামানের সভাপতিত্বে সমাপনী  দিনে কোরআন ও হাদিসের দৃষ্টি কোন থেকে তাফসির পেশ করেন বশিরহাট (ভারত) পীর সাহেব আলহাজ¦ মাওলানা শরফুল আমিন । আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফেজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ (ঢাকা), বসুন্দিয়া ,যশোর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শেখ আঃ রশিদ, বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ খুলনা জেলা শাখার সহকারী সেক্রেটারী মনিরুল ইসলাম গাজীপুরী ।

ফকিরহাটের বাহিরদিয়া ইউনিয়নে উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়ন কমিটির উন্নয়ন সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার দুপুর ১টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

ইউপি সচিব মো. সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, ঢালী আ. খালেক, মো. হুমায়ুন কবীর বাচ্চু, মো. হাফিজুর রহমান, মো, রফিকুল ইসলাম, শেখ রুস্তুম আলী, সংরক্ষিত মহিলা সদস্যা কোহিনুর বেগম, শাহারা খাতুন, মোমেনা বেগম ও স্যাকমো লোটাস মজুমদার প্রমূখ।

ফকিরহাটে ১৭মার্চ ও ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে ১৭মার্চ জাতীয় শিশু দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রস্তুতি মূলক সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এর সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাঈদা দিলরুবা সুলতানা এর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ আ.রাজ্জাক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার শিকদার, সাব রেজিষ্ট্রার আল মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, এ্যাড. হিটলার গোলদার, মোড়ল জাহিদুল ইসলাম ও সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ।

কালীগঞ্জে ভূমিকম্প,অগ্নিকান্ডের পূর্ব প্রস্ততিমূলক বিশেষ মহড়া অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে আলোচনা সভা, ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক প্রস্ততিমূলক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মিলনাায়তনে নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,  শাহাজান পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হেল মাসুদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরে বিকাল ৫ টার দিকে প্রাকৃতিক দূর্যোগ ভূমিকম্প অগ্নিকান্ডের মত ঘটনা ঘটলে অথবা অকস্মাৎ দূর্যোগ মুহুর্তে  কিভাবে এ চৌকস বাহিনী প্রস্ততি নিয়ে কাজ করবে তার ওপর ফায়ার সার্ভিসের ফাইটারদের অংশগ্রহনে এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। শহরের সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত দূর্যোগ মুহুর্তের মানুষের জানমাল রক্ষায় পূর্ব প্রস্ততিমূলক এ মহড়ায় নেতৃত্ব দেন কালীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা ডঃ মামুনুর রশিদ। উপস্থিত অতিথিবৃন্দ এ মহড়া উপভোগ করেন।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নগরকান্দা পৌর মেয়র

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ফরিদপুর নগরকান্দা পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার। বৃহস্পতিবার বেলা ৩ টায় শ্রদ্বা নিবেদন শেষে তিনি ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর নাসির মাহমুদ, আমিন ফকির, কাউসার আহম্মেদ মিয়া, এমদাদুল হক মাতুব্বর, সংরক্ষিত মহিলা সদস্য পারুলি বেগম।  এছাড়া নগরকান্দা উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা বিভাগীয় কমিশনারের  শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

বৃহস্পতিবার সকালে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।

পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা ও ১৯৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।

এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একে এম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমূখ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়ায় ৪ ঘন্টার ব্যবধানে পাল্টে গেল প্রসূতির রক্তের গ্রুপ!

গোপালগঞ্জ প্রতিনিধি

 মাত্র ৪ ঘন্টার ব্যবধানে বদলে গেল ২০ বছর বয়সী প্রসূতি লতা বেগমের রক্তের গ্রুপ! ঘটনাটি জানাজানি হওয়ার পর ডায়াগনস্টিক সেন্টারের এই ভুল নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্টান্ডের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে।

প্রসূতির স্বজনেরা জানান, উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গীপাড়া গ্রামের ২০ বছর বয়সী লতার গর্ভপাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তখন রক্তশূন্যতা দেখা দিলে ডাক্তার প্রসূতির রক্তের গ্রুপ পরীক্ষা করে রক্ত যোগার করতে বলেন। বুধবার দুপুর ৩ টায় ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে রক্ত পরীক্ষা করতে দেয়া হলে আসে তার রক্তের গ্রুপ ‘বি’ পজিটিভ আসে। অনেক খোজাখুজির পর সন্ধা ৭ টায় দুই জন শিক্ষার্থী ‘বি পজিটিভ’ রক্ত দিতে আসে। তখন পুনরায় রক্ত নিয়ে ক্রস ম্যাচিং এর সময় লতা বেগমের রক্তের গ্রুপ আসে এ পজেটিভ। দুটি রিপোর্টই দেয় ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল টেকনোলজিস্ট মারিয়াম খানম।

