Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

13

বেতাগায় উচ্চ শিক্ষা সহায়তা সম্প্রসারণ প্রকল্পের সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের সাধারণ সভা শুক্রবার সকাল ১০টায় বেতাগা লোকসংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেতাগা পাবলিক লাইব্রেরীর সভাপতি মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রকল্পের বৃত্তি বাছাই উপ-কমিটির আহবায়ক শিক্ষাবিদ দাশ শিশির কুমার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ, ধনপোতা-মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরাম হোসেন বকুল ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সবুজ কুমার মিত্র। সভায় ২০২২সালের নানামুখী পরিকল্পনা গ্রহন ও তা বাস্তবায়নের উপর বিস্তারিত আলোচনা করা হয়। এসময় ইউনিয়ন উচ্চশিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা সদস্য সদস্যা জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগরের জরুরী সভা অনুষ্ঠিত

 খবর বিজ্ঞপ্তি।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্ধারিত কর্তৃপক্ষ এবং দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত বিভিন্ন দেশ এবং সংস্থা কর্তৃক অনুমোদিত মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার এক জরুরী সভা ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার রাতে নগরীর লায়ন্স কনভেনশন সেন্টারে সংগঠনের মহানগর সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের খুলনা মহানগর সভাপতি পদত্যাগ করায় সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদকে চলমান মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা রোটাঃ এস এম শাহনওয়াজ আলী ও আলহাজ¦ রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, শেখ মোঃ নাসির উদ্দিন ও আব্দুস সালাম আকন শিমুল, সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু এবং ইনামুল হক সবুজ, এস কে রানা আহমেদ, বিমল মল্লিক, মোঃ বদিউজ্জামান লাবলু, মোঃ হাসানুর রহমান তানজির, ইসরাত জাহান জিনাত, মোঃ হুমায়ুন কবির বালী, এসকে এমডি বাহলুল আলম, মোঃ মনির হোসেন, বিপ্লব কান্তি দাস, শায়খুল ইসলাম বিন হাসান, অসীম কুমার বিশ^াস, কাজী আব্দুল মান্নান, সোহাগ হোসেন,  প্রীতিশ ঢালী, মোঃ ইউনুস সানা ও মোঃ লিটন হোসেন প্রমুখ।

বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সভা

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনির বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি দৈনিক যায়যায় দিনের উপজেলা প্রতিনিধি সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় ক্লাবের উপদেষ্টা দৈনিক ইনকিলাব, পূর্বাঞ্চল ও কাফেলা প্রতিনিধি জি এম মুজিবুর রহমান, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সচ্চিদানন্দদে সদয়, সাধারণ সম্পাদক দৈনিক ভোরের পাতা প্রতিনিধি হাসান ইকবাল মামুন, দৈনিক কালেরচিত্র প্রতিনিধি জ্বলেমিন হোসেন, দৈনিক সাতনদী প্রতিনিধি শেখ বাদশা, দৈনিক দৃষ্টিপাত প্রতিনিধি ইয়াছির আরাফাত ডেনিশ প্রমুখ আলোচনা রাখেন। সভায় প্রেসক্লাবের উন্নয়ন, কার্যক্রমকে আরো গতিশীল করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

খুলনাস্থ সাতক্ষীরা সমিতির  ডা. সৈয়দ আবু সাঈদ সভাপতি ও আবুল কাশেম সাধারণ সম্পাদক

খবর বিজ্ঞপ্তি

আলহাজ¦ ডা. সৈয়দ আবু সাঈদকে সভাপতি ও মো. আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করে খুলনাস্থ সাতক্ষীরা সমিতির ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে আলহাজ¦ প্রফেসর ডা. এম এ হাসান, আলহাজ¦ প্রফেসর ডা. এস এম আব্দুল ওহাব ও অধ্যাপক মোহাম্মদ মুজিবর রহমানকে উপদেষ্টা করা হয়েছে।

