Home আঞ্চলিক সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাইকগাছায় চলছে যাত্রা (ভিডিও)

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাইকগাছায় চলছে যাত্রা (ভিডিও)

13

স্টাফ রিপোর্টার ।।

করোনাকালিন সরকারি বিধিনিষেধ অমান্য করে খুলনার পাইকগাছায় চলছে যাত্রা ও কনসার্ট অনুষ্ঠান। গত বুধবার থেকে এ যাত্রা চলছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ ধরনের জমকালো অনুষ্ঠান চললেও পাইকগাছা থানার পুলিশ প্রশাসন কিছুই জানেন না জানিয়েছেন।

নতুন ধরন ওমিক্রনসহ করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে সারাদেশে বিধিনিষেধ জারি করেছে সরকার। সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে ১১ দফা বিধিনিষেধের ১০ নম্বরে কোভিড আক্রান্তের হার ক্রমবর্ধমান হওয়ায় উন্মুক্ত স্থানে সর্বপ্রকার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশসমূহ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিলেও খুলনার পাইকগাছায় তিনদিন ধরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

হাজার হাজার দর্শক স্রোতারি উপস্থিতিতে এ অনুষ্ঠান চললেও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিছুই জানেন না বলে খুলনাঞ্চলকে জানান। তিনি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। সুত্রজানায়  উপজেলার দেলুটি গ্রামের পশ্চিমপাড়ায় মৃণাল স্মৃতি সংসদের আয়োজনে যাত্রা ও কনাসার্ট অনুষ্ঠান  চলছে।