খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বিস্তারে ও শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষিত জাতিই পারে সমাজ ও সভ্যতাকে উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে নিতে। এই মূলমন্ত্র প্রধানমন্ত্রী মনে-প্রাণে ধারণ করেন এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, মননশীল জাতি গঠনে লাইব্রেরির বিকল্প নেই। তবে বেশিরভাগ লাইব্রেরি বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও অনির্বাণ লাইব্রেরি বহুমূখী সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রত্যন্ত অঞ্চলের এ লাইব্রেরিটি নানামূখী কর্মকান্ডের মাধ্যমে অত্র অঞ্চলকে আলোকিত করছে। তিনি অনির্বাণ লাইব্রেরিকে অনুসরণ করে দেশের প্রতিটি এলাকায় বহুমূখী কর্মকান্ডের লাইব্রেরি প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় দেশের দক্ষিণাঞ্চলের বাতিঘর হিসেবে খ্যাত খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী মাহমুদকাটী এলাকায় অনির্বাণ লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, শিক্ষাবৃত্তি প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনির্বাণ লাইব্রেরির কার্যকরি সদস্য অধ্যাপক কার্তিক চন্দ্র চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষাবৃত্তি প্রদান করেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস এবং ১৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক মোঃ হায়াতুজ্জামান মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বাবু, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, প্রভাষক স্বপন কুমার, লাইব্রেরির পরিচালনা পর্যদের নেতৃবৃন্দের মধ্যে গনেশ চন্দ্র ভদ্র, সমিরন দে, রহিমা আক্তার সম্পা, প্রভাষক আনিছুর রহমান, গোবিন্দ চন্দ্র বসু, অধ্যাপক বিশ্বনাথ ভট্টাচার্য, মানিক চন্দ্র ভদ্র সহ ইউনিয়ন আ’লীগের মিজানুর রহমান, আলহাজ্ব রফিকুল ইসলাম, স্নেহেন্দু বিকাশ, জি এম আব্দুস সাত্তার, আব্দুল হালিম খাঁ ও শেখ হাফিজ, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, তোহিদুজ্জামান সম্রাট, মানবেন্দ্র মন্ডল, এম এম আজিজুল হাকিম, ফরহাদুজ্জামান তুষার, মীর ছদরুল আমিন, মৃগাঙ্ক বিশ্বাস, অনিমেষ মন্ডল, অমরেশ গাইন, রায়হান পারভেজ রনি, মাহবুবুর রহমান নয়ন, মওদুদ আহম্মেদ প্রমুখ।











