গত সোমবার (২৪ জানুয়ারি) ৪/৩ বকসিপাড়া লেনস্থ ইছামতি হিউম্যান ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর কার্যালয়ে মো. আবুল কাশেমের আহবানে খুলনাস্থ সাতক্ষীরার স্থায়ী ও অস্থায়ী বাসীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কোভিড-১৯ পরিস্থিতি ও পরবর্তী করণীয়সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে খুলনাস্থ সাতক্ষীরার স্থায়ী ও অস্থায়ী বাসীসহ সাতক্ষীরা এলাকার মানুষের কল্যাণে সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসাবে খুলনাস্থ সাতক্ষীরা সমিতির এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ এরশাদ আলী, সহ-সভাপতি ডা. মো. আব্দুস সবুর, শেখ এশারুল হক, অধ্যাপক মুজিবর রহমান, অধ্যাপক বিএম মোবারক হোসেন, মো. আব্দুর রাজ্জাক রানা, অধ্যাপক মোস্তফা মাহমুদ মুকুল, যুগ্ম সম্পাদক-১ অধ্যাপক মো. নূরুজ্জামান তুহিন, যুগ্ম সম্পাদক-২ ডা. মো. আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. রেজওয়ানুল ইসলাম (ফাহাদ), ট্রেজারার আলহাজ¦ জিএম আবুল কাশেম (মাহাদী), মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক আলীয়া রওশন রোজী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহানারা ফেরদৌসী জেসমিন(এপিপি), শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম সায়মন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মো. বায়জীদ হোসেন, প্রচার সম্পাদক মো. রেজাউল কবির রাজু, দপ্তর ও অফিস সম্পাদক আলহাজ¦ মীর জাকির হোসাইন, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক মো. তানভীর হোসাইন, এ্যাডভোকেট মো. আশিকুজ্জামান, ডা. মো. মোস্তফা আল মামুন, অধ্যাপক ডা. মো. রবিউল ইসলাম, মো. রেজাউল করিম রাজু, মো. শফিকুল ইসলাম শফিক ও হাফেজ মো. হাফিজুর রহমান হাফিজ।#

ইজিবাইক চোর চক্রের ৮ সদস্য  গ্রেফতার, চুরি হওয়া  ৩ টি ইজিবাইক উদ্ধার

  ফুলবাড়ীগট প্রতিনিধি

খানজাহান আলী থানা পুলিশ ইজিবাইক চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে, এসময় চুরি হওয়া ৩টি ইজিবাইক, উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো খুলনা গল্লামারি লাইন্স  স্কুল সংলগ্ন আবু তালেব শরিফের পুত্র তাজুল শরিফ (৩৫), খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিন পাড়ার ওহিদ শেখের পুত্র মোঃ সোহেল রানা(১৯), নড়াইল নড়াগাতির সিদ্দিক শিকদারের পুত্র বিপুল শিকদার(৩০) , টুঙ্গিপাড়ার নিলফা গ্রামের দবির মোল্লার পুত্র রনি মোল্লা, নড়াইল নড়াগাতির ওহাব মোল্লার পুত্র চুন্নু মোল্লা(২৮), নড়াইল কালিয়া গ্রামের কেরামত খন্দকারের পুত্র তুহিন খন্দকার (৪০) খুলনার তেরখাদার নলিযারচর এলাকার এলাহী শেখের পুত্র মিঠু শেখ (৩৫) , এবং নড়াইলের মৃত নুর মোঃ মোল্লার পুত্র মহাসিন মোল্লা(৪০) শুক্রবার খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস  এ তথ্য জানান। এঘটনায় ভুক্তভোগি দৌলতপুর থানা এলাকার মধ্যডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী রনজিতা বেগম খানজাহান আলী থানায় মামলা দায়ের করেছেন যার নং ১০ তাং ২৭/০১/২২ ইং মামলার এজাহার সুত্রে জানা যায় গত মাসের ২৭ তাং খুলনা গল্লামারি থেকে ইজিবাইক রিজার্ভ করে  ২ জন পুরুষ ও ১ জন মহিলা গিলাতলা জাহানাবাদ চিড়িয়াখানায় আসে , এবং সেখানে এসে ইজিবাইক চালক সাকিবের (১৯) এর মোবাইলে বিকাশে টাকা আনে সন্ধার দিকে যাত্রিবেশী চোরচক্র নিজেরা জুস খায় এবং ইজিবাইক চালককে জুস খাইয়ে অচেতন করে ফুলতলার বেজেরডাঙ্গায় ফেলে রেখে ইজিবাইক নিয়ে চম্পট দেয় । এলাকাবাসি ইজিবাইক চালককে উদ্ধার করে ফুলতলা উপজেলা হাসপাতালে ভর্তি করে তার স্বজনদের খবর দেয় । এ ঘটনায় ইজিবাইক চালক সাকিবরে পিতা শহিদুল ইসলাম ১২ জানুয়ারী খানজাহান আলী থানায় সাধারন ডায়েরী করেন । কেএমপির সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন ) মোঃ জাফর আহম্মেদ এর দিকনির্দেশনা মোতাবেক খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস ও সেকেন্ড অফিসার এস আই শতদল এর তদারকিতে একাধিক চুরির ঘটনায় পুলিশ চোরদের গ্রেফতার ও রহস্য উদঘাটনের জন্য খানজাহান আলী থানা  পুলিশের চৌকস দল অভিযান শুরু করে।   খানজাহান আলী থানার এ এস আই ইস্তিয়াক , এ এস আই নিতিশ বিশ^াস  অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে ইজিবাইক চোর সিন্ডিকেট চক্রের প্রধান তাজুল শরিফকে প্রথমে আটক করে, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে  নগরীর বিভিন্নস্থান থেকে ইজিবাইক সিন্ডিকেট চক্রের সদস্যদের  আটক ও ৩ টি চোরাইকৃত ইজিবাইক উদ্ধার করে । খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস জানান আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা বিভিন্নস্থান থেকে যাত্রীবেশে অভিনব কৌশলে দির্ঘদিন ধরে এ কাজ করে আসছিলো ,আটককৃতদের নামে বিভিন্ন থানায় চুরি সহ নানা অপরাধমুলক কর্মকান্ডে জড়িত থাকায় মামলা রয়েছে । শুক্রবার দুপরে তাদেরকে আদালতে প্রেরন করা হয় এবং আসামিদের কাছ থেকে গুরুত্বপুর্ন তথ্য উদ্ধারের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।