প্রসূতির স্বামী ইসলাম মোল্লা বলেন, রক্তের গ্রুপ দুই রকমের আসায় আমরা দ্বিধাদ্বন্দে পড়ে যাই। তাকে রক্ত দেওয়ায় বিলম্ব হতে থাকে। হটাৎ করে এ পজেটিভ রক্ত কোথায় পাবো? পরে স্থানীয় একজন সংবাদকর্মী এক ব্যাগ ‘এ পজিটিভ’ রক্ত দেন। এই ভুলের কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো। অনভিজ্ঞ লোক জন নিয়োগ দিয়ে উপজেলার ডায়াগনস্টিক সেন্টার গুলো কয়েকগুণ বেশি টাকা নিচ্ছে। এছাড়া রোগীদের জীবন-মরণ নিয়েও প্রশ্ন থেকে যায়।

এবিষয়ে ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল টেকনোলজিস্ট মারিয়াম খানমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ঐ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কবির শেখ বলেন, হয়তো ক্রস ম্যাচিংয়ের সময় তাড়াহুড়োয়  অন্য রোগীর সাথে রক্তের পরিবর্তন হয়েছে। তাই এরকম ভূল হয়েছে। পরবর্তীতে আমরা বিষয়টি মিটিয়ে ফেলেছি।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বলেন, এঘটনা অত্যান্ত দুঃখজনক। এমন ভুলের জন্য প্রানহানির ঘটনাও ঘটতে পারত। যে পরীক্ষা করেছেন তিনি সনদ প্রাপ্ত কিনা সেটা যাচাই করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোপালগঞ্জ কাশিয়ানীতে বাঁশবাগান থেকে যুবকের লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের বাঁশ বাগান থেকে রবিউল ইসলাম (৩০) নামের এক বেক্তির মৃত দেহ উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। নিহতের পিতা কাশিয়ানী উপজেলা চর পদ্মবিলার আব্দুল মালেক।

জানা যায়, বুধবার রাত ১০টায় পাশ্ববর্তী বাথানডাঙ্গা বাজার থেকে মশার কয়েল কিনে ফেরার পথে রবিউল নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোজাখুজি করে বৃহস্পতিবার সকালে চরপদ্মবিলা এলাকার একটি বাঁশ বাগানে রক্তাক্ত অবস্থায় তার নগ্ন মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

উল্লেখ্য, নিহত রবিউল কয়েকদিন আগে একটি হত্যা মামলা হতে  জামিন পেয়েছে।

বাগেরহাটে ১৪০ দরিদ্র শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান

স্টাফ রিপোটার,বাগেরহাট

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতা সুবর্নজয়ন্তী উপলক্ষে বাগেরহাটে ১৪০ দরিদ্র  ও মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল এবং কর্মসংস্থানের জন্য দরিদ্র ৫৬ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী তুলে দেন। বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এদিন, বাগেরহাট সদর উপজেলার ১৪০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ১৪০টি বাইসাইকেল, ২৫টি মাদরাসায় ১২৫ জেল কোরআন শরীফ, হতদরিদ্র ৫৬ নারীর কর্মসংস্থানের জন্য ৫৬টি সেলাই মেশিন, ১০ খেলার মাঠে ৩০টি বলসহ বিভিন্ন ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়। এর পাশাপাশি চারজন ভূমি ও গৃহহীনের কাছে জমিসহ সরকারি ঘরের চাবি হস্তান্তর করেন সংসদ সদ্য শেখ তন্ময়। এছাড়া কৃষিযন্ত্র পাতি, মৎস্য খাদ্য সামগ্রী ও যুবঋণ বিতরণ করেন সংসদ সদস্য শেখ তন্ময়। বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য শেখ তন্ময়।

এসব সামগ্রী বিতরণ শেষে সংসদ সদস্য শেখ তন্ময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম মেধা ও পরামর্শে দেশের সবাই মিলে সেই করোনার ভয়াবহতা থেকে আমরা বেঁচে আছি। এরপরে আমাদের অনেক সংকট তৈরি হয়েছে। এসব সংকট পূরণের জন্য সকলকে এক সাথে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান তিনি।

