Home আঞ্চলিক জমকালো আয়োজনে শেষ হলো এসএসসি ২০১৩- ১৫ ব্যাচের পুনর্মিলনী

জমকালো আয়োজনে শেষ হলো এসএসসি ২০১৩- ১৫ ব্যাচের পুনর্মিলনী

19

স্টাফ রিপোর্টার।।

জমকালো আয়োজনের মধ্যদিয়ে এসএসসি ২০১৩ ও এইচএসসি ২০১৫ বাংলাদেশ গ্রুপের খুলনা বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণের এই উৎসবে মিলিত হন এসএসসি ২০১৩ ও এইচএসসি ২০১৫ সালের ব্যাচের বিভিন্ন বিভাগ হতে আগত শিক্ষার্থীরা। গত শুক্রবার ১১ই ফেব্রুয়ারি সকাল ১০ টায় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে রূপসী রূপসার পাড় সংলগ্ন সিএসএস আভা সেন্টার প্রাঙ্গন। দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল অনুষ্ঠান। প্রথমবারের মতো সারাদেশ থেকে প্রায় দেড়শতাধিকের বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। পুরনো বন্ধুদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পরিচিতি পর্ব, নাচ, গান খেলাধূলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে ছিল পুরুস্কার বিতরণী ও রেফেল ড্র। দেশের প্রতিটি বিভাগ থেকেই অনুষ্ঠানে অংশ নিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন প্রাক্তণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে মিডিয়া পার্টানার ছিল দৈনিক খুলনাঞ্চাল। ‘এসএসসি ২০১৩-এইচএসসি ২০১৫ বাংলাদেশ’ গ্রুপের অ্যাডমিন আমিনুল্লাহ লিমন বলেন, দেশের এসএসসি-২০১৩ ও এইচএসসি-২০১৫ ব্যাচের সকল বন্ধুদের একত্রিত করা, বন্ধুদের পাশে দাঁড়ানো এবং বন্ধুরা একত্রিত হয়ে সামাজিক দায়বদ্ধতার কিছু দায়িত্ব পূরণ করার স্বপ্ন নিয়ে এই ফেসবুক গ্রুপটির যাত্রা। ইতিমধ্যে এই গ্রুপের বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে একে অপরের পাশে দাঁড়াচ্ছে, যার মধ্যে চিকিৎসা সেবায় সহযোগিতা ও জরুরী ভিত্তিতে রক্তদান, কুরআনুল কারিম খতম/ হাদিয়া, ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ,  পুলিশি ও আইনি সহযোগিতা অন্যতম। উল্লেখ্য ফেসবুক বর্তমানে কেবল ব্যক্তিগত যোগাযোগেরই মাধ্যমই নয়, বরং সমমনা ও সমসাময়িক মানুষদের যোগাযোগের অন্যতম মাধ্যমও বটে। ফেসবুকে এরকমই একটি বড় গ্রুপের নাম ‘এসএসসি ২০১৩-এইচএসসি ২০১৫ বাংলাদেশ’। ২০১৩ সালে এসএসসি ও ২০১৫ সালে এইচএসসিতে উত্তীর্ণদের গ্রুপ এটি। “প্রাণের প্রেমান্ধতায় হলাম জড়ে, বন্ধুত্বের প্রণয়ে সিক্ত তেরো পণেরো” এই শ্লোগান নিয়ে এ গ্রুপের যাত্রা শুরু হয় গত বছরের ১৬ সেপ্টেম্বর ২০১৯ সালে। বর্তমানে গ্রুপের সদস্য সংখ্যা ৩২ হাজার। কেবল সদস্য সংখ্যা বৃদ্ধিই নয়, পারস্পরিক ও সরাসরি যোগাযোগের জন্য গ্রুপটি নানা রকম উদ্যোগ নিয়ে কাজ করে চলেছে। গ্রুপের সদস্যদেরকে নিয়ে নিয়মিত গেট টুগেদারের আয়োজন করা হচ্ছে। রাজধানী ঢাকা সহ দেশের প্রতিটি বিভাগ এবং জেলাতে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে। পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বিভাগের অ্যাডমিন মোঃ আমিনুল্লাহ লিমন, যুগ্ম আহবায়ক হিসেবে ছিলন এস এম আসাদুল্লাহ এবং সদস্য সচিব ছিলেন মোঃ মঈনুর রহমান।