শিরোমনি জুট স্পিনার্স মিল চালুর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগট প্রতিনিধি

শিরোমনি শিল্প এলাকার বন্ধকৃত জুট স্পিনার্স, মিল চালু সহ শ্রমিকদের বকেয়া পাওনা একালিন পরিশোধের দাবিতে শুক্রবার বিকাল ৪ টায় শিরোমনি রেললাইন সংলগ্ন মহসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আবু তালেবের সভাপতিত্বে  ও মোঃ কেসমত আলীর পরিচালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন,  মোঃ আনছার মীর, মোঃ হোসেন, মোঃ হাসান, মোঃ আলম, সবুর, ইকরাম, মোঃ হাসমত, মোঃ মুজিবর , মিয়া আসাদুজ্জান প্রমুখ । মতবিনিময় সভায় বক্তারা বলেন মিল মালিক শ্রমিকদের সাথে তালবাহানা শুরু করেছে শ্রম পরিচালকের দপ্তরে ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অমান্য করেছে , শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে অতিদ্রত মিল চালু সহ শ্রমিকদের পাওনা পরিশোধ করা  না হলে রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শ্রমিক নেতৃবৃন্দ।

বৃহত্তর আমরা খুলনাবাসীর সদস্য বিপ্লবের মায়ের ইন্তেকালে সংগঠণের শোক

খবর বিজ্ঞপ্তি

বৃহত্তর আমরা খুলনাবাসীর সদস্য মো. সাইফুল হক বিপ্লব এর মাতা কোহিনুর বেগম ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার আছর বাদ নিরালা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার জানাযা শেষে তাকে নিরালা সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।

বিপ্লব এর মায়ের মৃত্যুতে মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন  সভাপতি মোহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি কবি সৈয়দ আলি হাকিম, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. মো. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, সরদার আবু তাহের, জামাল উদ্দিন, মো. ওমর ফারুক কচি ও মো. কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, এস এম মিজানুর রহমান, মো. মনির হোসেন, এম এ জলিল ও আজাদুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. এস এম শফিকুর রহমান, মুন্সি আহমেদ হোসেন, কওসারী জাহান মঞ্জু, মো. কামরুল ইসলাম ভুট্রো, মীর কাওসার আহমেদ মিজু, মো. ফিরোজ আহমেদ, মো. সবুজুল ইসলাম, মো. মাকসুদ, মো. আশিকুর রহমান মিরাজ, শেখ শহিদুল ইসলাম, মো. সাকিব হোসেন  প্রমুখ।

