মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথি বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল শিক্ষার্থীদের হাতে এ ব্যাগ তুলে দেন। এলজিএসপি’র অর্থায়নে ওই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭০ জন ছাত্র-ছাত্রীদেরকে এ ব্যাগ দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাঁশতলী ইউপির প্যানেল চেয়ারম্যান শিকদার জিয়াউর রহমান, সরোয়ার হোসেন, ইউপি মেম্বর মোঃ ইমরান হোসেন, মোঃ হুমায়ুন কবির, মোঃ মল্লিক মহিতুল ইসলাম, বাঁশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোঃ কামরান হোসেন, সদস্য ও সাংবাদিক মোঃ ইকরামুল হক রাজিব।










