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যাালী বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে র্যাযলীটি শেষ। পরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল কবির প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দূর্যোগ প্রমশন মূলক বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়।

বাগেরহাটে পুলিশ সদস্যদের অভিনয়ে মঞ্চস্থ হলো ‘অভিশপ্ত আগস্ট’

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাংলাদেশ পুলিশের রচনা, নির্দেশনা ও অভিনয়ে বাগেরহাটে “অভিশপ্ত আগস্ট” নামের এক নাটক মঞ্চস্থ হয়েছে। বুধবার (০৯ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে পঁচাত্তরের পনেরোই আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধু হত্যাকান্ডের বেদনার্ত ঘটনা প্রবাহকে উপজীব্য করে নির্মিত নাটকটির ৫৯তম মঞ্চায়ন করা হয়। বেদনাবিদুর ঘটনার নাটকটি দেখতে দর্শকদের উপচে পড়া ভীড় ছিল ফাউন্ডেশন মিলনায়তনে। পুলিশ সদস্যরা অভিনয়ের মাধ্যমে ১৫ আগস্টের সেই কালো রাতের করুণ কাহিনী ফুটিয়ে তুলেছেন। নিখুত অভিনয়ে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি দর্শকরা। সাধারণ দর্শকদের পাশাপাশি বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার, কেএম আরিফুল হকসহ রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ নাটকটি উপভোগ করেন।

পঁচাত্তরের ১৫ আগস্ট রাতে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই কালরাতে বিপথগামী সামরিক অফিসারদের নারকীয় তান্ডব মর্মস্পর্শীভাবে তুলে ধরা হয়েছে নাটকটিতে। ঘটনাপ্রবাহে উঠে এসেছে খলনায়ক খন্দকার মোশতাকের সঙ্গে ঘাতক চক্রের মিত্রতা। উপস্থাপিত হয়েছে মেজর ফারুক, রশীদসহ পর্দার আড়ালে থাকা মাস্টারমাইন্ডদের দেশ দখলের নীলনক্সা তৈরি এবং সে ষড়যন্ত্রে সাম্রাজ্যবাদী পরিকল্পকদের ষড়যন্ত্রের বীজ বুনন, বঙ্গবন্ধুকে হত্যা এবং ক্ষমতা কুক্ষিগত করণসহ নানা বিষয়।

ঘটনাপ্রবাহে দেখা মেলে আর দশটা সাধারণ দিনের মতোই হত্যাকান্ডের আগ পর্যন্ত ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের কর্মব্যস্ততার চিত্র। বাদ যায়নি শিশু শেখ রাসেলের করুণ আর্তনাদ ও তাকে বাঁচাতে পরীবানুর আকুতি। নাটকের দৃশ্যপটে উঠে এসেছে ৩২ নম্বর বাড়ির প্রতিটি মানুষ। সেই সূত্র ধরে উঠে এসেছে কর্মচারী রমা, পরীবানু, আব্দুল থেকে শুরু করে পুলিশ কর্মকর্তা সিদ্দিকুরের। নাটকে অসীম মমত্ববোধ। তুলে ধরা হয়েছে বাড়ির মানুষদের সাধারণ জীবনযাপনের চিত্রও।

বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেন, নাটকটিতে সেই দিনের ঘটনাটি সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বুঝতে হলে জানতে হবে।  সেই পঁচাত্তরের ১৫ আগস্টের কাকডাকা ভোরে নৃশংসতার ঘটনাটি নতুন প্রজম্ম এই নাটকটির মাধ্যমে জানতে পারবে।

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, পুলিশ ভাইয়েরা যে হৃদয় বিদারক মঞ্চস্থ করলেন , আসলে মন ছুয়ে গেছে। তারা চমৎকার ভাবে অনেক বিষয়গুলো নিয়ে আসছেন। নাটকটিতে অভিনয় শিল্পিদের ধন্যবাদ জানান। 

বাগেরহাটে পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, নাটকটির মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে স্বাধীনতা পরবর্তি প্রজম্মকে বার্তাটি দেওয়া। তারা জানে না পঁচাত্তরের ১৫ আগস্টের ভয়াবহতা। অনেকে বইপুস্তক পড়ে জেনেছে। বাংলাদেশ পুলিশ নাটকের মাধ্যমে বার্তা দেশব্যাপী নতুন প্রজম্মকে জানাতে এই আয়োজন করেছে।