বাগেরহাটে লবনাক্ততার কারনে কমে যাচ্ছে জমির উৎপাদন

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে জমিতে খালের পানি ঢুকে লবনাক্ততার কারনে ধানসহ অন্যান্য ফসল উৎপাদন হ্রাস পেয়েছে। ফলে কৃষকরা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। নিরুৎসাহিত হচ্ছে চাষবাদ থেকে। পাশাপাশি ভাঙ্গনে ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন হচ্ছে । প্রমত্তা পানগুছি নদীর সংযোগ বহরবুনিয়ার সূর্যমুখী খালের ১নং ওয়ার্ডের আনন্দ খালের ত্রি-মোহনা থেকে লবনাক্ত পানি ফসলি জমিতে ঢুকে পড়ে। এ লবনাক্ততার কারনে ৩শ’ বিঘা জমির ধান সহ অন্যান্য ফসল উৎপাদন ব্যাপকহারে হ্রাস পেয়েছে। পাশাপাশি জোয়ারের তোড়ে খালের ত্রি-মোহনার আশে-পাশের বাড়ি ঘর ও ফসলি জমিও ভেঙ্গে যাচ্ছে। ৪ বছর ধরে লবনাক্ততার কারনে উৎপাদন হ্রাস ও ভাঙ্গনে কমপক্ষে ১০টি পরিবার হারিয়েছে বসত বাড়ি।

এ ওয়ার্ডের ইউপি সদস্য বাহাদুর খান জানান, খালের ভাঙ্গনের ফলে জমিতে পানি ঢুকে লবনাক্ততা বৃদ্ধির করনে ফসলের উৎপাদন অনেক কমে গেছে। ইতোপূর্বে যে জমিতে ২০ মণ ধান উৎপাদিত হতো। লবনাক্ততার কারনে সে জমিতে ৫-৮ মণ উৎপাদিত হচ্ছে। অনেক জমিতে ধানই হয়নি। যার কারনে কৃষকরা হতাশ হয়ে পড়েছে। অপরদিকে ত্রি-মোহনার খালে ভাঙ্গনে দুই পাড়ের কমপক্ষে ১০ টি বাড়ি বিলীন হয়েছে। হাজী মকবুল হাওলাদার, হাসেম হাওলাদার, তবীর শিকদার বলেন, ভাঙ্গনের কারনে তাদের বাড়ি-ঘর সহ ফসলি জমি বিলীন হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ জানান, ত্রি মোহনার আনন্দ খাল ভেঙ্গে বহরবুনিয়ার ৩শ’একর ও বারইখালী ইউনিয়নের ১ শ’ একর ফসলি জমির ক্ষতি হচ্ছে।

ইউপি চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার জানান, লবনাক্ততা ঠেকাতে এলাকাবাসীর সহায়তার খালে বাঁধ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চলছে। তবে এ খালে স্থায়ী ভাবে কালভার্ট কাম সøুইজ গেট নির্মান করা একান্ত জরুরী।

বাগেরহাটে প্রধান শিক্ষক ‘মোবাইল পার্টির’ খপ্পরে, বিবস্ত্র করে আপত্তিকর ছবি

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ‘মোবাইল ফাইল পার্টির’ খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। ওই পার্টির সদস্যরা তাঁকে কৌশলে বাসায় ডেকে নিয়ে বিবস্ত্র করে আপত্তিকর ছবি তুলেছেন। এ সময় তাঁরা শিক্ষককে লাঞ্ছিত করে ৬টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ৫ লাখ টাকা দাবী করে ছেড়ে দেয়। পরে ওই শিক্ষক ন্যায় বিচারের আশায় উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন। উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল বিষয়টি মাসিক আইন শৃংখলা কমিটির সভায় উত্থাপন করে ওই চক্রের সদস্যদের আইনগত শাস্তির দাবী জানিয়েছেন। গত ১৭ জানুয়ারী উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভার রেজুলেশনে এ সব তথ্য উঠে এসেছে।

