স্টাফ রিপোর্টার।।
খুলনায় র্যাব পরিচয়ে ২০৮ বস্তা গম, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী এ ব্যাপারে খুলনা থানায় লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী দাকোপ উপজেলার চালনা গ্রামের কালিদাস সাহার পুত্র মধু সাহার লিখিত অভিযোগ সুত্রে জানান যায়, গেল ১০ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৫টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন র্যাব পরিচয়ে সিভিল পোষাকে খুলনা নগরীর নতুন বাজার লঞ্চঘাট বরফ কল এলাকা থেকে ভুক্তভোগীকে চোখ বেঁধে তার ২০৮ বস্তা লাল গম বোঝাইকৃত ট্রলার, নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল সেট নিয়ে নেয়। পরবর্তীতে চোখ বাধা অবস্থায় তাকে নিদিষ্ট গন্তব্যে পৌছে দেয়।
এমনকি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়। বাদী মধুসাহা শুক্রবার খুলনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একটি নির্ভরযোগ্য সুত্র দাবি করেছে বরফকল এলাকাব সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে ছিনতাই কারীদের সনাক্তের চেষ্টা চলছে।











































