Home আঞ্চলিক দাকোপে আবাসিক স্টাফ কোয়াটারগুলো মারাত্মক ঝুঁকিপুর্ণ

দাকোপে আবাসিক স্টাফ কোয়াটারগুলো মারাত্মক ঝুঁকিপুর্ণ

14

দাকোপ (খুলনা) প্রতিনিধি।।

খুলনার দাকোপে উপজেলা পরিষদের আবাসিক স্টাফ কোয়াটারগুলো মারাত্মক জরাজীর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবৎ জীবনের ঝুকি নিয়ে এসব কোয়াটারগুলোতে বাস করে আসছেন সরকারী কর্মকর্তা কর্মচারীরা। সারাক্ষন তাঁদের পরিবার পরিজন আতংকে থাকেন ছাদের আস্তরণ খসে প্রান হারানোর ভয়ে।

উপজেলা এলজিইডি দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের ব্যাচেলারসহ মোট ৭টি কোয়াটার রয়েছে। এসব পুরাতন জরাজীর্ণ কোয়াটারে কর্মকর্তা ও কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে বাস করে আসছেন। কোয়াটারগুলো দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় বিভিন্ন স্থানে বড় বড় ফাঁটল দেখা দিয়েছে। তা ছাড়া যেখান সেখান থেকে খসে পড়ছে ছাদের আস্তরণ বা পলেস্থার। বৃষ্টি হলে ছাদের বড় বড় ফাঁটল দিয়ে পানি চুইয়ে প্রয়োজনীয় মালামাল নষ্ট হয়। এ ছাড়া কোয়াটারগুলোর জানালা দরজার অবস্থা অত্যান্ত শোচনীয়। সারাক্ষন চুরি হওয়ার আতংকে দিন কাটছে তাঁদের।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় জানান, কোয়াটারগুলো দীর্ঘদিন সংস্কার না করায় অত্যান্ত জরাজীর্ণ হয়ে পড়েছে। তারপরও অন্য জায়গা না থাকায় জীবনের ঝুকি নিয়ে পরিবার পরিজন নিয়ে বাস করে আসছি। তা ছাড়া অনেক আগে থেকেই আমি মাসিক সভায় অযোগ্য কোয়াটারগুলো পরিত্যক্ত ঘোষনা করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছি। আমি নিজেও কয়েক হাজার টাকা খরচ করে সংস্কার করেছি।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ননী গোপাল দাস বলেন, বর্তমানে কোয়াটারগুলো সংস্কারের অযোগ্য হয়ে পড়েছে। নতুন ভবন নির্মান করা প্রয়োজন।

এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান জানান, কোয়াটারগুলোর অবস্থা এতোই খারাপ যে বসবাসের পরিবেশ নেই বললে চলে। আগেও মাসিক সভায় আলোচনা হয়েছে। আবারও আলোচনা করে নতুন ভবন চেয়ে মন্ত্রালয় চিঠি পাঠানো হবে।