Home খেলাধুলা মঈন আলীর নৈপূণ্যে বরিশালকে হটিয়ে শীর্ষে কুমিল্লা

মঈন আলীর নৈপূণ্যে বরিশালকে হটিয়ে শীর্ষে কুমিল্লা

7

স্পোর্টস ডেস্ক।।

মঈন আলীর ঝড়ে শুরুতেই স্কোর বোর্ডে বড় সংগ্রহ দাড় করায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা টাইগার্স। আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান ও মঈন আলীদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২৩ রানে অল আউট হয় মুশফিকুর রহীমের দল। ৬৫ রানের বড় জয়ে ফরচুন বরিশালকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

জয়ের জন্য ১৮৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদুল ইসলামের প্রথম ওভারে ২ ছক্কা মেরে ১৬ রান নেন আন্দ্রে ফ্লেচার। ইনিংসের দ্বিতীয় ওভারেই খুলনার আক্রমণাত্বক ব্যাটিং থামান মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের স্টাম্পের বল তুলে মারতে গিয়ে মিড অফে দাঁড়িয়ে থাকা ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেন রনি তালুকদার। পরের বলে নাহিদুলের ওপর চড়াও হওয়া ফ্লেচারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন  মোস্তাফিজ। ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন ৭ বেল ১৬ রানে।

হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও ইয়াসির আলী রাব্বিকে ফেরাতে পারেননি মোস্তাফিজ। এরপর সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ইয়াসির। ১৮ রান করা ইয়াসিরকে ফিরিয়ে তাদের ২৭ রানের জুটি ভাঙেন মঈন আলী। পরের ওভারে মুশফিকুর রহীমকে ফিরিয়েছেন আবু হায়দার রনি। বাঁহাতি এই পেসারের লেংথ বলে থার্ডম্যানে থাকা সুনীল নারিনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৪ বলে কোনো রান করতে না পারা খুলনার অধিনায়ক।

মুশফিকের পর সিকান্দার রাজার উইকেট তুলে নেন আবু হায়দার রনি। লেংথ বল খেলতে গিয়ে উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কনের হাতে ক্যাচ দিয়েছেন রাজা। গত ম্যাচে হাফ সেঞ্চুরি করা রাজা এদিন ফিরেছেন ৮ বলে ৮ রানে। একপ্রান্ত আগলেও রাখলেও ২২ রানে মঈনের বলে ইমরুলকে ক্যাচ দিয়েছেন প্যাভিলিয়নের পথে হেঁটেছেন সৌম্য। ইনিংসের ১৫তম ওভারে শেখ মেহেদি হাসান এবং রুয়েল মিয়াকে ফেরান নাহিদুল। যদিও ১৩তম ওভারেই আউট হতে পারতেন মেহেদি। মঈনের বলে লংয়ে স্লগ করতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে সেটা লুফে নিতে পারেননি স্লিপে দাঁড়িয়ে থাকা ক্যামেরন ডেলপোর্ট। শেষ দিকে থিসারা পেরেরার ২৩ বলে ২৬ রান কেবল খুলনার হারের ব্যবধানই কমিয়েছে।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান তোলে কুমিল্লা। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেছেন মঈন। একটি চারের সঙ্গে মেরেছেন ৯টি ছক্কা। এ ছাড়া লিটন দাস ৪১ এবং ডু প্লেসি করেছেন ৩৮ রান। খুলনার হয়ে পেরেরা দুটি উইকেট নিয়েছেন।