ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা চেয়ারম্যানকে লাঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। জানা যায়, সোমবার রাতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এম. মতিউর রহমান উপজেলা পরিষদ থেকে বের হয়ে পিরোজপুর যাওয়ার পথে একদল দুর্বৃত্তরা তার গাড়ির গতিরোধ করে তাকে শুভেচ্ছা বিনিময় করেন। কিছুক্ষণ পরে তাকে গাড়ি থেকে নামানোর জন্য টানাহেচড়া করেন। তিনি নামতে না চাইলে তার গাড়ির গ্লাস ভেঙ্গে তার উপরে শারীরিক হামলা চালায়। স্থানীয় লোকজন এসে দুর্বৃত্তদের সড়িয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রন করেন ।
অভিযুক্তরা জানায়, সরকারী ঘর দেওয়ার জন্য চেয়ারম্যান তাদের কাছ থেকে টাকা নিয়েছিল। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও ভুক্তভোগীরা ঘর পায় নাই এবং টাকাও ফেরৎ পায় নাই। এ নিয়ে উত্তেজিত ভুক্তভোগীদের সাথে চেয়ারম্যানের কথা কাটাকাটি হয়েছে এছাড়া আর কিছু হয়নি ।
এ্যাড. এম. মতিউর রহমান জানান, আমার গাড়ীটি গতিরোধ করে কুশলবিনিময় করে অতর্কিতভাবে সজিবের নেতেৃত্বে অপরিচিত ৭/৮ জন লোক এসে এ হামলা চালায়। হামলায় সরকারি গাড়ীটি গ্লাস ভেঙ্গে ফেলে ও আমার গায়ে আঘাত করে । ওরা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা আদৌ সত্য নয়। রাজনৈতিক কোন্দলের কারনে আমার উপরে এ ধরনের হামলা করা হয়েছে। হামলাকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইন্দুরকানী বাজারের বিভিন্ন সড়ক হয়ে উপজেলা পরিষদের হলরুমে সামনে পদসভা করা হয়। পদসভায় বক্তাব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান খসরু, মোঃ মনিরুজ্জামান শিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন বয়াতী, মোঃ কামরাজ্জামান তালুকদার শাওন, আওয়ামীলীগ নেতা মোঃ বজলুর রহমান মিন্টু, পত্তাশী আ”লীগ সাধারন সম্পাদক আঃ আজিজ হাওলাদার, পাড়েরহাট ইউনিয়ন আ”লীগ সভাপতি গৌতম,সাধারন সম্পাদক মোঃ মহসীন, উপজেলা যুবলীগের সাধারন সাধারন সম্পাদক মোঃ শাহীন গাজী, যুবলীগ নেতা মাসুদ রানা আকন,ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান ছগির, সাধারণ সম্পাদক মোঃ নেওয়াজ প্রমুখ। বিকালে উপজেলা আ”লীগে উদ্যোগে এক জরুরী সভা আয়োজন করা হয় বলে জানা যায় ।
ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রে রয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি । তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব ।











