পিরোজপুরের নাজিপুর উপজেলার কবিরাজবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতীন্দ্র নাথ ঢালীর লিখিত অভিযোগপত্রে জানা গেছে, সম্প্রতি চিতলমারী উপজেলার রত্নপুর এলাকার একটি পরিবারের সাথে মোবাইল ফোনের মাধ্যমে তাঁর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ওই পরিবারটি তাঁকে গত ১১ জানুয়ারী বাড়িতে ডেকে নেয়। ডেকে নিয়ে ওই চক্রের আরও ৬ সদস্য প্রধান শিক্ষককে জিম্মি করে ফেলে। এ সময় ‘মোবাইল পার্টির’ সদস্যরা তাঁর কাছে থাকা নগদ টাকা ও মোবাইল সেট এবং চাবির গোছা ছিনিয়ে নেয়। পরে তাঁরা শিক্ষককে বিবস্ত্র করে আপত্তিকর ছবি তোলে এবং ৬টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ৫ লাখ টাকা দাবি করে ছেড়ে দেয়।

কবিরাজবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতীন্দ্র নাথ ঢালী মুঠোফোনে জানান, এ ঘটনায় তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। তিনি এখনও তাঁর মোবাইল ফোন ও চাবির গোছা ফেরত পাওয়ার আশায় পথ চেয়ে আছেন।

চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান বলেন, ওই চক্রটি এ ধরনের কাজ করেই চলছে। এখনই ওদের দমন করা উচিত। না হলে সামনে বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল সাংবাদিকদের বলেন, এটি একটি সংঘ বদ্ধ চক্রের দ্বারা সংঘটিত হয়েছে। বিষয় গুলি তদন্ত করে আইনগত শাস্তির আওতায় আনা উচিত। কেননা এর সাথে এলাকার সম্মান জড়িত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, ওই প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে বিষয়টির ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এএইচএম কামরুজ্জামান খান বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ওই প্রধান শিক্ষককে মামলার জন্য বারবার অভিযোগ দিতে বলছি। তিনি তা দিচ্ছেন না। অপরদিকে, ওই চক্রটিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। ওরা এলাকা ছেড়ে পালিয়েছে।

কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬২৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় কেএমপি’র বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের  গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর মুসলমান পাড়া রোডের মো. বাবুল আহম্মেদ এর ছেলে শাকিল আহম্মেদ (২১), লবণচরা মুক্তার হোসেন রোডের আবু মুসা সরদারের ছেলে বায়েজীদ হোসেন সরদার (২১), খান এ সবুর রোডের সফিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান সজিব (২৪) ও  যশোর জেলার অভয়নগর থানার পাচুড়িয়া গ্রামের মতলেব শেখের ছেলে মো. রিপন শেখ (৪২)। 

কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো. নজরুল ইসলাম, পিপিএম জানান, মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে কেএমপি’র বিভিন্ন থানা এলাকা থেকে ৬২৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রজু করা হয়েছে।

লতায় ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকরন বিতরণ

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ॥

পাইকগাছায় লতা ইউনিয়নের ঘুর্ণিঝড় মোকাবেলায় উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ইউনিয়ন কাঠামারী বাজারে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বিভিন্ন ভলেন্টিয়ার মাঝে পোশাক সহ বিভিন্ন কর্মকান্ডের সামগ্রী মালামাল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন সিপিপি ইউনিট টিম লিডার গৌতম রায়ের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, পুলকেশ রায়, প্রধান শিক্ষক কালিদাস রায়, আওয়ামীলীগ নেতা হাসান সরদার, (সিপিপি) ডেপুটি ইউনিয়ন লিডার গেরাচাদ মহলদার, মিহির মন্ডল, সুকৃতি মন্ডল, সৌমেন সরকার, আশরাফুল ইসলাম, মৃগাঙ্গ বিশ্বাস, মানস মন্ডল, সুকান্ত গাইন, দিপংকর মুনি, সুচন্দা রায়, ছাত্রলীগ নেতা দীপায়ন বিশ্বাস, আশিক সরকার, অমৃত লাল সরকারসহ সিপিপি ১৮০ জন সদস্য উপস্থিত ছিলেন।