তিনি আরও বলেন, পুলিশ সাদারণত অপরাধীদের নিয়ে কাজ করে।কিন্তু পুলিশেরও অনেক সৃজনশীল কাজ রয়েছে। দেশ প্রেম রয়েছে, রয়েছে সাধারণ মানুষের প্রতি মমত্ববোধ। যে নাটকটি প্রদর্শিত হয়েছে এর রচনা, নির্দেশনা, আলোকসজ্জা ও অভিনয় সবই করেছে আমাদের পুলিশ সদস্যরা।ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশ দেশ ও জাতির কল্যানে বাংলাদেশ পুলিশ সৃজনশীল কাজসহ নানা উন্নয়ন মূলক কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গবেষণালব্ধ প্রযোজনাটির পরিকল্পনা গবেষণা ও তথ্য সঙ্কলন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।  নারায়ণগঞ্জ জেলার পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমানের নির্দেশনায় এই নাটকে ৩০ জন পুলিশ সদস্য অভিনয় করেছেন।

বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শেখ মো: আমজাদ হুসাইনের অবসর জনিত বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০মার্চ) সকালে সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার বিশ^াস। সরকারি উচ্চবিদ্যালয় শিক্ষক পরিষদের আয়োজনে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওজিয়ার শিকদার সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রভাতি শিপ্টের ভারপ্রাপ্ত প্রধান প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম, দিবা শিপ্টের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরফদার শরিফুল ইসলাম, সিনিয়ার সহকারি শিক্ষক শেখ মুজিবুর রহমান, সহকারি শিক্ষক ওজিয়ার শিকদারসহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় মানবন্ধন

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের মাঝ দিয়ে প্রবাহিত প্রাণ সায়র খাল দখল দূষণ বন্ধে এবং খালের অবাধ প্রবাহ নিশ্চিতকরণে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানবন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা), সুন্দরবন ফাউন্ডেশন এবং বেলা নেটওয়ার্কের আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

জলবায়ু পরিষদ সাতক্ষীরার সদস্য সচিব আশেক ই এলাহীর সভাপতিত্বে মানববন্ধনে প্রাণ সায়র খাল সরেজমিন পরিদর্শন পূর্বক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। এ সময় বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যনার্জি, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, বেগম মরিয়ম মান্নান, লুইস রানা গাইন, ফরিদা আক্তার বিউটি, খুরশিদ জাহান শীলা, আব্দুস সামাদ, শাম্মী আক্তার কুমকুম প্রমুখ।

সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন, ১৮৫০ সালের দিকে সাতক্ষীরার জমিদার প্রাণনাথ রায় চৌধুরী নদীপথে ব্যবসা-বাণিজ্যের সুবিধা ও শহরের শ্রীবৃদ্ধির জন্য একটি খাল খনন করেন। মরিচ্চাপ নদের সঙ্গে বেতনা নদীর সরাসরি যোগাযোগ রক্ষা করার জন্য এ খালটি খনন করা হয়। এল্লারচর থেকে খেজুরডাঙ্গী পর্যন্ত ১৪ কিলোমিটার লম্বা খনন করা খালটি প্রাণনাথ রায় চৌধুরীর নাম অনুসারে প্রাণসায়ের খাল হিসেবে পরিচিতি পায়। খুলনা, বরিশাল, ঢাকা, কলকাতাসহ বিভিন্ন স্থানের সঙ্গে প্রধান যোগাযোগের মাধ্যম ছিল এ খাল। এর মাধ্যমে সহজ হয়ে উঠেছিল জেলার অভ্যন্তরীণ যোগাযোগও। কিন্তু খালটি দখল দূষনের কারনে প্রায় মৃত হয়ে গেলে সরকার ১০ কোটি ১৩লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরার সদর উপজেলার এল্লারচর থেকে খেজুরডাঙ্গী পর্যন্ত ১৪ কিলোমিটার খাল খনন শুরু করে। নকশা অনুযায়ী খালের উপরিভাগের প্রস্থ হতে হবে ৭৫ থেকে ৮০ ফুট। গভীরতা ৬ থেকে ৮ ফুট ও তলদেশের প্রস্থ হবে ২৫ ফুট। খনন শেষ করার আগে অনেক স্থানের পাড় ধসে পড়ে। টাকা ব্যয় হলেও সাতক্ষীরাবাসীর চাওয়া পূর্ণ হয়নি। খননের মাত্র কয়েকমাস পর থেকে আবারো পূর্বের ন্যয় দখল ও দুষনে ভরাট হতে থাকে খালটি। খালটিতে পানি প্রবাহ ফিরিয়ে আনতে দুই মুখ বাধ ও স্লুইজ গেট অপসারন করতে হবে। যাতে আবারো প্রাণ সায়র খাল প্রাণ ফিরে পায়। অবিলম্বে বক্তারা খালটি অবৈধ দখল ও দুষণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

তালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ইলিয়স হোসেন, তালা(সাতক্ষীরা)

 “মুজিববর্ষের সফলতা,দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং উপজেলা মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা মাঠে ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

তালায় নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে উঠান বৈঠক

ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালায় তথ্য কেন্দ্র হতে গ্রামীণ অসহায় দরিদ্র নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ৫৩তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তালার তথ্য কেন্দ্র আয়োজনে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ২৫ জন গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীর অংশগ্রহণে নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙা গ্রামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার  জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোৎস্না আরা। তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতাপা রাহার সভাপতিত্বে ও তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায়ের পরিচালনা বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জাতীয় মহিলা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোকছেদ আলী, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার জজকোর্টের পি পি অফিসের স্টাফ শরিফুর রহমান, তালার তথ্যসেবা সহকারী মুক্তি রানি ঘোষ,শামসুন্নাহার প্রমুখ।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

তথ্য বিবরনী।।

‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (বৃহস্পতিবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী। অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, জেলা সমাজসেবা দপ্তরের উপপরিচালক খান মোঃ মোতাহার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএসএম সিরাজুদ্দোহা সহ এনজিও প্রতিনিধিরা বক্তৃতা করেন। স্বাগত জানান জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা রূপায়ন দেব।

অতিথিরা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অত্যন্ত দুর্যোগ ঝুঁকি প্রবণ এলাকা। জলবায়ু পরিবর্তন আরো ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের হাত না থাকলেও প্রস্তুতি থাকলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটা প্রশমন করা সম্ভব। তাঁরা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের সৃষ্ট কিছু দুর্যোগ আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রানা প্লাজার কথা উল্লেখ করে অতিথিরা বলেন, বড় বড় ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিংকোড মানা হচ্ছে না। এ সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের সহায়তায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন প্রতিযোগিতা ১৪ মার্চ

তথ্য বিবরনী।।

স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপনের লক্ষে খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে।

১৪ মার্চ সকাল ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রচনা প্রতিযোগিতায় খ-বিভাগ: ৫ম থেকে ৭ম শ্রেণি, বিষয়: বঙ্গবন্ধুর ছাত্র জীবন; গ-বিভাগ: ৮ম থেকে ১০ম শ্রেণি, বিষয়: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। চিত্রাংকন প্রতিযোগিতা সকাল সাড়ে ১০টায় ক-বিভাগ: শিশু থেকে ২য় শ্রেণি, বিষয় ও মাধ্যম উন্মুক্ত; খ-বিভাগ: ৩য় থেকে ৫ম শ্রেণি, বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ; গ-বিভাগ, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং।

রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে।

১৭ মার্চ সন্ধ্যা সাতটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি।।

‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (বৃহস্পতিবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী। অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, জেলা সমাজসেবা দপ্তরের উপপরিচালক খান মোঃ মোতাহার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএসএম সিরাজুদ্দোহা সহ এনজিও প্রতিনিধিরা বক্তৃতা করেন। স্বাগত জানান জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা রূপায়ন দেব।

অতিথিরা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অত্যন্ত দুর্যোগ ঝুঁকি প্রবণ এলাকা। জলবায়ু পরিবর্তন আরো ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের হাত না থাকলেও প্রস্তুতি থাকলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটা প্রশমন করা সম্ভব। তাঁরা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের সৃষ্ট কিছু দুর্যোগ আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রানা প্লাজার কথা উল্লেখ করে অতিথিরা বলেন, বড় বড় ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিংকোড মানা হচ্ছে না। এ সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের সহায়তায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন প্রতিযোগিতা ১৪ মার্চ

খবর বিজ্ঞপ্তি।।

স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপনের লক্ষে খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে।

