মোঃ- শামীম হোসেন, বাজুয়া (দাকোপ) ।।
খুলনার দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নের চিত্ত বাবুর ব্রিজের আগে কালেখার গেটের পাশে পাঁচ পা বিশিষ্ট গরুর বাচুরের জন্ম হলো ননী গাইনের বাড়িতে। গরুর মালিক ননী গাইন বলেন দীর্ঘদিন ধরে আমরা গরু পালি সেই বাপ-ঠাকুর দার আমল থেকে কিন্তু কোন দিন এমন হয়নি। পাঁচ পা য়ালা গরু আমরা কোন দিন দেখিনি এখন দেখলাম নিজের বাড়িতে কয়েক দিন আগে আমার গরুর এমন একটা বাচুর হয়েছে। বাচুর জন্মের পর থেকে আমার বাড়িতে প্রতিদিন লোক এসে ভির জমায় বাচুরটি দেখার জন্য। সত্যি আযব দুনিয়ায় আরো কতো কিছু দেখবো। বাচুর সুস্থ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন বাচুর ভালো আছে সে অন্যান্য বাচুরের মতই স্বাভাবিক আছে। শুধু ব্যতিক্রম পাঁচ পা তাছাড়া কোন সমস্যা নাই সে গরুর দুধ খেয়ে সুস্থ আছে। বাচুর দেখতে আসা বাজুয়া চুনকুড়ি গ্রামের ফারুক শেখ বলেন এমন গরুর বাচুর আমি কখনো দেখিনি আজ প্রথম দেখলাম। বাচুর ঠিক মতো খাওয়া দাওয়া করছে এবং অন্য বাচুরের সাথে লাফালাফি করছে। সত্যি দেখে খুব ভালোই লাগছে আমার। একই কথা বলেন বাচুর দেখতে আসা বানিশান্তা এলাকা থেকে প্রীতিশ রায় তিনি বলেন আমি এমন বাচুর কোন দিন দেখিনি আজ প্রথম দেখলাম। কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল বলেন এমন বাচুর আমিও আগে কখনো দেখিনি এই প্রথম দেখলাম। বাচুরটি দেখার জন্য প্রতিদিন মানুষ ভির জমাচ্ছে।











































