বটিয়াঘাটা প্রতিনিধি।।
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একের পর এক দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠনে নতুন নতুন একাডেমিক ভবন নির্মান করে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটিয়ে চলেছেন। যা দেশের আধুনিক শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব প্রসার। সরকার কৃষি ও শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করে দেশের শিক্ষা ও কৃষি খাতে বৈপ্লবিক আমূল পরিবর্তণ ঘটিয়েছে। যা বর্হিরবিশ্বে ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি গতকাল বুধবার বেলা ১২টায় বটিয়াঘাটা উপজেলার খলসিবুনিয়া জি,পি,বি মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথাগুলি বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দয়াল চন্দ্র তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ অমিতেষ দাশ, পরিতোষ কুমার আউলিয়া, গৌর হরি বৈরাগী, উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী গৌতম কুমার মজুমদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি কাঞ্জিলাল মল্লিক। প্রধান শিক্ষক শশাংক ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক অনুপম বিশ্বাস, বিদ্যালয়ের সাবেক সভাপতি তপন রায়, শিক্ষক যথাক্রমে তপন কুমার রায়, কনিকা মন্ডল, মলয় বরণ রায়, বিউটি বিশ্বাস, পংকজ কুমার হালদার, তাপস কুমার হালদার, মোঃ আসাদুজ্জামান, সঞ্জিত মল্লিক সহ ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ ।










