১৪ মার্চ সকাল ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রচনা প্রতিযোগিতায় খ-বিভাগ: ৫ম থেকে ৭ম শ্রেণি, বিষয়: বঙ্গবন্ধুর ছাত্র জীবন; গ-বিভাগ: ৮ম থেকে ১০ম শ্রেণি, বিষয়: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। চিত্রাংকন প্রতিযোগিতা সকাল সাড়ে ১০টায় ক-বিভাগ: শিশু থেকে ২য় শ্রেণি, বিষয় ও মাধ্যম উন্মুক্ত; খ-বিভাগ: ৩য় থেকে ৫ম শ্রেণি, বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ; গ-বিভাগ, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং।

রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে।

১৭ মার্চ সন্ধ্যা সাতটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১০২ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ১৯, পশ্চিম বানিয়াখামার ক্রস রোড বসুপাড়া বাঁশতলা মোড়ের সৈয়দ বদরুল আলমের ছেলে সৈয়দ হাসান আলী ওরফে সৈকত (৩৪) ও দৌলতপুর মধ্যডাঙ্গা উত্তর পাড়া জিন্নাহ সড়কের মৃত. কাজী নুর ইসলামের ছেলে কাজী রবিউল ইসলাম (৩২)।  

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১০২ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে হুসাইন হত্যা মামলার দু’আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ জেলার সদর থানাধীন মান্দারবাড়িয়া এলাকায় ওয়াজ-মাহফিলে গিয়ে একে অপরের সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তুমুল বাক-বিতন্ডতার এক পর্যায়ে এলোপাতাড়িভাবে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার পর চিকিৎসাধীন অবস্থায় হুসাইন (১৮) মারা যাওয়ার মামলার দু’আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

৯মার্চ দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ জেলা সদরের আদর্শপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামীরা হলেন ঝিনাইদহ জেলা সদরের বয়ড়াতলা এলাকার মো. বশির উদ্দিনের দু’ছেলে হাবিবুর রহমান জিহাদী (১৯) ও মো. মেহেদী হাসান (২৫)।

র‌্যাব-৬ জানায়, ২ মার্চ ঝিনাইদহ জেলার সদর থানাধীন মান্দারবাড়িয়া এলাকায় ওয়াজ-মাহফিলে গিয়ে একে অপরের সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তুমুল বাক-বিতন্ডতার সৃষ্টি হয়। এক পর্যায়ে আসামী জিহাদী তার অন্যান্য সহযোগীদের নিয়ে হুসাইনসহ তার সাথে থাকা আরো ২জনকে এলোপাতাড়িভাবে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় হুসাইন মারা যায়। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় ৯মার্চ দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ জেলা সদরের আদর্শপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এই নৃশংস হত্যা মামলায় অন্যান্য আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। তাদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্নজয়ন্তী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের ৫০বছর পুর্তি সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে নগরীর খানজাহানআলী থানাধীন শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংষ্কৃতি অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (১০মার্চ) বৃহষ্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের অডিটরিয়মে এ অনুষ্ঠান হয়।

স্কুলের সহকারী শিক্ষক মো. সোহাগ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানজাহানআলী থান আওয়ামীলীগের সভাপতি ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ আবিদ হোসেন। অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও খানজাহানআলী থানা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব মিয়া কওছার আলী, বর্তমান প্রধান শিক্ষক মনিরা পারভিন, খানজাহানআলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স ম রেজোয়ান আলী, স্কুলের প্রাক্তন ছাত্র কাজী মনোয়ার হোসেন, মিয়া হায়দার আলী, সাংবাদিক মিয়া বদরুল আলম, ব্যাবসায়ী শেখ ইবাদত হোসেন, মিয়া মনিরুজ্জামান, শেখ জাকির হোসেন, মীর সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আল আমিন, ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন, আওয়ামীলীগ নেতা শেখ আব্বাস আলী। এছাড়াও স্কুলের শিক্ষকমন্ডলী মো. মনিরুজ্জামান, মো. অয়াহিদ কামাল, প্রবির কুমার, মো. আবুল বাশার, কাজী আশরাফুজ্জামান, বিপ্লব মন্ডল, অনাদি কুমার মন্ডল, সাংবাদিক জিয়াউল ইসলাম, সাংবাদিক শেখ তোফাজ্জেল হোসেন প্রমুখ।