Home আঞ্চলিক গোপালগঞ্জে বোনকে হত্যার অভিযোগে ভাই গ্রেফতার

গোপালগঞ্জে বোনকে হত্যার অভিযোগে ভাই গ্রেফতার

8

গোপালগঞ্জ প্রতিনিধি।।

গোপালগঞ্জের কোটালিপাড়ায় ছোট বোনকে হত্যার অভিযোগে বড় ভাই সিফাতুল্লাহ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ( ৮ মার্চ) কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ছোট দিঘলীয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কের) খায়রুল ইসলাম জানান, মঙ্গলবার বাবা এবং মায়ের মধ্যে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া হয়। পরে দুপুর ১২টার দিকে স্বামীর উপর অভিমান করে নিহত হালিমা খানমের মা নুরুন্নাহার বেগম বাড়ি থেকে অন্যত্র চলে যায়। এবং তার বাবা জাকির হোসেনও বাড়ি থেকে কাজে চলে যায়।

এ সময় পারিবারিক কলহ নিয়ে ভাই সিফাতুল্লাহ ও বোন হালিমা খানমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিফাতুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে হালিমা খানকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

পরে পুলিশ হালিমা খানমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় এ ঘটনার পর সিফাত উল্লাহকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা পুলিশের কয়েকটি টিম। পরে পুলিশ বিকাল ৫টায় সিফাত উল্লাহকে গোপালগঞ্জ শহর থেকে আটক করে।