Home আঞ্চলিক তেরখাদায় মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহত দুই যুবক

তেরখাদায় মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহত দুই যুবক

7
প্রতীকি ছবি

স্টাফ রিপোর্টার।।

খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের ওয়াপদা রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। শুক্রবার ( ২৮ জানুয়ারি) বেলা পৌনে একটায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তেরখাদা হাসপাতালের পিছনে ওয়াপদা রোডের বুলু ফকিরের বাড়ির সামনে গাছের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।

এসময় মোটরসাইকেল চালক ফাহিম শেখ (১৬)  ও পিছনে থাকা আল-আমীন মীর (২২) ছিটকে পড়ে গুরুতর আহত হয়। মারাত্মক আহত অবস্থায় ফাহিম শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয় এবং অপরজন তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।